হ্যান্ডবল খেলোয়াড়ের শাস্তি । হ্যান্ডবল খেলার সতেরো নম্বর আইন । খেলাধুলার আইন

হ্যান্ডবল খেলোয়াড়ের শাস্তি নিয়ে আজকের আলোচনা। এটা হ্যান্ডবল খেলার সতেরো নম্বর আইন। আমাদের আগের পরিচিতি আর্টিকেলে নিশ্চয় জেনেছেন যে হ্যান্ডবল প্রতি দলে বারো জন নিয়ে গঠিত দুটি দলের মধ্যে চামড়া দিয়ে তৈরি বল ধরতে, নিক্ষেপ করতে বা থামাতে মুখ্যত হাত দ্বারা অনুষ্ঠিত খেলা। আসুন দেখা যাক এবার খেলোয়াড়দের শাস্তি বিষয়ে।

হ্যান্ডবল খেলোয়াড়ের শাস্তি

 

শাস্তি চার প্রকারঃ

(১) হুঁশিয়ার (Warning)

(২) সাময়িক বহিষ্কার (Suspension)

(৩) অযোগ্য খেলোয়াড় (Disqualifivation)

(8) চূড়ান্ত বহিষ্কার (Exclusion)

 

১. একটি হুঁশিয়ার করা হয়ঃ

(ক) প্রতিপক্ষ খেলোয়াড়ের প্রতি অবৈধ আচরণ করলে; (৫.৬. ৮.৪ হতে ৮১১)

(খ) খেলোয়াড়ের প্রতি অবৈধ আচরণ (যা পরিবেশ নষ্ট করে) করলে অবশ্যই হুঁশিয়ার করতে হবে;

(গ) বলটি সাধারণ থ্রো করার সময় বাধার সৃষ্টি করলে; (১৬.৭)

(ঘ) কোন দলের কর্মকর্তা বা খেলোয়াড় অখেলোয়াড়োচিত আচরণ (Unsportsmanlike conduct) করলে;

 

২. দলের কোন খেলোয়াড়কে হুঁশিয়ার করার জন্য রেফারি তাকে হলুদ কার্ড দেখাবেন।

নোটঃ (কার্ডটি ৯ × ১২ সেন্টিমিটার মাপের হবে। )

রেফারি একজন খেলোয়াড়কে মাত্র একবার ও একটি দলকে সর্বমোট তিনবার হুঁশিয়ার করবেন। সাময়িক বহিষ্কৃত খেলোয়াড়কে হুঁশিয়ার করার প্রয়োজন নাই । রেফারি দলের কর্মকর্তাদের একবারের বেশি হুঁশিয়ার করবেন না।

 

৩. কোন খেলোয়াড়কে ২ মিনিট সাময়িক বহিষ্কার করা হয়।

(ক) ত্রুটিপূর্ণ খেলোয়াড় বদলি করলে অথবা অবৈধবাবে মাঠে প্রবেশ করলে;

(খ) প্রতিপক্ষের প্রতি বারবার অবৈধ আচরণ করলে; (৮.১৩)

(গ) মাঠে বার বার অখেলোয়াড়োচিত আচরণ করলে, (৮১৩, ১৭.১১ )

(ঘ) খেলোয়াড়ের হাতে বল থাকাকালীন অপর পক্ষের ফ্রি-থ্রো দেয়া হলে যদি সাথে সাথে বলটি মাটিতে না রাখে;

(ঙ) প্রতিপক্ষ থ্রো নেয়ার সময় ইচ্ছাকৃতভাবে বারবার আইন ভঙ্গ করলে;

(চ) একজন খেলোয়াড় অথবা দলের কর্মকর্তাকে অযোগ্য খেলোয়াড় ঘোষণা করলে;

বিশেষ আইন ভঙ্গের কারণে বা বারবার মারাত্মক অ-খেলোয়াড়োচিত আচরণের জন্য কোন খেলোয়াড়কে পূর্বে হুঁশিয়ার না করেও সরাসরি সাময়িক বহিষ্কার করা যেতে পারে।

৪. রেফারি হাত উপরে তুলে দুইটি আঙ্গুল খুলে পরিষ্কারভাবে খেলোয়াড়, সময় রক্ষক ও স্কোরারকে সাময়িক বহিষ্কারের সংকেত দেবেন।প্রথম ও দ্বিতীয় সাময়িক বহিষ্কার ২ মিনিটের (প্রতিটি) জন্য হয় এবং এই সময় উক্ত দল একজন কম খেলোয়াড় নিয়ে খেলবে। তৃতীয় সাময়িক বহিষ্কার দুই মিনিটের জন্য, তবে তাৎক্ষণাৎ উক্ত খেলোয়াড়কে অযোগ্য খেলোয়াড় হিসাবে মাঠ হতে বহিষ্কার করা হবে । উক্ত দল দুই মিনিটের জন্য কম খেলোয়াড় নিয়ে খেলবে। তবে দুই মিনিটের পর তার বদলি অন্য খেলোয়াড় খেলতে পারবে।

সাময়িক বহিষ্কারের সময় গণনা করা হয়, রেফারির বাঁশিতে খেলা শুরু হবার পর। যদি খেলার প্রথমার্ধে সাময়িক বহিষ্কারের সময় শেষ না হয় তবে দ্বিতীয়ার্ধে বাকি সময় কার্যকর করা হবে। অতিরিক্ত খেলাতেও এই নিয়ম প্রযোজ্য হবে।

 

৫. কোন খেলোয়াড়কে অযোগ্য ঘোষণা করা হয়ঃ

(ক) অবৈধ খেলোয়াড় মাঠে প্রবেশ করলে;

(খ) প্রতিপক্ষ খেলোয়াড়ের প্রতি মারাত্মক আচরণ করলে;

(গ) দলের কর্মকর্তা বা খেলোয়াড় মাঠের বাইরে বারবার অখেলোয়াড়োচিত আচরণ করলে;

(ঘ)কোন খেলোয়াড় বা দলের কর্মকর্তা চরম অখেলোয়াড়োচিত আচরণ করলে;

(ঙ) কোন খেলোয়াড়কে তৃতীয়বারের মত সাময়িক বহিষ্কার (২ মিনিট) করা হলে;

(চ) দলের কর্মকর্তা মারামারি করলে।

নোটঃ মারাত্মক বা আপত্তিজনক আইন ভঙ্গ বা অখেলোয় আচরণের জন্য পূর্বে হুঁশিয়ার করা বা সাময়িক বহিষ্কার করা ছাড়াই সরাসরি অযোগ্য খেলোয়াড় বলে বহিষ্কারের নির্দেশ দেয়া যাবে। অযোগ্য কর্মকর্ত খেলোয়াড়ের ক্ষেত্রে দুই মিনিট সাময়িক বহিষ্কার অবশ্যই কার্যকর হবে। (অর্থাৎ মাঠে ২ মিনিট একজন কম খেলবে)।

৬. খেলোয়াড়, কর্মকর্তা, সময়রক্ষক ও স্কোরারকে রেফারি একটি লালকা দেখিয়ে অযোগ্য খেলোয়াড় ঘোষণা করবেন। উক্ত কর্মকর্তা বা খেলোয়া উক্ত খেলায় পুনরায় অংশগ্রহণ করতে পারবে না এবং তৎক্ষণাৎ বদলি বেদ্ধ ও মাঠ ত্যাগ করবে। কোন কর্মকর্তা বা খেলোয়াড়কে অযোগ্য খেলোয়াড় নির্দেশ দেয়া হইলে দুই মিনিট পর তার পরিবর্তে অন্য খেলোয়াড় খেলতে পারবে।

নোটঃ (লাল কার্ডের মাপ প্রায় ৯ × ১২ সেঃ মিটার)

অযোগ্য কর্মকর্তা বা খেলোয়াড়ের বদলি ব্যাঞ্চ ত্যাগ করা অর্থাৎ সে মাঠ থেকে বের হয়ে যাবে এবং কোন স্থান থেকেই দলকে কোন উপদেশ বা সাহায্য করতে পারবে না।

৭. চূড়ান্ত বহিষ্কার (Exclusion) করা হয়ঃ যখন কেউ খেলার মাঠে বা বাইরে রেফারি বা অন্য কোন খেলোয়াড়কে প্রহার করে বা করার উপক্রম করে। (আইন ২.১ ২.২.২৭, ১৫, ১৭.৮ )

নোটঃ মারামারি অর্থাৎ (একজন খেলোয়াড় বা কর্মকর্তা বা রেফারি বা স্কোরার বা সময়রক্ষক বা কোন দর্শককে) শারীরিক নির্যাতন করা, মুখ (Spitting) দেয়াও এই আইনের অন্তর্ভুক্ত।

 

হ্যান্ডবল খেলোয়াড়ের শাস্তি

 

৮. রেফারি চূড়ান্ত বহিষ্কারের সংকেত হিসেবে দুই হাত মুখের সামনে আড়াআড়ি (crossing) রেখে খেলোয়াড়, কর্মকর্তা ও স্কোরারকে পরিষ্কারভাবে দেখাবেন এবং তখন খেলা খেলার ঘড়ি বন্ধ থাকবে। (Time out)

উক্ত খেলোয়াড় তখনই খেলার মাঠ ও বদলি বেঞ্চ ত্যাগ করবে এবং তার বদলে অন্য কোন খেলোয়াড় খেলতে পারবে না। অর্থাৎ উক্ত দল একজন কম খেলোয়াড় নিয়ে বাকি সময় খেলবে।

৯. একজন খেলোয়াড় দুই মিনিট সাময়িক বহিষ্কারের সময় যদি অন্য অপরাধে অপরাধী হয় তবে যেটা গুরুতর তা প্রযোজ্য হবে।

১০. যদি কোন গোলরক্ষককে সাময়িক বহিষ্কার বা অযোগ্য খেলোয়াড় বা চূড়ান্ত বহিষ্কার করা হয় তবে তার পরিবর্তে অন্য যে কোন একজন খেলোয়াড় গোলরক্ষক হিসেবে খেলতে পারবে।

১১. কোন রেফারি মাঠে অথবা মাঠের বাইরে কোন খেলোয়াড়কে অখেলোয়াড়োচিত আচরণ করতে দেখলে তাকে হুঁশিয়ার করে দেবেন।

যদি মাঠে থাকাকালীন সময় বারবার সে অনুরূপ অখেলোয়াড়োচিত অপরাধ করে তবে রেফারি তাকে সাময়িক বহিষ্কার করবেন। (১৭.৩গ) আর মাঠের বাইরে থাকাকালীন (বদলি খেলোয়াড় বা সাময়িক বহিষ্কৃত খেলোয়াড়) বারবার তা করলে রেফারি তাকে অযোগ্য খেলোয়াড় ঘোষণা করবেন।

যদি কোন দলের কর্মকর্তা অখোলোয়াড়োচিত আচরণ করেন তবে তাকে হুঁশিয়ার করা হবে। (১৭.১ঘ)। তবে তিনি যদি বারবার করেন তবে তাকে অযোগ্য কর্মকর্তা ঘোষণা করা হবে।

যদি খেলা বন্ধকালীন সময়ে অখেলোয়াড়োচিত আচরণ বা মারামারি হয় তবে ইতিপূর্বে যে কারণে খেলা বন্ধ ছিল সে অনুসারে খেলা শুরু করা হবে ।

নোটঃ শারীরিক বা মৌখিক অশালীন আচরণও অখেলোয়াড়োচিত আচরণ হিসেবে মনে করা হবে।

যদি কোন দলের কর্মকর্তা বিনা অনুমতিতে মাঠে প্রবেশ করে তবে তাকে মারাত্মক অখেলোয়াড়োচিত আচরণ করার অপরাধী হিসাবে শাস্তি প্রদান করা হবে।

যদি কোন কর্মকর্তা বা খেলোয়াড় সাথে বা একাধিক অপরাধ করে (যেমন আইন ভঙ্গ, অখেলোয়াড়োচিত আচরণ ও মারামারি ইত্যাদি) তবে তাকে সর্বোচ্চ অপরাধের শাস্তি প্রদান করা হবে।

 

১২. অখেলোয়াড়োচিত আচরণ বা মারামারি যদি মাঠে বা মাঠ এলাকায় সংগঠিত হয় তবে নিম্নবর্ণিত ধারায় শাস্তি প্রদান করা হবে :

খেলা শুরু হওয়ার পূর্বেঃ

(ক) অখেলোয়াড়োচিত আচরণের জন্য হুঁশিয়ার করা

(খ) মারাত্মক অখেলোয়াড়োচিত আচরণ বা মারামারির জন্য অযোগ্য ঘোষণা করা হবে। তবে দলে ১২ জন খেলোয়াড় খেলতে পারবে।

বিরতির সময় হলেঃ

(গ) অখেলোয়াড়োচিত আচরণের জন্য হুঁশিয়ার করা হবে।

(ঘ) বারবার বা মারাত্মক অখেলোয়াড়োচিত আচরণের জন্য বা মারামারির জন্য অযোগ্য ঘোষণা করা হবে।

খেলা শেষ হওয়ার পরঃ

(ঙ) লিখিত প্রতিবেদন পেশ করবেন।

Leave a Comment