আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম ইকবাল

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম ইকবাল, চট্টগ্রামে বেলা ১টা ২০ মিনিটে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। এ সময় তিনি প্রচণ্ড আবেগে কেঁদে ফেলেন। দীর্ঘ ১৬ বছরের  ক্যারিয়ারে পাশে থাকার জন্য তামিম ধন্যবাদ জানান কোচ, বিসিবিসহ সতীর্থদের।

 

 

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম-ইকবাল

 

আয়োজিত সংবাদ সম্মেলনে তামিম জানান, ‘ক্যারিয়ারের এই দীর্ঘ পথচলায় আমার সব সতীর্থ, সব কোচ, বিসিবির কর্মকর্তাগণ, আমার পরিবার ও যারা আমার পাশে ছিলেন, নানাভাবে সহায়তা করেছেন, ভরসা রেখেছেন এবং আমার ভক্ত-সমর্থক, বাংলাদেশ ক্রিকেটের অনুসারী, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাদের সবার অবদান ও ভালোবাসায় আমি চেষ্টা করেছি সব সময় দেশের জন্য নিজের সবটুকু উজাড় করে দিতে।

 

এর আগে, হঠাৎ করেই ব্যক্তিগত উদ্যোগে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম-ইকবাল। বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ কাভার করতে যাওয়া সাংবাদিকদের তামিম জানিয়েছিলেন, আজ (৬ জুলাই) দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে কিছু জানাবেন তিনি। তবে শেষ মুহূর্তে সেই সংবাদ সম্মেলনের সময়ে আসে পরিবর্তন। ১২টার পরিবর্তে সংবাদ সম্মেলনটি দুপুর দেড়টায় শুরু হয়।

Leave a Comment