বাংলাদেশ সফর শেষে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের জন্য বিশ্রামের খুব একটা সুযোগ নেই। তাদের পরবর্তী গন্তব্য নিউজিল্যান্ড। এই সফরের জন্য তাদের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।
কিউই সিরিজের মাধ্যমে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরছেন শামার স্পিঙ্গার। এছাড়া, চোট কাটিয়ে তিন মাস পর দলে ফিরছেন ম্যাথু ফোর্ড।
বাংলাদেশের বিপক্ষে খেলা টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন গুড়াকেশ মোতি। বাংলাদেশে তিনটি ওয়ানডে ম্যাচ খেলে ৪ উইকেট নিয়েছিলেন তিনি, তবে টি-টোয়েন্টি সিরিজে মাত্র একটি ম্যাচ খেলেন এবং তার পারফরম্যান্স ছিল অসন্তোষজনক। তাই তাকে বাদ দেয়া হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলের সদস্যরা হলেন: শেই হোপ (অধিনায়ক), আলিক আথানেজ, আকিম ওগিস, রোস্টন চেইস, ম্যাথু ফোর্ড, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, ব্র্যান্ডন কিং, খ্যারি পিয়ের, রভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড, শামার স্পিঙ্গার।
