বার্সেলোনার বিপদ বাড়াতে চান না মেসি , তাই বেছে নিলেন ইন্টার মিয়ামিকে

বার্সেলোনার বিপদ বাড়াতে চান না মেসি , তাই বেছে নিলেন ইন্টার মিয়ামিকে। সকল গুঞ্জনকে দূরে সরিয়ে অবশেষে বিশ্বকাপজয়ী লিওনেল মেসি যোগ দিতে যাচ্ছেন মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে। সৌদি আরবের ক্লাব আল হিলাল, স্প্যানিশ ক্লাব বার্সেলোনাতে ফেরার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত মিয়ামিকেই বেছে নেন এই তারকা। পুনরায় বার্সেলোনাতে যোগ দেয়ার সুযোগ থাকলেও সেখানে গিয়ে স্প্যানিশ ক্লাবটির বিপদ বাড়াতে চাননি মেসি। কারণ, মেসিকে নিতে হলে বার্সেলোনাকে একাধিক ফুটবলার ছাড়তে হতো, একই সঙ্গে বেতনও কমাতে হতো বাকি ফুটবলারদের।

 

 

বার্সেলোনার বিপদ বাড়াতে চান না মেসি , তাই বেছে নিলেন ইন্টার মিয়ামিকে

বৃহস্পতিবার (৮ জুন) মুন্দো দিপোর্তিভোকে দেয়া সাক্ষাৎকারে ইন্টার মিয়ামিতে যোগদানের বিষয়টি নিশ্চিত করে মেসি বলেন, ‘আমি বার্সেলোনায় ফিরছি না, ইন্টার মিয়ামিতে যাচ্ছি।’

 

বার্সেলোনায় ফেরা প্রসঙ্গে তারকা এই ফুটবলার বলেন, ‘আমি সত্যিই ফিরতে চেয়েছিলাম এবং ফিরতে পারলে খুশি হতাম। নিজের পরিবার, নিজেকে নিয়ে চিন্তা করে সঠিক সিদ্ধান্ত নিতে চেয়েছিলাম। আমি শুনেছি আমার ফেরার জন্য লা লিগা সকল শর্ত মেনে নিয়েছিল। আমি পুনরায় যোগ দিলে বার্সেলোনাকে কিছু ফুটবলার ছেড়ে দিতে হতো, ফুটবলারদের বেতন কমাতে হতো।

 

 

আমি এটার মধ্য দিয়ে যেতে চায়নি এবং এমন কিছুর জন্য দায় নিতে চায়নি। ইতোমধ্যেই এমন কিছু অভিযোগ পেয়েছি যেগুলোর সঙ্গে বার্সেলোনায় থাকাকালীন সময়ে আমি জড়িত ছিলাম না। আমি নিজেই সঠিক সিদ্ধান্ত নিতে চেয়েছি, যার জন্য বার্সেলোনায় ফেরা হয়ে উঠেনি।’

Leave a Comment