আজকে আমরা আলোচনা করব দাবা খেলা সমাপ্তি সম্পর্কে
দাবা খেলা সমাপ্তি । দাবা খেলার ১০ নম্বর আইন । খেলাধুলার আইন
১. যখন কোন খোলোয়াড় বিপক্ষের রাজাকে কিস্তিমাত করে, তখন সে খেলায় জয়লাভ করছে বলে ধরে নেয়া হয়। এমতাবস্থায় খেলায় তাৎক্ষণিক সমাপ্তি ঘটে ।
২. যখন কোন খোলোয়াড়ের প্রতিপক্ষ পদত্যাগ (resign) ঘোষণা করে, তখন সে খেলায় জয়লাভ করেছে বলে ধরে নেয়া হয়। এমতাবস্থায় খেলার তাৎক্ষনিক সমাপ্তি ঘটে।
৩. কোন খেলোয়াড়ের রাজা বিপক্ষ শক্তির কিস্তির মুখে নেই অথচ অন্য কোন বৈধ চালও সে দিতে পারছে না, এমন একটা অবস্থায় পৌঁছায় তখন এই রাজাকে ‘চালমাত’ (stalemate) করা হয়েছে বলা হয়। এমতাবস্থায় খেলা অমীমাংসিত হয়েছে বলে গণ্য হয় এবং খেলা তাৎক্ষণিকভাবে সমাপ্ত হয়।
৪. যখন প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়দ্বয় নিজেদের মধ্যে আপোষের মাধ্যমে খেলা অমীমাংসিত রাখার সিদ্ধান্ত নেয়, তখন বৈধভাবেই খেলা অমীমাংসিত (draw) থাকে এবং তাৎক্ষণিকভাবে খেলা শেষ হয়।
৫. একটি খেলা অমীমাংসিতভাবে শেষ হতে পারে, যদি কোন খেলোয়াড় নিজের চাল দেবার পূর্বে দাবি করে এবং প্রমাণ করতে পারেন যে একই ধরনের ঘুটির অবস্থানঃ
(ক) পর পর তিনবার পুনরাবৃত্তি হবার উপক্রম হয়েছে; বা
(খ) এই মাত্র পর পর তিনবার পুনরাবৃত্তি হয়েছে, যাতে একজন নির্দিষ্ট খেলোয়াড়েরই প্রতিবার চাল দেবার পালা ছিল। উল্লেখ্য, ঘুটির রং যদি একই হয়, ঘুটি যদি একই ঘরে অবস্থান করে এবং সবগুলি খুঁটির সম্ভাব্য চাল যদি একই হয়, তবে দারাছকে ঘুটির অবস্থান একই বা অনুরূপ বলে ধরে নেয়া হয় ।
৬. আইন ১০.৫ অনুযায়ী যদি কোন খেলোয়াড় খেলা ‘অমীমাংসিত’ বলে দাবি না করে যদি নিজের চাল দেয়, তবে সে তার দাবি করার অধিকার হারাবে। অবশ্য এই অধিকার ফিরে পাবে যদি দাবাছকে ঘুটিসমূহের একই অবস্থান পুনরায় ফিরে আসে এবং তারই চাল দেবার অধিকার থাকে।
৭. খেলা অমীমাংসিতভাবে শেষ হবে, যদি শেষ পর্যায়ের খেলায় নিম্নোক ঘুটিসমূহের অবশিষ্ট থাকেঃ
(ক) রাজা বনাম রাজা
(খ) রাজা বনাম রাজা ও হাতি
(গ) রাজা এবং হাতি বনাম রাজা এবং হাতি। এক্ষেত্রে যদি উভয় পক্ষের হাতি একই রঙের কর্ণে অবস্থান করে।
৮. একটি খেলা অমীমাংসিতভাবে সমাপ্ত হবে যদি কোন খেলোয়াড় নিজস্ব চাল দেবার পূর্বে প্রমাণ করতে পারে যে বড়ের চাল ছাড়া এবং কোন ঘুটি কাটাকাটি ছাড়াই প্রতিদ্বন্দ্বিগণ ক্রমাগত ৫০ বা তার চেয়েও বেশি চাল দিয়েছে। কোন কোন বিশেষ অবস্থানে ৫০ চালের সংখ্যা ৫০ থেকে বাড়ানো যেতে পারে যদি সেই সংখ্যা অবস্থান এবং চালের সংখ্যা আইন ১০.৮ অবস্থায় নির্দিষ্ট থাকে । তবে এ ব্যাপারে পূর্বেই ঘোষণা দিতে হবে।
৯. আইন ১০.৮ বর্ণিত ৫০ চালের নিয়ম নিম্নোক্ত অবস্থানগুলোতে ১০০ চালে বর্ধিত করা যাবেঃ
(ক) রাজা, নৌকা এবং হাতি বনাম রাজা এবং নৌকা
(খ) রাজা এবং দু’টি ঘোড়া বনাম রাজা এবং বড়ে। এক্ষেত্রে রাজা এবং বড়ের অবস্থান যদি নিম্নের শর্তসমূহ পালন করে ঃ
১। যদি ঘোড়া দিয়ে বড়েটি নিরাপদে আটকানো থাকে।
২। যখন বড়ে নিম্নোক্ত অবস্থান থেকে এগিয়ে নেই ঃ
শাদা বড়ে a5, b3 c4 d5 e5 f4 g3 অবস্থানে থাকে এবং
কালো বড়ে a4 b6 c5 d4 e4 15. g6 বা h4 অবস্থানে থাকে।
(গ) রাজা, নৌকা ও বড়ে বনাম রাজা, হাতি ও বড়ে থাকে এবং সে সময় যদিঃ
৩। সাদা বড়ে a2 ঘরে এবং কালো বড়ে a3 অবস্থানে থাকে এবং কালো বর্ণের কর্ণে কালোর একটি হাতি থাকে
৪। আইন ১০.৯ (গ)-এর (১) ও (৩) এর অনুরূপ অবস্থান কিন্তু ঘরের রং বিপরীত ধরনের হলে অর্থাৎ কালো রঙের বড়ে hi7 বা a7 অবস্থানে এবং সাদা বড়ে h6 অবস্থানে (এবং কালো রং-এর কর্ণে অবস্থিত হাতি) বা a6 অবস্থান (এবং সাদা রঙের কর্ণে অবস্থিত হাতি) থাকে।
১০. আইন ১০.৪ অনুযায়ী একজন খেলোয়াড় কেবলমাত্র নিজের খুঁটির চাল দেবার পরই খেলা অমীমাংসিতভাবে শেষ করার প্রস্তাব অপর খেলোয়াড়কে নিতে পারে। প্রস্তাব দেবার পর পরই তাকে বিপক্ষের ঘড়ি চালু করে দিতে হবে। শেষোক্ত খেলোয়াড় পূর্বোক্ত খেলোয়াড়ের প্রস্তাব গ্রহণ করতে পারে অথবা মৌখিকভাবে বা একটি চাল দিয়ে তা প্রত্যাখ্যান করতে পারে। এই সময়ের মধ্যে প্রস্তাব পেশকারী খেলোয়াড়ের প্রস্তাব তুলে নেবার আর কোন অধিকার থাকে না।
(ক) বিপক্ষের ঘড়ি চালু রয়েছে, এমন অবস্থায় যদি কোন খেলোয়াড় খেলা অমীমাংসিত রাখার প্রস্তাব দেয়, বিপক্ষ খেলোয়াড় তা গ্রহণও করতে পারে আবার প্রত্যাখ্যানও করতে পারে। তবে এভাবে প্রস্তাব দেয়া বিধিসম্মত নয় বিবাহ খেলার বিচারক প্রস্তাবকারী খেলোয়াড়কে সতর্ক করে দেবেন (আইন ১৫১ দেখুন)।
(খ) নিজের ঘড়ি চালু রয়েছে, এমন অবস্থায় যদি কোন খেলোয়াড় খেলা অমীমাংসিতভাবে শেষ করার জন্য বিপক্ষ খেলোয়াড়কে প্রস্তাব দেয়, শেষোক্ত খেলোয়াড় তাৎক্ষণিকভাবে তা গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারে, অথবা বিপক্ষের খেলোয়াড়ের চাল দেয়া পর্যন্ত অপেক্ষা করতে পারে। যদি এই ধরনের ব্যাপার স্থগিত হয়ে যাওয়া কোন খেলার সীল করা চালে’র (Sealed move) ক্ষেত্রে হয়ে থাকে, তবে সীল করা চালের নাম (Sealed move envelope) খুলে দাবাইতে সেই চাল দেয়া পর্যন্ত সময়টুকু প্রস্তাবকারী খেলোয়াড়ের বিপক্ষ খেলোয়াড়ের সিদ্ধান্ত গ্রহণের জন্য উন্মুক্ত থাকবে।
(গ) এসব পরিস্থিতিতে প্রস্তাবকারী খেলোয়াড়ের বিপক্ষ খেলোয়াড় খেলা অমীমাংসিত রাখার প্রস্তাব মৌখিকভাবে বা প্রথম সুযোগেই কোন চাল দেয়ার মাধ্যমে প্রত্যাখ্যান করতে পারে। খেলা অমীমাংসিতভাবে শেষ করার প্রস্তাব দেয়া এবং বিপক্ষ খেলোয়াড়ের সেই প্রস্তাবের প্রতি হাঁ সূচক কিংবা না সূচক সাড়া দেবার মধ্যবর্তী সময়ে প্রস্তাবকারী খেলোয়াড়ের প্রস্তাব উঠিয়ে নেবার অধিকার থাকে না।
১১.১ আইন ১০.৫ অনুযায়ী একজন খেলোয়াড় কেবলমাত্র তখনই খেলা অমীমাংসিতভাবে শেষ করার জন্য দাবি করতে পারে, যখন :
(ক) তার নিজস্ব চালে একই অবস্থানের পুনরাবৃত্তি ঘটাতে ইচ্ছুক। এক্ষেত্রে তাকে প্রথমেই চালটিকে তার নিজের ‘ফোর সিটে ( Score sheet) লিখতে হবে। এবং তারপর বিচারককে ডেকে তা দেখাতে হবে ও বিচারকের কাছে নিজের দাবি (অমীমাংসিতভাবে খেলা শেষ করার) প্রকাশ করতে হবে, বা
(খ) তাকে এমন একটি চালের প্রত্যুত্তরে চাল দিতে হবে, যে ইতিমধ্যেই পুনরাবৃত্তি (rdpeated) অবস্থানের সৃষ্টি করেছে।
১১.২ বিপক্ষের শুধু রাজা অবশিষ্ট থাকলে কোন খেলোয়াড় তার নিজেকে ঘড়ির সময় শেষ হবার পূর্বে খেলা অমীমাংসিত রাখার দাবি করতে পারে।
১২. আইন ১০.৮ এবং ১০১১ অনুযায়ী যদি কোন খেলোয়াড় খেলা অমীমাংসিতভাবে শেষ করার জন্য বিচারকের কাছে আবেদন করে, বিচারক তখন উভয় খেলোয়াড়ের ঘড়ি সাময়িকভাবে বন্ধ করে রেখে পুরো ব্যাপারটা সম্পর্কে অনুসন্ধান চালাবেন। যদি দেখা যায়ঃ
(ক) খেলোয়াড়ের দাবি যথার্থ, তিনি খেলাটিকে অমীমাংসিত হিসেবে ঘোষণা করবেন।
(খ) খেলোয়াড়ের দাবি যথার্থ নয়, তবে বিচারক সেই খেলোয়াড়ের ব্যবহৃত সময়ের সাথে পাঁচ মিনিট সংযুক্ত করবেন। কিন্তু এক্ষেত্রে যদি দেখা যায়, দাবিদার খেলোয়াড় তার নির্ধারিত সময়সীমা অতিক্রম করে ফেলেছেন, সেক্ষেত্রে বিচারক দাবিদার খেলোয়াড় পরাজিত হয়েছে বলে ঘোষণা করবেন। অন্যথায়, বিচারক ঘড়ি চালু করে পুনরায় খেলা শুরু করার নির্দেশ দেবেন এবং যে খেলোয়াড় ১০.১১.১ (ক) আইন অনুযায়ী যে চাল সম্পর্কে বিচারকের দৃষ্টি আকর্ষণ করেছিল, তাকে সেই চাল দিতে বাধ্য করবেন।
(গ) কোন খেলোয়াড় এই নিয়ম অনুযায়ী কোন দাবি উত্থাপন করলে, তা সে কোন অবস্থাতে ফিরিয়ে নিতে পারবে না।
১৩. যদি কোন খেলোয়াড় নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট সংখ্যক চাল দিতে ব্যর্থ হয়, তবে সে পরাজিত বলে ধরে নেয়া হবে ।
১৪. যদি কোন খেলোয়াড় খেলা শুরু হবার এবং স্থগিত খেলা পুনরাস্ত হওয়ার নির্দিষ্ট সময়ের এক ঘন্টার পরে খেলায় উপস্থিত হন, তবে তাকে পরাজিত ঘোষণা করা হবে। একটি নির্দিষ্ট খেলার সেশনের প্রারম্ভ থেকেই সময় হারানোর ব্যাপারটি গণনা করা হবে। অবশ্য, স্থগিত খেলার ক্ষেত্রে যে খেলোয়াড় সীল করা চাল” (sealed move) দিয়েছে, সে যদি দেরি করে খেলায় উপস্থিত হয়, তবে খেলার ভাগ্য নির্ধারিত হবে অন্যভাবে। যদি ঃ
(ক) অনুপস্থিত খেলোয়াড় তার সীলকরা চাল কিস্তিমাত করে বিজয়ী হয়; বা
(খ) অনুপস্থিত খেলোয়াড় তার সীলকরা চালের দ্বারা চালমাত অবস্থা সৃষ্টি করে খেলা অমীমাংসিত রাখে, বা আইন ১০৭ এ বর্ণিত যে কোন একটি অবস্থা সীল করা চাল দ্বারা সৃষ্টি হয়েছে; বা
(গ) উপস্থিত খেলোয়াড় ১০ ১৩ আইন বর্ণিত নিয়ম অনুসারে নির্ধারিত সময় অভিক্রান্ত বিধায় পরাজিত হয়েছে।
১৫. যদি সীল করা চাল প্রদানকারী খেলোয়াড় এমন কোন চাল লেখে, যার প্রকৃত তাৎপর্য করা সম্ভব নয় বা এমন কোন চাল দেয়, যা অবৈধ, তবে সে পরাজিত বলে গণ্য হবে।
১৬. যদি কোন খেলোয়াড় খেলার আইন-কানুন বা নিয়মাবলী যথাযথভাবে মেনে না চলে তবে সে পরাজিত বলে গণ্য হবে। যদি একটি খেলায় উভয় খেলোয়াড়ই দাবার আইন কানুন মেনে না চলে বা উভয়েই এক ঘন্টা পর খেলায় উপস্থিত হয় তবে উভয় খেলোয়াড়কেই পরাজিত বলে ধরে নেয়া হবে।
