ভলিবল খেলার এ্যাকশন ও ত্রুটি । ভলিবল খেলার চৌদ্দ নম্বর আইন । খেলাধুলার আইন

 ভলিবল খেলার এ্যাকশন ও ত্রুটি । ভলিবল খেলার চৌদ্দ নম্বর আইন

 

 ভলিবল খেলার এ্যাকশন ও ত্রুটি । ভলিবল খেলার চৌদ্দ নম্বর আইন । খেলাধুলার আইন

১. সার্ভিস

সংজ্ঞা : দলের পিছন সারির ডান প্রান্তের খেলোয়াড় সার্ভিস জোনে অবস্থান নিয়ে খোলা বা মুষ্টিবদ্ধ হাত বা হাতের অংশ দিয়ে আঘাত করে খেলার সূচনা করার নাম সার্ভিস।

২. প্রথম সার্ভিস

(ক) ১ম ও ৫ম সেটে টসের মাধ্যমে উভয় দল প্রথম সার্ভিস করবে। টস জয়ী দল প্রথম সার্ভিস করলে বিপক্ষ কোর্ট পছন্দ করার সুযোগ পাবে। আর টস জয়ী দল যদি কোর্ট পছন্দ করে তবে বিপক্ষ প্রথম সার্ভিস করবে।

(খ) বাকি সেটগুলিতে পালাক্রমে প্রথম সার্ভিস করবে দু’দল।

৩. সার্ভিস ছক

লাইন আপ ছক মোতাবেক খেলোয়াড়রা সার্ভিস করবে।

(ক) সার্ভিস দল যদি পয়েন্ট লাভ না করে তবে বিপক্ষ দল সার্ভিসের সুযোগ পাবে। শেষের দল ঘড়ির কাটার মত এক চক্র ঘুরবে। এই ঘূর্ণন চক্রের ফলে সেই দলের সামনের সারির সর্ব ডানের খেলোয়াড় পিছনের সারির সর্ব ডানে চলে গিয়ে সার্ভিস করার সুযোগ পাবে।

 

৪. সার্ভিসের শর্ত

(ক) সার্ভিসের সময় সার্ভার সার্ভিস জোনে থাকবেন। তিনি নিজের ইচ্ছেমত যে কোন ভঙ্গিতে সাধ্যমত লাফ দিয়ে সার্ভিসের জন্য বলে আঘাত করতে পারেন। তবে তিনি কোনভাবেই সার্ভিসের সময় ব্যাক লাইন (পিছনের রেখা) বা সাইড লাইন স্পর্শ করতে পারবেন না। সার্ভিস শেষ করার সাথে সাথে সার্ভার খেলোয়াড় কোর্টে বা ফ্রি জোনে প্রবেশ করতে পারবেন।

(খ) প্রথম রেফারি সার্ভিসের নির্দেশ দিয়ে বাঁশি বাজানোর ৫ সেকেন্ডের মধ্যে বল সার্ভ করতে হবে।

(গ) রেফারির বাঁশির আগে সার্ভ করলে তা বাতিল বলে গণ্য হবে এবং পুনরায় সার্চ করতে হবে।

(ঘ) সার্ভিসের জন্য বলকে সম্পূর্ণভাবে হাত থেকে মুক্ত করে দিয়ে বল মাটিতে পড়ার আগেই সার্ভার যে কোন হাত বা হাতের অংশ বিশেষ দিয়ে আঘাত করে সার্ভিসের সূচনা করবেন ।

 

৫. সার্ভিস অনুমোদনের শর্ত

প্রথম রেফারি নিম্নোক্ত বিষয়ে নিশ্চিত হয়ে সার্ভিসের অনুমতি দেবেনঃ

(ক) যদি নেট বা এ্যানটেনা স্পর্শ করে অথবা নির্ধারিত পথ দিয়ে অতিক্রম না করে।

(খ) বিপক্ষ দলের খেলোয়াড়ের স্পর্শ ছাড়া বল যদি বিপক্ষ দলের কোর্টের বাইরে চলে যায়।

(গ) যদি বল একক বা দলগত আড়াল করণের উপর দিয়ে চলে যায়।

Leave a Comment