ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অধিনায়ক হতে পারেন জাসপ্রিত বুমরাহ

ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অধিনায়ক হতে পারেন জাসপ্রিত বুমরাহ: জাসপ্রিত বুমরাহ, ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টে অধিনায়কত্ব করতে পারেন ভারতীয় পেস ইউনিটের এই প্রাণ ভোমরা।গত ৩৫ বছরের ইতিহাসে ভারতকে কোনো পেসারের নেতৃত্ব দেয়ার নজির নেই, সে হিসেবে জাসপ্রীত বুমরাহ করতে যাচ্ছেন রেকর্ড।

 

ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অধিনায়ক হতে পারেন জাসপ্রিত বুমরাহ

করোনা ভাইরাসে আক্রান্ত ভারতের টেস্ট ক্যাপ্টেন রোহিত শর্মা। ইংল্যান্ডের বিপক্ষে শুক্রবার (১ জুলাই) থেকে শুরু হতে যাওয়া একমাত্র টেস্টে খেলতে পারবেন না তিনি। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন পেসার জাসপ্রীত বুমরাহ। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম, টাইমস অব ইন্ডিয়ার।

 

বুমরাহর বিষয়ে বলতে গিয়ে প্রিস ট্রাস্ট ও ইন্ডিয়াকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানান, রোহিম শর্মা এ ম্যাচে থাকছেন না। পিসিআর টেস্টে ওর করোনার রেজাল্ট আবার পজিটিভ এসেছে। আমাদের ভাইস ক্যাপ্টেন লোকেশ রাহুলও দলে নেই। এ কারণে জাসপ্রীত বুমরাহ এ টেস্টে ভারতকে নেতৃত্ব দেবে।
টেস্টে ভারতকে নেতৃত্ব দেয়া ৩৬তম অধিনায়ক হতে যাচ্ছেন বুমরাহ। এ বছর টেস্টে ভারতকে নেতৃত্ব দেয়া ষষ্ঠ অধিনায়ক হতে যাচ্ছেন তিনি। ২৯ টেস্টে এ পেসার এখন পর্যন্ত নিয়েছেন ১২৩ উইকেট।

জসপ্রীত জসবীরসিং বুমরাহ (পাঞ্জাবি: ਜਸਪ੍ਰੀਤ ਬੁਮਰਾਹ; জন্ম: ৬ ডিসেম্বর, ১৯৯৩) গুজরাতের আহমেদাবাদে জন্মগ্রহণকারী উদীয়মান ভারতীয় ক্রিকেটার। ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। দলে তিনি মূলতঃ ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করে থাকেন। ঘরোয়া ক্রিকেটে গুজরাত ও মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে খেলছেন জসপ্রীত বুমরাহ। ঘরোয়া ক্রিকেটে কিছুদিন খেলার পর তিনি জানুয়ারি, ২০১৬ সালে অস্ট্রেলিয়া সফরকারী ভারতীয় দলের সদস্য মনোনীত হন। আঘাতপ্রাপ্ত ভুবনেশ্বর কুমারের পরিবর্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার এই অংশগ্রহণের সুযোগ ঘটে।

টুয়েন্টি২০ আন্তর্জাতিক এবং একদিনের আন্তর্জাতিক দুটিতেই তার অভিষেক হয় এই সফরে। ২৩শে জানুয়ারি, ২০১৬ তারিখে অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের আন্তর্জাতিকে তিনি প্রথম খেলতে নামেন। তিনি এশিয়ার প্রথম বোলার, যিনি দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় এক ক্যালেন্ডার বর্ষে এক ইনিংসে ৫টি উইকেট নিয়েছেন। প্রথম খেলতে নেমে টেস্ট ম্যাচে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারীও হন তিনি।

Leave a Comment