ফুটবল বল খেলার মধ্যে ও বাইরে । ফুটবল খেলার নবম আইন । খেলাধুলার আইন

বল খেলার মধ্যে ও বাইরেঃ ফুটবল একটি অতি প্রাচীন খেলা। কবে, কখন, কোথায় এ খেলার উৎপত্তি তা আজ খুঁজে বের করা অত্যন্ত দুরূহ ব্যাপার। কে যে প্রথম ফুটবলে লাথি মারেন সে তথ্যও অনুদঘাটিত। কালের অতলে বিলীন হয়ে গেছে সে বিমূর্ত্ত মুহূএটি ফুটবলের বান্নের সঠিক দিন ক্ষণ খুঁজে বের করা না গেলেও এটি যে একটি অতি প্রাচীন খেলা তা নিয়ে সন্দেহ নেই ক্রীড়া গবেষকদের মধ্যে বিভিন্ন প্রাচীন জনপদ ও লোক কাহিনীতে ফুটবলের সাথে মিল আছে এমন খেলার বিবরণ পাওয়া যায়।

প্রাচীন কালে গ্রীস ও রোমের বিভিন্ন অঞ্চলে যে ফুটবল খেলা হতো তার সাথে আজকের রাগবি ফুটবলের যথেষ্ট মিল খুঁজে পাওয়া যায়। সুদূর মেক্সিকোতেও ফুটবল খেলার কথা শোনা যায়।

১৮৬৩ সালে ইংল্যান্ডের ১১টি ফুটবল ক্লাবের প্রতিনিধি মিলিত হয়ে ফুটবল এসোসিয়েশন গঠন করে। ১৮৬৬ সালে এ্যাসোসিয়েশন ও শেফিল্ড ক্লাবের মধ্যে এক চুক্তি হয় ৷ এই আইন অনুসারে ১৮৬৯ সালে গোল কিক, ১৮৭২ সালে কর্ণার কিক ও ১৮৭৪ সালে খেলায় রেফারি নিযুক্ত করা হয়।

বাংলাদেশে স্বাধীনতার পর ফুটবল নতুন উদ্যোমে শুরু হয়। ফুটবলের উন্নয়নের জন্য গঠিত হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফের তত্ত্বাবধানে ১৯৭ সালে ঢাকায় ফুটবল লীগ শুরু হয় তাছাড়া খুলনা, রাজশাহী ও চট্টগ্রাম সহ সারা দেশে পরবর্তীতে ফুটবল লীগ শুরু হয়। ১৯৭৩ সালে জাতীয় ফুটবল ও ৭৪ সালে জাতীয় যুব ফুটবল শুরু হয়। ১৯৮০ সালে ফেডারেশন কাপ ফুটবল শুরু হয়। এছাড়া আন্তঃবিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল প্রতিযোগিতা ছাড়াও প্রতিটি জেলা ও থানা পর্যায়ে লীগ সহ বিভিন্ন ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

 

 

ফুটবল বল খেলার মধ্যে ও বাইরে । ফুটবল খেলার নবম আইন । খেলাধুলার আইন

 

বল খেলার মধ্যে গণ্য করা হয়ঃ

(ক) গোলবার বা আঁড়খুঁটি এবং কর্ণার পতাকা দন্ডে বল লেগে মাঠে ফিরে এলে।

(খ) রেফারি বা লাইন্সমানের গায়ে যদি বল লাগে এবং তারা যদি গোল বা টাচ লাইনে দাঁড়িয়ে থাকে এবং বল মাঠের মধ্যে থাকে তাহলে বল খেলার মধ্যে বলে গণ্য হবে।

(গ) খেলার কোন আইন ভংগের জন্য রেফারি কর্তৃক সিদ্ধান্ত গ্রহণ না করা পর্যন্ত।

 

বল খেলার বাইরেঃ

(ক) বল মাটিতে গড়িয়ে বা শূন্য দিয়ে গোল বা টাচ্‌ লাইন সম্পূর্ণ অতিক্রম করলে।

(খ) রেফারির যে কোন সিদ্ধান্তের পর পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত ।

Leave a Comment