ভলিবল খেলার ব্লক । ভলিবল খেলার উনিশ নম্বর আইন । খেলাধুলার আইন

ভলিবল খেলার ব্লক । উনিশ নম্বর আইন

 

ভলিবল খেলার ব্লক । ভলিবল খেলার উনিশ নম্বর আইন । খেলাধুলার আইন

১. সংজ্ঞা

নেটের নিকটে অবস্থান নেয়া সামনের সারির খেলোয়াড় দ্বারা বিপক্ষ দলের আক্রমণ হাত দিয়ে প্রতিহত করাকে ‘ব্লক’ বলা হয়।

(ক) সামনের সারির খেলোয়াড় লাফিয়ে উঠে এক বা দুই হাত উপরে তুলে বিপক্ষ দলের আক্রমণ ব্লক করে প্রতিহত করবেন।

(খ) কোন খেলোয়াড় নেটের উপরিভাগ স্পর্শ করে অথবা যদি নেটে বাউন্স করে। খেলোয়াড়ের দেহ স্পর্শ করে তবে একক ব্লক হবে।

(গ) সামনের সারির একাধিক খেলোয়াড় যখন ব্লক করেন তাকে সম্মিলিত ব্লক বলা হয়।

২. ব্লক স্পর্শ

(ক) এক বা একাধিক খেলোয়াড় ব্লক সৃষ্টি করতে গিয়ে যদি একই এ্যাকশনে পরপর দু’বার বল স্পর্শ করে তবে অপরাধ হবে না।

(খ) ব্লক এ্যাকশনে বল নির্দিষ্ট খেলোয়াড়ের হাত, মাথা বা কোমরের উপরের যে কোন অংশ স্পর্শ করতে পারে।

 

৩. বিপক্ষ সীমায় ব্লক রচনা

প্রতিপক্ষ দলের কোন খেলোয়াড়ের অসুবিধা সৃষ্টি না করে এক বা একাধিক খেলোয়াড় বিপক্ষ সীমায় ব্লক সৃষ্টি বা ব্লকের উদ্যোগ নিতে পারেন । বিপক্ষ দলের আক্রমণ রচনার পরই কেবল ব্লক করা যাবে।

৪. ব্লক পরবর্তী স্পর্শ

(ক) ব্লক করা বল স্পর্শ হিসেবে গণ্য হয় না। উভয় দলই ব্লকের পর তিনবার করে বল মারার সুযোগ পাবে।

(খ) ব্লকের পর যে কোন খেলোয়াড় বল স্পর্শ করতে পারে। এমন কি যিনি ব্লকে একবার বল ছুঁয়েছেন তিনিও বলে আঘাত করতে পারবেন।

(গ) যদি কোন খেলোয়াড় ব্লকের উদ্যোগ নিয়ে ব্লকারদের অবস্থান থেকে দূরে দাঁড়িয়ে ব্লক পরবর্তী বল স্পর্শ করেন তবে তা প্রথম ছোঁয়া হিসেবে ধরা হবে।

 

৫. ব্লকের ত্রুটি

নিচে বর্ণিত পরিস্থিতিতে ব্লকারের অপরাধ হবে :

(ক) কোন ব্লকার এ্যানটেনার বাইরে বা বিপক্ষের সীমানায় বল স্পর্শ করলে।

(খ) কোন ব্লকার বিপক্ষের এ্যাকশনের সময় বা আগে বাধার সৃষ্টি করলে।

(গ) পিছনের সারির কোন খেলোয়াড় ব্লক করলে ।

(ঘ) পিছনের সারির খেলোয়াড় বিপক্ষ দলের সার্ভিস ব্লক করলে।

Leave a Comment