ভলিবল খেলোয়াড়দের দায়িত্ত্ব । ছয় নম্বর আইন
Table of Contents
ভলিবল খেলোয়াড়দের দায়িত্ত্ব । ভলিবল খেলার ছয় নম্বর আইন । খেলাধুলার আইন
১ প্রাথমিক দায়িত্ব
(ক) খেলোয়াড় ও অংশগ্রহণকারী সকলকে খেলার আইন কানুন সম্পর্কে ধারণা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।
(খ) সকলকে খেলোয়াড়ী মনোভাব নিয়ে রেফারির সিদ্ধান্ত মানতে হবে। কোন সিদ্ধান্তের ব্যাখ্যা জানতে হলে অধিনায়কের মাধ্যমে রেফারির দৃষ্টিগোচর করতে হবে।
(গ) খেলায় অংশগ্রহণকারী সকলের সুন্দর আচরণ খেলায় অনুপ্রেরণা জোগাবে। সকলকে ৬.১ (ঘ) থেকে ৬.১ (ঝ) ধারায় বর্ণিত আইনের প্রতি অনুগত থাকতে হবে।
(ঘ) খেলায় অংশগ্রহণকারী সকলকে রেফারি ও প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে ও সৌজন্যমূলক আচরণ করতে হবে।
(ঙ) খেলায় অংশগ্রহণকারী কোন খেলোয়াড় কথায় বা কাজে বা ইংগিতে রেফারির সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারবেন না অথবা হৈ হুল্লোড় করে নিজের দলের সার্ভিস বা রিসিভিং ত্রুটি লুকানোর চেষ্টা করবেন না।
(চ) অংশগ্রহণকারী কেউ অহেতুক খেলার ধারা বিলম্বিত করার কোন চেষ্টা করবেন না।
(ছ) তালিকাভুক্ত কোন খেলোয়াড় কোর্টের বাইরে থাকাকালে কোর্টের ভিতরের কোন খেলোয়াড়কে কোন নির্দেশ বা উপদেশ দিতে পারবেন না।
(জ) অংশগ্রহণকারী কেউ রেফারির সিদ্ধান্তের ভিন্নমত, অভিযোগ বা ব্যাখ্যা প্রদানের অনুরোধ করা থেকে বিরত থাকবেন।
(ঝ) উভয় দলের কোচ ও অধিনায়ক নিজ দলের শৃঙ্খলা রক্ষার দায় দায়িত্ব বহন করবেন।
২. অধিনায়কের দায়িত্ব ও কর্তব্য
(ক) খেলা শুরুর আগে অধিনায়ক স্কোরশীটে স্বাক্ষর করবেন। তিনি টস’ এ অংশ নেবেন ।
(খ) তিনি খেলা চলাকালে কোর্টে অধিনায়কের দায়িত্ব পালন করবেন
অধিনায়কের অধিকার
(১) তিনি পোশাক ও সরঞ্জাম পরিবর্তনের জন্য রেফারির দৃষ্টি আকর্ষণ করবেন।
(২) বিরতিকালে নিজ দলের কোন খেলোয়াড়ের কোন অনুরোধ রেফারির কাছে পেশ করবেন ।
(৩) তিনি রেফারির কাছে আইনের ব্যাখ্যা জানতে চাইতে পারেন। তিনি যদি ব্যাখ্যায় সন্তুষ্ট না হন খেলা চলাকালে রেফারির কাছে প্রতিবাদ করবেন ও খেলা শেষে কোরশীটে তার প্রতিবাদ লিখবেন।
(৪) তিনি বল, নেট বা মেঝে অথবা বিপক্ষ খেলোয়াড়ের আইনসিদ্ধতা যাঁচাইয়ের অনুরোধ করতে পারেন।
(৫) তিনি খেলার আইনসম্মত বিরতির জন্য অনুরোধ করতে পারেন।
৩. কোচ বা প্রশিক্ষকের দায়িত্ব
(ক) খেলা শুরুর আগে তিনি স্কোরশীটে নিজ দলের খেলোয়াড়দের নাম ও নাম্বার লিখবেন, পরীক্ষা করবেন ও স্বাক্ষর করবেন।
(খ) প্রতি সেট শুরুর আগে তিনি তার দলের খেলোয়াড়দের কোর্টে অবস্থানের তালিকা স্কোরার বা দ্বিতীয় রেফারির কাছে সইসহ পেশ করবেন।
(গ) খেলা শুরুর আগে তিনি কোর্টে নিজ দলের ওয়ার্ম আপ পরিচালনা করবেন ।
(ঘ) খেলা চলাকালে তিনি অতিরিক্ত খেলোয়াড়দের সাথে বেঞ্চে বসবেন স্কোরারের পাশে।
(ঙ) প্রতি সেটের বিরতিতে অথবা টাইম আউটের বিরতিতে তিনি তার খেলোয়াড়দের উপদেশ দিতে পারবেন।
৪. সহকারী কোচ বা প্রশিক্ষকের দায়িত্ব
(ক) তিনিও কোচের সাথে অতিরিক্ত খেলোয়াড়দের সাথে বসবেন। তবে তিনি কোন ব্যাপারে হস্তক্ষেপ করতে পারবেন না।
(খ) কোচ কোন কারণে মাঠ ত্যাগ করলে তিনি রেফারির অনুমতি সাপেক্ষে কোচের দায়িত্ত্ব পালন করবেন।
