হকি খেলার অফ সাইড । হকি খেলার তের নম্বর আইন । খেলাধুলার আইন

হকি খেলার অফ সাইড । হকি খেলার তের নম্বর আইন

 

হকি খেলার অফ সাইড । হকি খেলার তের নম্বর আইন

১. যে মুহূর্তে বলটি খেলা হচ্ছে সেই সময় যে বলটি খেলছে তার দলের কোন খেলোয়াড় যদি বিপক্ষ দলের ২৫ গজের সীমার মধ্যে থাকে তবে খেলোয়াড়টি। অফ সাইড হবে, যদি নাঃ

(ক) তিনি বলের পিছনে থাকেন,

অথবা

(খ) তার অবস্থানের সম্মুখে দলের কমপক্ষে ২ জন খেলোয়াড় তাদের প্রান্ত রেখা অথবা গোল লাইনের কাছাকাছি থাকে।

এই আইনের জন্য যে কোন দলের খেলোয়াড় যদি পার্শ্বরেখা, প্রান্তরেখা বা গোল লাইনের বাইরেও থাকে তবে তার সেই অবস্থানকে মাঠের ভিতর ধরে নিতে হবে।

২. অফ সাইডে অবস্থানকারী কোন খেলোয়াড় বল খেলতে বা খেলার জন্য চেষ্টা করতে বা নিজে দলের জন্য কোন সুবিধা আদায়ের চেষ্টা বা বিপক্ষ দলের উপর কোন প্রভাব বিস্তার করতে পারবেন না।

 

শাস্তি

অফ সাইডের ক্ষেত্রে রক্ষণকারী দলকে একটি ফ্রি-হিট মারতে দেয়া হবে ।

খেলোয়াড় ও আম্পায়ারদের জন্য নির্দেশনা

১. খেলোয়াড় অফ সাইডে কিনা তা নির্ণয় করতে হলে লক্ষ্য করতে হবে, ঠিক যখন তাঁর সহযেগেী বলটি খেলছেন তখন সেই খেলোয়াড়ের অবস্থান কোথায় ছিল, কোন অবস্থান থেকে সে বলটি ধরেছে তা বিবেচ্য নয়। এই ব্যাপারটি খেয়াল না রাখলে আম্পায়ার ভুল সিদ্ধান্তে পৌঁছতে পারেন ।

একই দলের খেলোয়াড়ের ড্রিবলিং করতে থাকা অবস্থাতেও বলটি খেলা হয়েছে বলে ধরতে হবে।

কোন খেলোয়াড় মাঠের বাইরে বা ভিতরে অফসাইড এর অবস্থানে থেকেও খেলার চেষ্টা না করে অথবা বিপক্ষ দলের উপর কোন প্রভাব বিস্তার না করে অথবা কোন সুবিধা আদায় না করলে তাকে তার অফ-সাইডের জন্য শস্তি দেয়া উচিত হবে। না। বলের সমান্তরালে কোন খেলোয়াড় থাকলে অফ-সাইড হবে।

 

খেলোয়াড় অফ-সাইড হবে না, যদিঃ

(ক) বলটি যখন খেলা হচ্ছে, তখন সে বলের থেকে ২৫ গজ রেখার অধিক নিকটবর্তি হয়। যখন নিজ দলের কোন খেলোয়াড় বলটি খেলছে তখন কমপক্ষে দুইজন রক্ষণ দলের খেলোয়াড় তার ও বিপক্ষ দলের প্রান্ত রেখার মধ্যে থাকে।

অফ সাইড অবস্থা থেকে যদি কোন খেলোয়াড়র সরে ২৫ গজ সীমানার বাইরে চলে এসে বলটি খেলতে চায় তাহলেও তাকে অফ সাইড বলে ধরা হবে।”

আক্রমণকারী দলের আক্রমণভাগের খেলোয়াড় বা বিপক্ষ দলের রক্ষণভাগের খেলোয়াড়দেরকে অতিক্রম করে এবং তাদের সামনে কেবল বিপক্ষ দলের গোল-কীপার থাকে তখন তারা অফ-সাইড না হয়েও নিজেদের ভিতরে বল আদান প্রদান করতে পারবে, যতক্ষণ তারা বলের পিছনে থাকবে ।

 

(খ) যদি কোন খেলোয়াড় বলটি খেলার পর অফ-সাইড হয় এবং বিপক্ষকে বাধা প্রদান বা অন্যরকম বিঘ্নের সৃষ্টি না করে সে অফ-সাইড থেকে বাঁচার জন্য অফ-সাইড অবস্থান থেকে সরে আসতে চায় তবে অফ-সাইড ধরা উচিত হবে না।

Leave a Comment