ভলিবল খেলার প্রস্তুতি ও অনুষ্ঠানঃ ভলিবল খেলার আবিষ্কারক হিসেবে আমেরিকার নিউইয়র্কের উইলিয়াম জি মারগানের নাম সর্বজন স্বীকৃত। তিনি এ খেলার নাম দেন “মিনটোনেট”। ১৮৯৫ সালে এ খেলার উৎপত্তি। ১৮৯৭ সালে প্রথম পুস্তিকাকারে ভলিবল খেলার আইন-কানুন প্রকাশিত হয় ভলিবল তার জনপ্রিয়তা আমেরিকা ছড়িয়ে কানাডায় গিয়ে পৌঁছায়।
১৯২৩ সালে চোকাশ্লোভাকিয়ায় বিশ্বের প্রথম ভলিবল ফেডারেশন গঠিত হয় । ১৯২৭ সালে জাপানে ১৯২৮ সালে আমেরিকায় ভলিবল ফেডারেশন গঠিত হয়। ১৯২৯ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কিউবায় অনুষ্ঠিত আঞ্চলিক প্রতিযোগিতা ভলিবল অনুষ্ঠানের স্বীকৃতি দেয়। ১৯৩৩ সালে মেয়েদের ভলিবলের সূচনা হয়।
Table of Contents
ভলিবল খেলার প্রস্তুতি ও অনুষ্ঠান । ভলিবল খেলার সাত নম্বর আইন । খেলাধুলার আইন
টস ও নেটে ওয়ার্মিং আপ পর্ব
১. টস
(ক) খেলা শুরুর আগে উভয় দলের অধিনায়কের উপস্থিতিতে রেফারি ‘টস’ করবেন। যে দল টসে জিতবে সে দলের অধিকার থাকবেঃ
(ক) কোর্ট পছন্দ করা,
অথবা
প্রথম সার্ভিস করা।
(খ) যদি খেলার ধারায় ৫ম সেট অনুষ্ঠিত হয় তবে রেফারি একই নিয়মে স করবেন।
২. ওয়ার্মিং আপ
(ক) খেলা শুরুর আগে প্রতি দল নেটে ৩ মিনিট অনুশীলন করার সুযোগ পাবে। তবে বাড়তি কোর্টে ওয়ার্মিং আপের সুযোগ না থাকলে প্রতি দল নেটে ৫ মিনিট অনুশীলন করার সুযোগ পাবে।
(খ) যদি উভয় দলের অধিনায়ক একই নেটে অনুশীলনের দাবি জানায়, তবে রেফারি উভয় দলকে ৬ থেকে ১০ মিনিট সময় দেবেন।
(গ) যে দল টসে সার্ভিসের সুযোগ পাবে সে দল আগে অনুশীলনের সুযোগ পাবে।
