সংযুক্ত আরব আমিরাতেই হচ্ছে এশিয়া কাপ

২৯ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতেই শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ। এর আগে, এশিয়া কাপ শ্রীলঙ্কায় হওয়ার কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতার কারণে সেখানে হওয়া সম্ভব হয়ে ওঠেনি।

          সংযুক্ত আরব আমিরাতেই হচ্ছে এশিয়া কাপ

এর পরে, কিছুদিন এশিয়া কাপ বাংলাদেশে হওয়ার গুঞ্জন উঠলেও অবশেষে এশিয়া কাপের ভেন্যু চূড়ান্ত করেছে এসিসি। এর আগে, ২০১২ এবং ২০১৪ সালের এশিয়া কাপ আয়োজন করেছিল বাংলাদেশ।

   ২৯ আগস্ট থেকে পর্দা উঠবে এশিয়া কাপ ক্রিকেটেরর এবারের আসর। ৭ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের আসর।

এশিয়া কাপ হলো পুরুষদের একদিনের আন্তর্জাতিক ও টি২০আই ক্রিকেট প্রতিযোগিতা। মূলত, এশিয়া কাপ হওয়া কোনো বছরের আইসিসির কোনো ওয়ার্ল্ড কাপ থাকলে, সেই ওয়ার্ল্ড কাপ যে ফরমেটে হয় এশিয়া কাপও সেই ফরমেটেই হয়।
চালু হয় ১৯৮৩ সালে যখন এশীয় দেশগুলোর মধ্যে সুনাম প্রচার করার জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিল প্রতিষ্ঠা করা হয়। এটি প্রকৃতপক্ষে প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত হয়। প্রথম টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় ১৯৮৪ সালে সংযুক্ত আরব আমিরাত এর শারজাহতে যেখানে কাউন্সিলের মূল অফিস ছিল (১৯৯৫ পর্যন্ত)।
ভারত শ্রীলঙ্কার সাথে আন্তরিকতাহীন ক্রিকেট সম্পর্কের কারণে ১৯৮৬ সালের টুর্নামেন্ট বর্জন করে। ১৯৯৩ সালে ভারত ও পাকিস্তান এর মধ্যে রাজনৈতিক অস্থিরতার কারণে এটি বাতিল হয়ে যায়। শ্রীলঙ্কা এশিয়া কাপ শুরু থেকে অংশ গ্রহণ করে আসছে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল নিয়ম করে দিয়েছে যে এশিয়া কাপের সকল খেলা অনুষ্ঠিত হবে অফিসিয়াল একদিনের আন্তর্জাতিক ক্রিকেট হিসেবে। এসিসি ঘোষণা অনুযায়ী প্রতি দুই বছর পর পর টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় ২০০৮ সাল থেকে।ভারত এশিয়া কাপ জিতেছে সর্বোচ্চ ৭ বার, শ্রীলঙ্কা ৬ বার এবং পাকিস্তান ২ বার।

Leave a Comment