ভলিবল খেলোয়াড়দের সাজ সরঞ্জাম । পাঁচ নম্বর আইন
ভলিবল খেলোয়াড়দের সাজ সরঞ্জাম । ভলিবল খেলার পাঁচ নম্বর আইন । খেলাধুলার আইন
১.
(ক) জার্সি এবং শর্টস (হাফ প্যান্ট) খেলোয়াড়দের সাজ সরঞ্জামভুক্ত জার্সি ও শর্টস সকলের একই রংয়ের ও পরিষ্কার পরিচ্ছন্ন হবে।
(খ) খেলোয়াড়দের জুতো হবে হিল ছাড়া নমণীয় চামড়া অথবা রাবারের তৈরি।
(গ) খেলোয়াড়দের জার্সিতে ১ থেকে ১৫ পর্যন্ত নাম্বার লেখা থাকবে। (সম্ভব হলে ১ থেকে ১২ পর্যন্ত লেখা উচিত)।
(ঘ) জার্সির নাম্বার বুকে ১০ সেন্টিমিটার ও পিঠে ১৫ সেন্টিমিটার লম্বা করে লেখা থাকবে এবং তা জার্সি থেকে আলাদা রং হবে ।
২. অনুমোদিত জার্সি বদল
(ক) প্রতিযোগিতায় যদি প্রতিদ্বন্দ্বী দু’টি দলের জার্সি একই রংয়ের হয় অর্থাৎ মিলে যায় তবে স্থানীয় দলের জার্সি পরিবর্তন করতে হবে। তবে খেলাটি যদি কোন নিরপেক্ষ স্থানে হয় তবে স্কোরশীটে যে দলের নাম প্রথম লেখা থাকবে তাদের জার্সি পরিবর্তন করতে হবে।
(খ) প্রথম রেফারি এক বা একাধিক খেলোয়াড়কে খালি পায়ে খেলার বা খেলোয়াড় পরিবর্তনের সময় কোন খেলোয়াড়কে ভেজা জার্সি বদলে নেবার অনুমতি দিতে পারেন। তবে পরিবর্তিত জার্সির রং ও নাম্বার একই হতে হবে।
(গ) অতিরিক্ত শীতের কারণে প্রথম রেফারি এক বা একাধিক খেলোয়াড়কে ট্রেনিংস্যুট পরে খেলার অনুমতি দিতে পারেন। তবে ট্রেনিংস্যুটের রং ও নাম্বার এক হতে হবে।
৩. নিষিদ্ধ বস্তু ও পোশাক
(ক) কোন খেলোয়াড় খেলার সময় অলংকার, পিন, কোর্ট পিন, বালা বা ছোঁচালো কোন বস্তু ব্যবহার করতে পারবেন না।
(খ) অনুমোদিত নাম্বার ও সহজে দেখা যায় এমন রং বিহীন পোশাক ব্যবহার করতে পারবেন না।
