ভলিবল খেলার সাময়িক বিরতি । ভলিবল খেলার দশ নম্বর আইন । খেলাধুলার আইন

খেলার সাময়িক বিরতি । দশ নম্বর আইন

 

খেলার সাময়িক বিরতি । দশ নম্বর আইন

 

ভলিবল খেলার সাময়িক বিরতি । ভলিবল খেলার দশ নম্বর আইন । খেলাধুলার আইন

১. আইনানুগ বিরতি

(ক) খেলোয়াড় পরিবর্তন ও টাইম আউটের বিরতিকে আইনানুগ বিরতি বলা হয় । যখন বল কোর্টের বাইরে চলে যায় তখন যে কোন দলের কোচ বা অধিনায়কের অনুরোধে রেফারি সাময়িক বিরতি দিতে পারেন।

২. সাময়িক বিরতির সংখ্যা

এক খেলায় প্রতিটি দল সর্বাধিক দু’টি টাইম আউট ও ৬ জন খেলোয়াড় পরিবর্তনের জন্য সাময়িক বিরতির অনুরোধ করতে পারে।

৩. সাময়িক বিরতির সময়কাল

(ক) কোন দলের কোচ বা অধিনায়ক নির্দিষ্ট বিরতির জন্য প্রযোজ্য অনুমোদিত সংকেত দ্বারা রেফারির দৃষ্টি আকর্ষণকে সাময়িক বিরতির জন্য আবেদন করবেন ।

(খ) পরিবর্তিত খেলোয়াড় ও নতুন খেলোয়াড়ের নম্বর স্কোরশীটে নথিভুক্ত করতে ও খেলোয়াড় দু’জনের প্রবেশ ও প্রস্থানের জন্য যে সময় প্রয়োজন তা অনুমিত ।

(গ) টাইম আউটের বিরতির সময় হবে ৩০ সেকেন্ড।

(ঘ) যে দল টাইম আউটের জন্য অনুরোধ করে, সেই দল যদি খেলা শেষ হওয়ার আগেই খেলা শুরু করতে চায় তবে রেফরি খেলা শুরু করবেন ।

(ঙ) সাময়িক বিরতির পর রেফারি খেলা শুরুর জন্য বাঁশি দিলে কোন খেলোয়াড় তা অবজ্ঞা করে অযথা সময় অপচয় করলে তার জন্য অভিযুক্ত দল একটি টাইম আউট অপচয়ের শাস্তি পাবে।

 

খেলার সাময়িক বিরতি । দশ নম্বর আইন

 

৪. পর পর বিরতি

(ক) একটি বা দু’টি টাইম আউটের বিরতির আগেই কোন দল খেলোয়াড় পরিবর্তনের বিরতি চাইতে পারে। অথবা খেলোয়াড় বনলির বিরতির সাথে একটি বা দু’টি টাইম আউট বিরতি নিয়ে বিরতিকে দীর্ঘ করতে পারে ।

(খ) একই দল একসাথে দু’বার খেলোয়াড় পরিবর্তনের বিরতি নিতে পারবেন না। তবে খেলোয়াড় বদল করা যাবে।

৫. বিরতির ব্যবহার

(ক) বিরতির সময় খেলোয়াড়েরা কোর্ট ত্যাগ করতে পারবেন না। তবে তারা সাইড লাইন পর্যন্ত যেতে পারবেন।

(খ) দলের কোচ বিরতিকালে সাইড লাইনের বাইরে দাঁড়িয়ে কথা বলতে পারবেন । তবে কোর্টে প্রবেশ করতে পারবেন না।

(গ) দলের অপর খেলোয়াড় বিরতিকালে কোর্টের খেলোয়াড়দের পানি বা তোয়ালে দিতে পারবেন সাইড লাইনের বাইরে দাঁড়িয়ে। তবে তিনি কোর্টে প্রাবণ করতে বা কথা বলতে পারবেন না।

৬. অযৌক্তিক অনুরোধ

রেফারিগণ কোন দলের বিরতি পাওয়ার অযৌক্তিক অনুরোধ নাকচ করে দেবেন। যখন

(ক) খেলা চলাকালে বা খেলা শুরুর বাঁশি বাজার মুহূর্তে অথবা বাঁশি বাজার পর বিরতির আবেদন করা হলে। যদি দ্বিতীয় রেফারি ভুল করে বিরতির বাঁশি বাজান তা অগ্রাহ্য হবে ও পুনরায় সার্ভ করা হবে ।

(খ) খেলোয়াড় পরিবর্তনের বিরতি শেষ হবার পর খেলা পুনরায় শুরু হবার আগে কোন দল খেলোয়াড় পরিবর্তনের দ্বিতীয় অনুরোধ জানায়।

(গ) দলের অনুমোদিত কোন সদস্য বিরতির আবেদন করলে।

(ঘ) কোন দল তার প্রাপ্য বিরতিগুলি ভোগ করার পর পুনরায় বিরতির অনুরোধ করলে তা প্রত্যাখ্যাত হবে ও সংশ্লিষ্ট দলকে সতর্ক করা হবে।

 

৭. দলের সদস্যদের কারণে বিরতি

(ক) খেলার মধ্যে কোন মারাত্মক দুর্ঘটনা ঘটলে রেফারি খেলা বন্ধ করবেন, তখনঃ

(১) যখন কোন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত হয়ে খেলায় অপরাগ হয় তবে তিনি আইনানুগভাবে পরিবর্তিত হবেন।

(২) যদি উক্ত দলের আইনসিদ্ধ পরিবর্ত খেলোয়াড় না থাকে তবে সেক্ষেত্রে রেফারি বিশেষ বিধিসম্মতভাবে খেলোয়াড় পরিবর্তিনের অনুমতি দেবেন ।

(৩) যদি আঘাতপ্রাপ্ত খেলোয়াড় বদল করা সম্ভব না হয় তবে রেফারি ঐ খেলোয়াড়ের সুস্থতা ফিরে আসার জন্য তিন মিনিট সময় দেবেন । এরপরও যদি সুস্থতা ফিরে না আসে তবে তিনি সংশ্লিষ্ট দলকে অসম্পূর্ণ দল বলে অযোগ্য ঘোষণা করবেন। (আইন ১৩.৩ (খ) ও ১৩৩ (গ) দেখুন।)

(খ) যদি কোন খেলোয়াড় বহিষ্কৃত হয় তবে রেফারি খেলা বন্ধ করে সেই খেলোয়াড় পরিবর্তনের আদেশ দেবেন। এ ক্ষেত্রে যদি আইনানুগ বদলি খেলোয়াড় না থাকে তবে রেফারি সেই দলকে অসম্পূর্ণ বলে অযোগ্য ঘোষণা করবেন।

(গ) যদি দলের কোচ বহিষ্কৃত হন তবে অধিনায়কের অনুরোধে রেফারি সহকারি কোচকে প্রশিক্ষকের দায়িত্ব পালনের অনুমতি দেবেন।

৮. বিরতির ত্রুটি

বিরতির ত্রুটি ধরা হবে, তখন ঃ

(ক) যখন কোন দল রেফারির খেলা শুরুর অনুরোধ অবজ্ঞা করে অথবা দ্বিতীয় টাইম আউট বিরতি দীর্ঘায়িত করে।

(খ) কোন দল দ্বিতীয়বারের মত তৃতীয় টাইম আউট বিরতির অনুরোধ জানালে।

(গ) কোন দল দু’বার টাইম আউট নেয়ার পর খেলোয়াড় পবির্তনের অহেতুক সময় নষ্ট করলে।

(ঘ) এক টানা দুটি টাইম আউট ভোগ করার পর কোন দল কোন সেট আরম্ভ করার প্রস্তুতিতে বিলম্ব করলে ঐ দলকে অযোগ্য ঘোষণা করা হবে।

 

৯. খেলায় বিলম্বের বিরতি

কোন খেলা যদি হঠাৎ কোন কারণে বন্ধ হয়ে যায় তবে সে ক্ষেত্রে রেফারি, সংগঠক, জুরিগণ মিলিতভাবে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে নিম্নোক্ত বিশেষ ধারায় ব্যবস্থা গ্রহণ করবেন।

(ক) অনধিক ৪ ঘন্টা খেলা বন্ধ থাকলে এবং একই কোর্টে পুনরায় খেলা আরম্ভ করা গেলে, খেলা আরম্ভের সময়ের সেটের পয়েন্ট খেলোয়াড়দের অবস্থান, স্কোরশীটের রেকর্ড, পূর্বে অনুষ্ঠিত খেলার ফলাফল এবং খেলার সার্বিক অবস্থা অপরিবর্তিত থাকবে।

(খ) যদি ৪ ঘন্টার মধ্যে কোর্টে খেলার ব্যবস্থা করা হয় তবে চালু সেটটি নতুন করে শুরু করতে হবে। তবে বাতিল সেটটির লাইন আপ ছক, গেমের অবস্থাও পূর্বের ফলাফল অপরিবর্তিত থাকবে ।

(গ) যদি ৪ ঘন্টার অধিক খেলাটি বাতিল থাকে তবে খেলাটি বাতিল বলে ঘোষণা করা হবে এবং পুনরায় অনুষ্ঠিত হবে।

Leave a Comment