দাবা খেলোয়াড়দের আচরণঃ বর্তমান বিশ্বে দাবা একটি জনপ্রিয় খেলা। সারা বিশ্বে দাবা খেলার জনপ্রিয়তা আকাশচুম্বী। তাছাড়া বিশ্বের উন্নত দেশগুলিতে দাবার অধিকতর জনপ্রিয়তা থাকায় এ খেলা আজ একটি অত্যন্ত অর্থকারী খেলায় পরিনত হয়ে উঠেছে। দাবা খেলায় যে টাকা আয় করা সম্ভব একথা আগের দিনে ভাবাই যেত না। আধুনিক পেশাদার দুনিয়ার অন্যান্য খেলার মতো দাবা খেলাও ক্রমান্বয়ে জনপ্রিয় হয়ে ওঠার সুবাদে দাবা খেলোয়াড়েরা এই খেলাকে পেশা হিসেবে গ্রহণ করেছেন এবং প্রতি বছর মোটা অংকের অর্থ আয় করছেন।
দাবা খেলোয়াড়দের আচরণ । দাবা খেলার ১৫ নম্বর আইন । খেলাধুলার আইন
১. নিষিদ্ধঃ
(ক) খেলা চলাকালীন সময়ে হাতে লেখা, মুদ্রিত বা অন্য কোনভাবে রেকর্ড করা তথ্য ব্যবহার বা অন্য দাবাছকে খেলাটির বিশ্লেষণ করা খেলোয়াড়দের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। তৃতীয় কোন পক্ষের উপদেশ বা কোনরকম মতামত বা সাহায্য গ্রহণও তাদের জন্য নিষিদ্ধ ।
(খ) খেলা চলাকালীন সময়ে ও স্থগিতকালীন সময়ে খেলার কক্ষে কোন প্রকার অনুশীলন বা বিশ্লেষণ বৈধ নয় ।
(গ) বিপক্ষ খেলোয়াড়কে বিরক্ত করা বা বিপক্ষের মনোযোগ বিঘ্ন করা সম্পূর্ণ
২. আইন ১৫১ এ বর্ণিত আইন লংঘনের দত্ত খেলার পরাজয়ও হতে পারে।
