জুলাই আন্দোলনে প্রয়াত রিয়া গোপের নামে মহিলা ক্রীড়া কমপ্লেক্স

অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায়, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ধানমন্ডিতে অবস্থিত মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নামকরণ পরিবর্তন করেছে।

জুলাই আন্দোলনে প্রয়াত রিয়া গোপের নামে মহিলা ক্রীড়া কমপ্লেক্স

আগের নাম ‘সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স’ পরিবর্তন করে নতুন নাম দেওয়া হয়েছে ‘রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স’।

এছাড়া, এনএসসি রোববার আরও চারটি ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তন করেছে।

গত জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলনের সময়, ছাদে খেলতে গিয়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করা ৬ বছরের শিশু রিয়া গোপের স্মরণে এই নামকরণ করা হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো: আমিনুল ইসলাম এনডিসি আজ এক চিঠির মাধ্যমে সকলকে এই নাম পরিবর্তনের বিষয়টি অবহিত করেছেন।

এছাড়াও, ‘শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স’ এর নাম পরিবর্তন করে ‘জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্স’ রাখা হয়েছে। রমনায় অবস্থিত ‘শেখ জামাল টেনিস কমপ্লেক্স’ এর নাম পরিবর্তন করে ‘জাতীয় টেনিস কমপ্লেক্স’ করা হয়েছে। এছাড়া, জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের অডিটোরিয়ামের নাম ‘শেখ কামাল অডিটোরিয়াম’ থেকে পরিবর্তন করে ‘জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তন’ রাখা হয়েছে।

Leave a Comment