দাবা ঘুঁটির চাল পদ্ধতি
Table of Contents
দাবা ঘুঁটির চাল পদ্ধতি । দাবা খেলার ৫ নম্বর আইন । খেলাধুলার আইন
১. রাজার (The King) চাল
(ক) নিজের অধিকৃত ঘরের চারপাশের যে কোন সংযুক্ত ঘরে (যা বিপক্ষের কোন ঘুঁটি দ্বারা আক্রান্ত নয়) মাধ্যমে রাজার চাল হয়। অবশ্য দূর্গ গড়ার সময় এই সাধারণ কিছুটা ব্যতিক্রম হয় ।
(খ) রাজা এবং দাবাছকের উপস্থিতি দুটি নৌকার যে কোন একটির সাথে দ্বৈত স্থানান্তরণের মাধ্যমে যে চাল দেয়া হয় তাকে “দূর্ণগড়া” (castling) বলে। এক্ষেত্রে রাজা ও নৌকার স্থানান্তর নিম্নোক্তভাবে হতে হবেঃ
রাজাকে প্রথম তার আদি অবস্থান থেকে একই ধাপ বরাবর নিজস্ব স্থানে অবস্থিত নৌকার দিকে দু’ঘর সরাতে হবে। এরপর যে নির্দিষ্ট নৌকার দিকে রাজাকে সরানো হয়েছে সেদিকের নৌকাটিকে রাজার ওপর দিয়ে অতিক্রম করে রাজার অধিকৃত নতুন ঘরের ঠিক পাশের ঘরটিতে বসাতে হবে।
(গ) যদি কোন খেলোয়াড় দূর্গগড়ার জন্য প্রথমে রাজাকে স্পর্শ না করে নৌকাকে প্রথম স্পর্শ করে, তবে সেই নৌকার সাথে রাজার দূর্গ রচনা করতে পারবে না । এ ধরনের পরিস্থিতির উদ্ভব হলে তা আইন ৭.২ এবং ৭.৩ দ্বারা নিয়ন্ত্রিত হবে।
(ঘ) দূর্গগড়ার জন্য যদি কোন খেলোয়াড় প্রথমে রাজা অথবা একই সাথে রাজা এবং নৌকা স্পর্শ করে কিন্তু সে ক্ষেত্রে দূর্গগড়া যদি অবৈধ হয়, তবে ঃ
(অ) খেলোয়াড় রাজার অন্য যে কোন চাল দিতে পারবে না।
(আ) ছকের অন্য পাশের নৌকার সাথে বৈধ দূর্গগড়া সম্ভব হলে তাও করতে পারবে: অথবা
(ই) রাজার কোন বৈধ চাল না থাকলে খেলোয়াড় তার ইচ্ছেমত যে কোন চাল দিতে পারবে।
(ঙ) দুর্গগড়া অবৈধ হবে, যদি ঃ
(অ) রাজা পূর্বেই তার আদি অবস্থান বা ঘর থেকে অন্য কোন ঘরে স্থানান্তরিত হয়ে থাকে; বা
(আ) নৌকা পূর্বেই নিজস্ব আদি অবস্থান থেকে অন্য কোন ঘরে সরে যায়, অথবা
(ই) রাজা বা নৌকা আদি অবস্থান থেকে সরে যাওয়ার পর পুনরায় স্ব স্থানে ফিরে এলেও দূর্গগড়া যাবে না।
(চ) দূর্গগড়া সাময়িকভাবে বাধাপ্রাপ্ত হবে, যদি
(অ) রাজার আদি ঘর বা দূর্গগড়ার সময় রাজা যে ঘর অতিক্রম করবে বা দূর্গগড়ার পর রাজা যে ঘর অধিকার করবে সে সব ঘর বিপক্ষের ঘুটি দ্বারা আক্রান্ত থাকে; কিংবা-
(আ) রাজা এবং নৌকার মাঝখানের ঘরগুলিতে যদি অন্য কোন খুঁটি থাকে।
মন্ত্রীর (The Queen) চাল
মন্ত্রী দারাছকের যে সারি, ধাপ বা কর্ণে অবস্থান করে সেখান থেকে চারপাশের যে কোন ঘরে যেতে পারে বা যে কোন সংখ্যক ঘর একই সাথে অতিক্রম করতে পারে । তবে এর চলাচল ধারা ৪ ২ দ্বারা নিয়ন্ত্রিত থাকে ।
নৌকার (The Rook) চাল
নৌকা যে ধাপ বা সারিতে অবস্থান করে সেখান থেকে সেই ধাপ বা সারির যে কোন ঘরে স্থানান্তরিত হতে পারে। নৌকা কখনই কর্ণের মাধ্যমে চলাচল করতে পারে না। এর স্বাভাবিক চলাচল আইন ৪২ দ্বারা নিয়ন্ত্রিত ।
হাতির (The Biahop) চাল
হাতি কর্ণের ঘরগুলিতে কোণাকোণিভাবে যে কোন ঘরে স্থানান্তরিত হতে পারে। তবে এখানে উল্লেখ্য যে একটি নির্দিষ্ট রঙের কর্ণে যে হাতি থাকে তা কখনই কালো কর্ণে যেতে পারে না। অর্থাৎ শাদা কর্ণে যে হাতি থাকে তা কখনই কালো কর্ণে যেতে পারে না। হাতির চলাচল আইন ৪২ দ্বারা নিয়ন্ত্রিত।
ঘোড়ার (The Knight) চাল
দাবা খেলায় ব্যবহৃত বিভিন্ন দুটির মধ্যে ঘোড়ার চাল কিছুটা ভিন্নধর্মী। দু’টি পৃথক পদক্ষেপে ঘোড়ার একটি চাল সম্পন্ন হয়।
প্রথমত ধাপ বা সারি বরাবর ঘোড়াকে এক ঘর যেতে হবে এবং দ্বিতীয়ত সেখান থেকে কর্ণ বরাবর আরো এক ঘর দূরে যেতে হবে।
এখনে উল্লেখ করা প্রয়োজন যে প্রথম পদক্ষেপে ঘোড়াকে যে ঘরে স্থানান্তরের চিন্তা করা হয় সে ঘরে স্বপক্ষ বা বিপক্ষের কোন ঘুটি থাকলেও ঘোড়ার চালে তা বাধা হবে না।
বড়ের (The Pown) চাল
(ক) বড়ে কেবলমাত্র সামনের দিকে এগোতে পারে।
(খ) বড়ে তার মূল বা আদি অবস্থান থেকে প্রথম চালে এক বা দু’ঘর সামনের দিকে এগোতে পারে। কিন্তু পরবর্তী প্রতি চালে বড়ে সারি বরাবর মাত্র এক ঘর এগোতে পারে। কেবলমাত্র বিপক্ষের খুঁটি কাটার সময় এ নিয়মের ব্যতিক্রম ঘটে। কাটাকাটির সময় কোণাকোণিভাবে অবস্থিত যে কোন ঘর সামনের দিকে এগিয়ে বিপক্ষের দুটি কেটে দিতে পারবে। উল্লেখ্য যে বড়ের চলাচল আইন ৪ ২ দ্বারা নিয়ন্ত্রিত।
(গ) কোন বড়ে যদি তার মূল অবস্থান থেকে সরাসরি বরাবর এগোনের সময় বিপক্ষের কোন বড়ে দ্বারা আক্রান্ত একটি ঘরে অতিক্রম করে যায় তবে আক্রমণকারী বড়েটি মূল অবস্থান থেকে এগিয়ে যাওয়া ঘুটিটিকে কেটে দিতে পারে, যেন পরের ঘুটি অর্থাৎ এগিয়ে যাওয়া ঘুটিটি মাত্র একঘর সামনের দিকে এগিয়ে গিয়েছিল। বিশেষ ধরণের এই কাটাকাটি ‘পাশ কাটানো বড়ে (en passant) কাটা’ বলা হয় ।
(ঘ) কোন বড়ে সামনের দিকে এগোতে এগোতে শেষধাপে পৌঁছানোর সাথে সাথে সেই একই চালের অংশ হিসেবে খেলোয়াড়কে তার ইচ্ছেমত যে কোন ঘুটি অর্থাৎ মন্ত্রী বা নৌকা বা হাতি বা ঘোড়া দাবাহকের সেই নির্দিষ্ট ঘরে তুলতে হবে । দারাছকে সে অবস্থায় কোন কোন খুঁটি রয়েছে তা মোটেই গণ্য করা হবে না। বড়ের এই ধরনের রূপান্তরকে বড়ের ‘পদোন্নতি” (promotion ) বলা হয় এবং পদোন্নতি খুঁটির কার্যকারিতা তাৎক্ষণিভাবেই শুরু হয়।
(ঙ) কোন প্রতিযোগিতায় বড়ের পদোন্নতির সময় খেলোয়াড়ের ইচ্ছা বা চাহিদানুযায়ী খুঁটি পাওয়া না গেলে সেই খেলোয়াড়কে নিজস্ব চাল দেবার পূর্বেই খেলার বিচারকের দৃষ্টি আকর্ষণ করতে হবে। যদি তাৎক্ষণিকভাবে হাতের কাছে খেলোয়াড়ের চাহিদা অনুযায়ী ঘুটি পাওয়া না যায় তবে বিচারক উভয়ের ঘড়ি (যদি ঘড়ি দেয়া হয়) বন্ধ করে দেবেন এবং খেলোয়াড়কে চাল দেবার জন্য প্রয়োজনীয় খুঁটিটি সরবরাহ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত ঘড়ি বন্ধ রাখবেন ।
প্রয়োজনীয় ঘুটি সরবরাহ করার পর বিচারক ঘড়ি চালু করে খেলা পুনরায় চালু করার সংকেত দেবেন। যদি কোন খেলোয়াড় তার ইচ্ছা বা প্রয়োজনানুযায়ী ঘুটি সংগ্রহ না করেই বড়েকে শেষ ধাপে নিয়ে যায় এবং অন্য কোন দুটি দ্বারা বড়ের প্রতিস্থাপন না করে এবং নিজেই ঘড়ি বন্ধ করে দেয় এবং বিচারকের দৃষ্টি আকর্ষণ না করে তবে সে খেলোয়াড়কে মৌখিকভবে সতর্ক করে দেয়া যেতে পারে বা সময় কিছুটা কমিয়ে দিয়ে ঘড়ির কাঁটা ঘুড়িয়ে দিয়ে) শাস্তি দেয়া যেতে পারে।
সব ক্ষেত্রেই বিপক্ষের খেলোয়াড়ের ঘড়ির কাঁটা বন্ধ করার পূর্ব অবস্থানে ফিরিয়ে নিয়ে যেতে হবে। এরপর বড়ের চাল দেবার পূর্বের অবস্থা দাবাছকে সাজিয়ে নিয়ে যে খেলোয়াড়ের চাল তার ঘড়ি চালু করে দিতে হবে। এবার আইন ৫.৬ (ঘ) অনুযায়ী খেলোয়াড়কে সঠিকভাবে চাল দিতে হবে ।
