ভলিবল খেলার মাঠ । ভলিবল খেলার এক নম্বর আইন । খেলাধুলার আইন

ভলিবল খেলার মাঠ । এক নম্বর আইন

 

ভলিবল খেলার মাঠ । এক নম্বর আইন

 

ভলিবল খেলার মাঠ । এক নম্বর আইন

১. পরিধি

(ক) ভলিবল খেলার মাঠ হবে আয়তকার । কোর্টটির দৈর্ঘ্য হবে ১৮ মিটার ও প্রস্তু হবে ৯ মিটার। ইনডোর গেমসে কোর্টের চারপাশে কমপক্ষে ২ মিটার এবং মুক্ত জায়গায় নূন্যতম ৩ মিটার খোলা জায়গা থাকবে। উপরের দিকে অন্তত ৭ মিটার প্রতিবন্ধকহীন জায়গা থাকবে।

(খ) আন্তর্জাতিক প্রতিযোগিতায় ইনডোর গেমস কোর্টে সাইড লাইন থেকে কমপক্ষে ৫ মিটার ও খোলা জায়গায় অন্তত ৮ মিটার জায়গা ফ্রি জোন বা খোলা জায়গা থাকবে । এই জায়গা উপরের দিকে ১২.৫ মিটার মুক্ত থাকতে হবে।

২. মাঠের মেঝে

(ক) মাঠের মেঝে হবে সমতল ও মসৃণ।

(খ) আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্ব ভলিবল সংস্থার অনুমোদন সাপেক্ষে কোর্টের মেঝে হবে উপযুক্ত মাঠ বা কৃত্তিম আঁশের তৈরি।

(গ) কোর্টের মেঝে এমন হবে যাতে খেলোয়াড়দের আঘাত পাবার কোন সম্ভাবনা না থাকে। কোন অবস্থাতেই কোর্টের মেঝে অসমতল, অমসৃণ ভেজা, সিমেন্টের তৈরি, ঘাস বা বালিযুক্ত হবে না।

(ঘ) ইনডোর কোর্টের মেঝে হালকা বা উজ্জল রং করা যাবে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় দাগগুলি সহজে বোঝার জন্য আলাদা আলাদা রং ব্যবহার করতে হবে ।

(ঙ) খোলা স্থানে খেলা হলে পানি না জমার জন্য প্রতি মিটার ভূমিতে ৫ মিলিমিটার ঢালু রাখতে হবে। কোন কঠিন বস্তু দ্বারা কোর্টের লাইন তৈরি করা যাবে না।

 

ভলিবল খেলার মাঠ । এক নম্বর আইন

 

৩. সীমারেখা বা বাউন্ডারি লাইন

(ক) কোর্টের সীমা নির্দেশক সমস্ত রেখা প্রস্থে ৫ সেন্টিমিটার হবে এবং তা কোর্টের রং থেকে আলাদা রংয়ের হবে।

(খ) ১৮২৯ মিটার কোর্টে দুটি সাইড লাইন পার্শ্ব রেখা ও দুটি ব্যাক লাইন বা পিছন রেখা দ্বারা চিহ্নিত হবে। রেখাগুলি কোর্টের ভিতরে থাকবে।

৪. মধ্য রেখা বা সেন্টার লাইন

নেট বা জালের সরাসরি নিচে কোর্টের লম্বালম্বি ঠিক মধ্য সীমানাকে সমান দু’ভাগে ভাগ করে সাইড লাইন বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত মধ্য রেখা বা সেন্টার লাইন টানা হয়। সেন্টার লাইন থেকে উভয় কোর্টের পরিমাপ ৯ মিঃ ।

৫. আঞ্চলিক রেখা

(ক) আক্রমণ লাইন বা আক্রমণ অঞ্চল

সেন্টার লাইনের সমান্তরাল আক্রমণ রেখা উভয় কোর্টে ৩ মিটার মাপের হবে।

(খ) সার্ভিস লাইন বা সার্ভিস রেখা

প্রত্যেক কোর্টের ডানদিকে সার্ভিস জোন থাকবে। ১৫ সেন্টিমিটার লম্বা দু’টি লাইন টেনে সার্ভিস লাইনের দৈর্ঘ চিহ্নিত করা হবে। তবে সরাসরি পিছনের সার্ভিস জোন হবে কাল্পনিক ও অসীম। পিছনের রেখার লম্বালম্বি ২০ সেন্টিমিটার দূর থেকে 1 সার্ভিস জোনের লাইন টানা হয়। লাইন দু’টির একটি প্রতি কোর্টের ডানদিকের সাইড লাইনের বাড়ানো নির্দেশক এবং অপরটি টানা হয় ডানের সাইড লাইনের সমান্তরালে ৩ মিটার বামের দূরত্বে।

 

ভলিবল খেলার মাঠ । এক নম্বর আইন

 

 

(গ) খেলোয়াড় পরিবর্তন অঞ্চল

আক্রমণ লাইনের কাল্পনিক বাড়ানো বাইরের লাইন থেকে স্কোয়ারের টেবিল পর্যন্ত উভয় পার্শ্বে খেলোয়াড়ের পরিবর্তন অঞ্চল অবস্থিত।

৬. তাপমাত্রা

মাঠের তাপমাত্র কোন অবস্থাতেই ১০ সেন্টিগ্রেড অথবা ৫০ ফারেনহাইটের নিচে হবে না । এই তাপমাত্রা শুধুমাত্র ইনডোর কোর্টের জন্য প্রযোজ্য।

 

৭. আলোর ব্যবস্থা

মেঝে থেকে প্রতি ১ মিটার উচ্চতায় ৫০০-১০০০ পাওয়ারের বাল্ব ব্যবহার করতে হবে খেলা চলাকালে ।

Leave a Comment