মহিলা আর্টিষ্টিক জিমন্যাস্টিকসঃ আন্তর্জাতিক জিমন্যাস্টিকস্ ফেডারেশনের (FIG) মহিলা টেকনিক্যাল কমিটি মহিলা আর্টিষ্টিক জিমন্যাস্টিকস প্রতিযোগিতায় যথাযথ ও বস্তুনিষ্ঠ মূল্যায়ণের লক্ষে সকল আইন মহিলা Code of point-এ বিস্তারিত উল্লেখ আছে যা FIG-এর সকল অফিসিয়াল প্রতিযোগিতা এবং FIG-এর অন্তর্ভুক্ত সব জাতীয় ফেডারেশনকে মেনে চলতে হয়।
Table of Contents
মহিলা আর্টিষ্টিক জিমন্যাস্টিকস
বিচারক প্যানেল:
আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিযোগিতা নং-১ (আবশ্যিক ও ঐচ্ছিক) ও ২-এ ১জন প্রধান বিচারক এবং প্রতিযোগিতা নং-৩-এ ২জন প্রধান বিচারকের সাথে ৬ জন বিচারক, ১জন সায়েন্টিফিক টেকনিক্যাল কলেবরেটর (STC) সাহায্যকারী থাকবে। জাতীয় প্রতিযোগিতাসমূহে ১জন প্রধান বিচারকের (নিরপেক্ষ) অধীনে ৩জন, ৪ জন অথবা ৫ জন বিচারক, ১জন STC ও সাহায্যকারী থাকবে।
গড় নম্বর বের করার নিয়মঃ
উদাহরণস্বরূপ ৪জন বিচারকের দেয়া নম্বর থেকে সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বর বাদ দিয়ে মধ্যম দুটি নম্বর যোগ দিয়ে ২ ভাগ করে গড় নম্বর করা হয়।
মহিলা ইভেন্টের নাম :
ফ্লোর এক্সারসাইজ, ভোল্টিং হর্স, আনইভেন বারস ও ব্যালেন্স বীম |
আবশ্যিক ব্যায়াম মূল্যায়ন:
আবশ্যিক ব্যায়াম ১০.০০ পয়েন্ট থেকে মূল্যায়ন করা হবে। FIG/WTC আবশ্যিক ব্যায়ামের বিষয়গুলি ও কম্বিনেশন তৈরি করে FIG এর সাধারণ সম্পাদকের দ্বারা সকল জাতীয় ফেডারেশনের প্রকাশনা মাধ্যমে পাঠানো হয়। এতে যে কোন ত্রুটিজনিত পয়েন্ট কাটার তালিকা ব্যালেন্স বীম ও ফ্লোর ব্যায়ামের নির্ধারিত সময়সহ সব কিছু স্পষ্টভাবে লিখিত থাকে।
ঐচ্ছিক ব্যায়াম মূল্যায়ন :
ঐচ্ছিক ব্যায়াম মূলত ৪টি করে নির্ধারক বিষয়ের উপর ভিত্তি করে মূল্যায়ন করা হয়।
যেমন:
- ডিফিকাল্টি:
ভ্যালুপার্ট (এ= ২০, বি.৪০, সি= ৬০ ও ডি-৮০- = ২.০০ পয়েন্ট
- বোনাসঃ
(অরিজিনালিটি .৩০ ও অতিরিক্ত ন্যাচারাল ডি.১০) ১.৪০ পয়েন্ট
কম্বিনেশন ঃ ১.৫০ পয়েন্ট
এক্সিকিউশন ঃ ৫.১০ পয়েন্ট
সর্বমোট = ১০.০০ পয়েন্ট
ভ্যালুপার্ট রিকোয়ারম্যান্টস:
প্রতিযোগিতা নং – ১বি (ঐচ্ছিক) ঃ ৩এ, ৩বি ও ২সি (১টি ন্যাচারাল সি)
প্রতিযোগিতা নং – ২:১এ, ২ বি, ২সি ও ১ডি
প্রতিযোগিতা নং – ৩ ঃ ২বি, ১সি ও ২ডি
আবশ্যিক ও ঐচ্ছিক ব্যায়াম সংক্রান্ত সাধারণ বক্তব্য:
সরঞ্জাম বা সাংগঠনিক কোন ত্রুটি ব্যতীত জিমন্যান্টের যে কোন ভুলের জন্য আবশ্যিক বা ঐচ্ছিক ব্যায়াম পুনরায় করা যাবে না। তবে বিশেষ ক্ষেত্রে ঐ আপারাটাসের প্রধান বিচারক এবং সন্দিগ্ধ ক্ষেত্রে জুরী অব আপিলের সিদ্ধান্তক্রমে করা যেতে পারে।
প্রতিযোগিতা নং-১ ঐচ্ছিক ভোল্ট অবশ্যই আবশ্যিক কোন্টের ভিন্ন হতে হবে। আবশ্যিক ব্যায়ামের সর্বোচ্চ ৩টি এ্যালিমেন্ট ঐচ্ছিক এ্যালিমেন্টের আগে বা পরে ভিন্নভাবে সংযোজিত হতে পারে।
আবশ্যিক বায়ামের মাউন্ট ও ডিসমাউন্ট এবং ৩টির বেশি এ্যালিমেন্ট ঐচ্ছিক ব্যায়াম হিসাবে করলে প্রতিটির জন্য প্রতিবার ০.৩০ পয়েন্ট করে কাটা যাবে। ফ্লোর ও বীমের ঐচ্ছিক ব্যায়ামের সময় ৭০ সেকেণ্ড থেকে ৯০ সেকেন্ড পর্যন্ত নির্ধারিত আছে ।
ডিসমাউন্ট দ্বিতীয় সিগন্যালের শব্দ হওয়ার পরে করলে অতিরিক্ত সময়ের জন্য ২০ পয়েন্ট কাটা যাবে।
সরঞ্জাম থেকে পড়ে যাওয়ার দরুন ব্যায়ামে বিঘ্ন ঘটলে পুনরায় ব্যায়াম শুরু করার মধ্যবর্তী সময় নির্ধারণ করা আছে। ব্যালেন্স বীমের জন্য সর্বোচ্চ ১০ সেকেন্ড এবং আনইভেন বারের জন্য সর্বোচ্চ ৩০ সেকেন্ড। ব্যায়ামের বিঘ্নিত মধ্যবর্তী সময় ব্যায়ামের মোট সময়ের সাথে যুক্ত করা হয় না ।
অতিরিক্ত সাহায্য হিসাবে ম্যাটস, বিট বোর্ড বা অন্য কোন জিনিস ব্যবহারের জন্য প্রতিবার ০.৫০ পয়েন্ট করে কাটা যাবে। ব্যালেন্স বীম ও আনইভেনবারসে বোর্ডে ওঠার পূর্বে একটির বেশি এ্যালিম্যান্ট করলে ০ ২০ পয়েন্ট করে কাটা যাবে। হর্স ভোল্টের ক্ষেত্রে ভোল্ট বাতিল ধরা হবে।
প্রতিযোগিতা নং-১এ (আবশ্যিক) আনইভেন বারস, বীম ও হর্সভোল্টে মাউন্টের জন্য দ্বিতীয় প্রচেষ্টার অনুমতি দেয়া হয় যদি জিমন্যাস্ট প্রথম প্রচেষ্টায় স্প্রিং বোর্ড এবং আপারাটাস স্পর্শ না করে এ এ্যাপারাটাসের নিচে দিয়ে না যায় তবে তাকে তৃতীয় প্রচেষ্টা নিতে হলে ০.৫০ পয়েন্ট কাটা যাবে।
প্রতিযোগিতা নং-১ বি (ঐচ্ছিক) ২৩৩ হর্সভোল্টে একই শর্তে তৃতীয় প্রচেষ্টার অনুমতি আছে তবে চতুর্থ প্রচেষ্টার প্রয়োজন হলে অনুরূপভাবে ০.৫০ পয়েন্ট কাটা যাবে।
প্রতিযোগিতা নং ১বি (ঐচ্ছিক) ২ ও ৩-এ একই রকম অথবা ভিন্নতর ঐতি ব্যায়াম প্রদর্শন করা যাবে।
ত্রুটি জনিত সাধরণভাবে পয়েন্ট কাটার নিয়ম :
সকল এ্যাপারাটাসে ব্যায়ামে প্রদর্শনীয় সময় সম্ভাব্য ত্রুটিগুলি হলো :
- অবস্থানগত,
- কৌশলগত,
- গঠনগত
এবং জিমন্যাস্ট ও প্রশিক্ষক/প্রশিক্ষিকার আচরণগত।
বিভিন্ন ত্রুটির জন্য নিম্নরূপে পয়েন্ট কাটা যাবেঃ
ছোটখাটো ত্রুটির জন্য ০০৫ থেকে ০.২০ পয়েন্ট।
যেমনঃ পা দুটির সামান্য ফাঁক ।
- পায়ের পাতা বা বাহুর খারাপ অবস্থা।
- পা বা শরীরের ঢিলা অবস্থা।
মধ্যম ত্রুটির জন্য ০ ২৫ থেকে ৪০ পয়েন্ট
যেমন : সঠিক কৌশল না হওয়া ( জাম্প ও লিপের উচ্চতা, টার্ন দেরিতে করা, নিচুমানের এমপ্লিচিউট)
- পায়ের ফাঁক ও হাঁটু বেশি ভাঙ্গা
- মধ্যবর্তী সুইং ইত্যাদি।
বড় ধরনের ত্রুটির জন্য ০.৪৫ পয়েন্ট এবং বেশি ।
যেমন পড়ে যাওয়া।
- সঠিক কৌশলের সম্পূর্ণ বিচ্যুতি
- অন্যের সাহায্য গ্রহণ।
![মহিলা আর্টিষ্টিক জিমন্যাস্টিকস [ Women Gymnastics ] 1 মহিলা আর্টিষ্টিক জিমন্যাস্টিকস](/wp-content/uploads/2022/12/মহিলা-জিমন্যাস্টিকস.png)