চ্যাম্পিয়ন ভারতীয় দলকে ৭০ কোটি টাকা পুরস্কার দেবে বোর্ড

প্রথমবারের মতো নারীদের ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। রোববার দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে, হারমানপ্রীত কৌরের নেতৃত্বে তৃতীয়বারের মতো ফাইনালে উঠে প্রথম শিরোপা জিতেছে ভারতীয় নারী ক্রিকেট দল।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) চ্যাম্পিয়ন ভারতীয় নারী দলের জন্য ৫১ কোটি রুপি অর্থপুরস্কার ঘোষণা করেছে, যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ৭০ কোটি ৫৫ লাখ ৫০ হাজার টাকা।

বিসিসিআই-এর সেক্রেটারি দেভজিং সাইকিয়া এএনআই নিউজ’কে জানান, “বিসিসিআই তাদের তহবিল থেকে ভারতীয় নারী ক্রিকেট দলকে ৫১ কোটি রুপি পুরস্কার হিসেবে দেবে, যা খেলোয়াড়, নির্বাচক, কোচিং স্টাফ এবং সাপোর্ট স্টাফদের মধ্যে বিতরণ করা হবে।”

বিশ্বকাপ জয়ী ভারতীয় দল আইসিসি থেকেও প্রায় ৫৫ কোটি রুপি অর্থ পুরস্কার পাবে। এই পুরস্কারের বাইরে বিসিসিআই এই অতিরিক্ত অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছে।

Leave a Comment