কাতার বিশ্বকাপ চলাকালীন সময় জেল হতে পারে ব্রাজিলিয়ান সুপাস্টার নেইমারের। কর জালিয়াতির অভিযোগেই জেল হতে পারে নেইমারের। সেক্ষেত্রে , বিশ্বকাপের সময়ও জেলে বসে কাটাতে হতে পারে তার।
বিশ্বকাপের সময় জেলে বসে কাটতে পারে নেইমারের
২০১৩ সালে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস থেকে বার্সেলোনায় আসেন নেইমার। সে সময় দল বদলের অর্থ নিয়ে কর ফাঁকির অভিযোগ উঠেছে নেইমারের বিরুদ্ধে। এ বিষয়টি নিয়ে বার্সেলোনার আদালতে হওয়া মামলায় নেইমারকে অভিযুক্ত করেছেন আদালত।
কাতারে বিশ্বকাপ শুরু হওয়ার এক মাস আগে ১৭ অক্টোবর বিচার শুরু হবে নেইমারের যেখানে স্প্যানিশ ট্যাক্স কর্তৃপক্ষ নেইমারের বিরুদ্ধে দুই বছরের কারাদণ্ড ক্ষতিপূরণ হিসেবে ১০ মিলিয়ন ইউরো দাবি করছে।
বিশ্বকাপের সময় জেলে বসে কাটতে পারে নেইমারের
সান্তোস থেকে বার্সেলোনায় নেইমারের দলবদলের সময় ৮ দশমিক ৪ মিলিয়ন ইউরো ট্যাক্স ফাঁকি দেয়ার অভিযোগ উঠেছে। বিশ্বকাপ শুরুর এক মাস আগে যেখানে প্রত্যেক দলের নিজ নিজ খেলোয়াড় বিশ্বকাপে ভালো পারফর্মেন্সের ছক কষবেন , সেখানে সেই সময় নেইমারের আইনি সব জটিলতার বিষয় ভক্তদের কপালেও চিন্তার ভাঁজ ফেলছে।
