হকি খেলার ফ্রি হিট । হকি খেলার চৌদ্দ নম্বর আইন
Table of Contents
হকি খেলার ফ্রি হিট । হকি খেলার চৌদ্দ নম্বর আইন
১. যে জায়গায় আইন ভংগ করা হয়ে থাকে সেই স্থানে ফ্রি-হিট মারতে হবে, যদি
(ক) আক্রমণকারী কর্তৃক বৃত্তের মধ্যে আইন লংঘিত হলে বৃত্তের ভিতর যে কোন স্থান থেকে মারতেই হবে। হয় বৃত্তের ভিতরে যে স্থান থেকে অথবা রক্ষণক দলের প্রান্তরেখা অথবা গোল-লাইন হতে পার্শ্বরেখার সমান্তরালে ১৬ গজ দাগের ভিতরের প্রান্তের যে কোন স্থান হতে।
(খ) বৃত্তের বাইরে প্রান্তরেখা “গ”আইন ভংগ করা হলে “গ” যে স্থানে আইন ভংগ করা হয়েছে সেখান থেকে সাইড লাইনের সমান্তরাল ও প্রান্তরেখা হতে ১৬ গজের মধ্যে যে কোন স্থান থেকে হিট করা যেতে পারে।
২.বল মাটিতে স্থির থাকবে এবং হিটকারী বলটি হিট বা পুশ করবে। বলটি স্থানান্তরিত হতে হবে, ইচ্ছাকৃতভাবে তোলা যাবে না অথবা এমনভাবে বলটি উঁচু হবে না যাতে বলটি নিজেই বিপজ্জনক হয় বা বিপজ্জনক খেলার সৃষ্টি হতে পারে।
৩. যখন ফ্রি-হিট করা হবে তখন বিপক্ষের কোন খেলোয়াড় বলটির ৫ গজে মধ্যে থাকতে পারবে না। তবে বৃত্তের মধ্যে ফ্রি-হিট গ্রহণকারী ছাড়া উভয় দলের খেলোয়াড়েরা বল থেকে কমপক্ষে ৫ গজ দূরে অবস্থান করবে। অবশ্য আম্পায়ার যদি মনে করেন, কোন খেলোয়াড় ৫ গজের কম দূরত্বে অবস্থান করছে, যাতে তারা সময় নিতে পারে, সে ক্ষেত্রে তিনি ফ্রি-হিট করতে দেরি করবেন না।
8. ক্রি-হিট গ্রহণকারী যদি বলে আঘাত করে এবং বল মারতে ব্যর্থ হয় এবং আইন ১২.১ (গ) ধারা ভংগ করে তবে সে ক্ষেত্রে তিনি পুনরায় বলে আঘাত করতে পারবেন।
৫. ফ্রি-হিট করার পর অন্য কোন খেলোয়াড় বলটি স্পর্শ বা হিট না করা পর্যন্ত যিনি হিট করেছেন তিনি বলের দিকে অগ্রসর হবেন না বা বলটি খেলার মত দূরত্বে যাবে না।
শাস্তি
(ক) বৃত্তের মধ্যে
আক্রমণকারী দলকে একটি পেনাল্টি কর্নার বা কর্ণার স্ট্রোক দেয়া হবে ।
(খ) বৃত্তের বাইরে
বিপক্ষ দলকে একটি ফ্রি-হিট দেয়া হবে ।
আম্পায়ার যদি মনে করেন রক্ষণকারী দল ২৫ গজের ভিতরে কিন্তু বৃত্তের বাইরে ইচ্ছাকৃতভাবে কোন আইন ভংগ করেছে তবে তিনি বিপক্ষ দলকে একটি পেনাল্টি কর্ণার দেবেন।
খেলোয়াড় ও আম্পায়ারদের জন্য নির্দেশনা
১. ফ্রি-হিট অবশ্যই নির্ধারিত স্থান থেকে মারতে হবে এবং বলটি থাকবে স্থির।
যদি কোন খেলোয়াড় বিশেষ সুবিধা আদায়ের জন্য অন্য স্থান থেকে ফ্রি-হিট গ্রহণ করেন তবে তার জন্য শাস্তি দিতে হবে।
বৃত্তের মধ্যে ফ্রি-হিটটি বৃত্তের মধ্যে কোন যে কোন স্থান থেকে নেয়া যাবে। যদি আইন ভংগকারী দলের পক্ষ থেকে ৫ গজের সঠিক দূরত্বের নিয়ম মানার ব্যাপারে অহেতুক সময় নষ্ট করতে দেখা যায় তবে আম্পায়ার পুনরায় বলে হিট করার প্রয়োজন মনে করবেন না। তবে বিপক্ষ দলের খেলোয়াড়কে সাবধান করে দেবেন।
আম্পায়ার ফ্রি হিট দেবার পর যদি (আইন ভঙ্গকারী দলের) কোন খেলোয়াড় বলটি সরিয়ে দেয় তবে আইন ১২ শাস্তি ধারা ৫ অনুযায়ী এ ঘটনা বিবেচনা করতে হবে।
২. ফ্রি-হিটের বল ইচ্ছাকৃতভাবে তুলে মারা যাবে না। ফ্রি-হিট মারার সময় বলটি যদি উঁচুতে উঠে যায় এবং যে মেরেছে তার বলটি মাঠের উপর দিয়ে গড়িয়ে। মারার ইচ্ছা যদি পরিষ্কারভাবে বোঝা যায় তবে উঁচুতে বল ওঠার জন্য শাস্তি দেয়া উচিত হবে না ।
বলটিকে কেবল স্পর্শ করলেই হিট করা হয়েছে বলে ধরা হবে না, বলটিকে অবশ্যই স্থানান্তরিত হতে হবে।
