তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে হারের পর ৫০ ওভারের ক্রিকেটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। তিন ম্যাচের প্রথম দুটি জিতে কিউইরা হোয়াইট ওয়াশের লজ্জা এড়িয়েছে। ওয়েলিংটনে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়ে ২২২ রানে তারা ম্যাচ শেষ করেছে। এদিন প্রায় আট মাস পর নিউজিল্যান্ডের ওয়ানডে একাদশে ফিরেছেন ডেভন কনওয়ে।
শনিবার টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিক নিউজিল্যান্ড। স্কাই স্টেডিয়ামে সফরকারীদের বিপক্ষে এক পরিবর্তন নিয়ে মাঠে নামে কিউইরা। কুচকির ইনজুরিতে পড়া কেন উইলিয়ামসের স্থলে একাদশে জায়গা পান কনওয়ে। ৩৪ বছর বয়সি এই বাঁহাতি ব্যাটার সর্বশেষ ফেব্রুয়ারিতে ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছিলেন।
কনওয়ে দুবাই ও পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে অংশ নিয়েছিলেন। রাওয়ালপিন্ডির সেই ম্যাচে ৫ উইকেট হাতে রেখে নিউজিল্যান্ড জয় লাভ করে। কনওয়ে ৪৫ বলে ৩০ রান করেন।
ওয়েলিংটনে প্রথমে ব্যাটিং করেছে সফরকারী ইংল্যান্ড। ৪০.২ ওভারে সব উইকেট হারিয়ে তারা ২২২ রান তুলেছে। সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস খেলেন আটে নামা জেমি ওভারটন। কিউই বোলার ব্লেইর টিকনার ৪টি উইকেট নেন, তিনটি উইকেট নেন জ্যাকব ডাফি।
