খেলোয়াড়দের অবস্থান ও ঘূর্ণন । নয় নম্বর আইন
Table of Contents
ভলিবল খেলোয়াড়দের অবস্থান ও ঘূর্ণন । ভলিবল খেলার নয় নম্বর আইন । খেলাধুলার আইন
১. গেম পজিশন
(ক) যখন সার্ভিস করার জন্য বলে হিট বা আঘাত করা হবে তখন সার্ভার ছাড়া বাকি সকল খেলোয়াড় কোর্টের ভিতরে অবস্থান করবেন।
(খ) সামনের তিনজন খেলোয়াড়কে বলা হয় সামনের সারির খেলোয়াড়। তাদের অবস্থান হবে বাঁ দিকে ৪নং ও ২নং খেলোয়াড়ের। বাকি তিনজন খেলোয়াড়ের একক পরিচিতি হবে পিছনের সারির খেলোয়াড় হিসেবে। পিছনে অবস্থান করবে ৫নং ও ৬নং খেলোয়াড় এবং সর্ব ডানে সার্ভিস জোনে অবস্থান করবে ১নং খেলোয়াড়
(গ) স্কোরারের কাছে লাইন আপ শীট জমা দেয়া হলে তা বিশেষ কারণ ছাড়া পরিবর্তন করা যাবে না । তবে পরিবর্তন করা যাবে, যদি অবস্থানের পার্থক্য ধরা
(১) কোন দলের লাইন আপ ছকের সাথে খেলোয়াড়দের পড়ে। সাথে সাথে অবস্থান ঠিক করে নিতে হবে।
(২) কোন দলের এক বা একাধিক খেলোয়াড় কোর্টে অবস্থান নেয়ার পর লাইন আপ ছকের সাথে তাদের পরিচিতি ধরা পড়ে তবে তা সাথে সাথে ঠিক করে নিতে হবে।
ভুল অবস্থানের ছক অনুযায়ী কোচ যদি সেই খেলোয়াড়কে সেই অবস্থানে রাখতে চান তবে একটি বদলি হয়েছে বলে ধরা হবে।

(ঘ) কোর্টে খেলোয়াড়দের অবস্থান মেঝের সাথে তার পায়ের যোগসূত্রের আলোকে নির্ণয় করা হবে। যেমন :
(১) সামনের সারির কোন খেলোয়াড়ের পায়ের যে কোন অংশ তার সরাসরি পেছনের জোনের খেলোয়াড়দের পা থেকে সেন্টার লাইনের বেশি নিকটবর্তী থাকতে হবে।
(২) সামনের অথবা পেছনের সারির সর্ব ডানে বা সর্ব বাঁয়ে অবস্থিত খেলোয়াড়ের পায়ের যে কোন অংশ তার নিজের সারির মধ্য জোনের খেলোয়াড়ের পায়ের অংশ বিশেষ থেকে সাইড লাইনের বেশি সান্নিধ্যে থাকবে।
(ঙ) বলটি আইনানুগভাবে সার্ভ হয়ে যাবার পর কোন দলের যে কোন খেলোয়াড় নিজ কোর্ট বা স্বপক্ষের ফ্রি জোনের যে কোন স্থানে অবস্থান করতে পারবেন ।
২. খেলোয়াড়দের ঘূর্ণন
(ক) যে দল সার্ভিস রিসিভ করে সে দল যদি সার্ভিসের ফলাফল নিজেদের দলের পক্ষে আনতে পারে অথবা বিপক্ষের খেলোয়াড় কোন দোষে দুষ্ট হয় তবে দিক পরিবর্তন বা সাইড আউটের সুবাদে রিসিভিং দল সার্ভিস করার সুযোগ পাবে। ক্ষেত্রে সার্ভিস করার আগে সেই দলের সকল খেলোয়াড় ঘড়ির কাঁটার চক্রে নিত অবস্থানের অঞ্চল বা জোন পরিবর্তন করে পরবর্তী জোনে অবস্থান নেবে।
(খ) কোন সেটের আগে কোন দল স্কোরশীটে যে ঘূর্ণন চক্র তালিকাভুক্ত করবে তা সেই সেটে আর বদল করা যাবে না।
(গ) নতুন সেটের জন্য দু’দল পৃথক ঘূর্ণন চক্র বা ছক ব্যবহার করতে পারে। সে ক্ষেত্রে পরিবর্তিত খেলোয়াড়ের নতুন অবস্থান নতুন লাইন আপে তালিকাভুক্ত করতে হবে।
৩. অবস্থানের ত্রুটি
কোন দল যখন বল সার্ভ করে তখন সে দলের খেলোয়াড়েরা যদি ঠিকভাবে নিজ অবস্থানে না থাকে তবে তাকে অবস্থানের ত্রুটি ধরা হবে ।
৪. ত্রুটির পরিণতি
(ক) কোন দলের সার্ভার যদি সার্ভিস ত্রুটির জন্য অভিযুক্ত হয় তবে তার দল শাস্তি পাবে। একই সময় বিপক্ষ দলের কোর্টে কোন অপরাধ সংগঠিত হলে তা ধরা হবে না। কারণ সার্ভিসের ত্রুটি প্রথম শাস্তিযোগ্য।
(খ) তবে সার্ভের জন্য সঠিক আঘাত করার পর একই সাথে বিপক্ষ দলের ত্রুটি শাস্তিযোগ্য। এক্ষেত্রে বল নেট অতিক্রম করতে ব্যর্থ বা বাইরে চলে যায় তবুও রিসিভিং দল শান্তি পাবে।
(গ) অবস্থানগত ত্রুটির জন্য নিম্নোক্ত শাস্তি দেয়া যেতে পারেঃ
(১) ঐ খেলোয়াড়কে সঠিক অবস্থানে যেতে হবে।
(২) স্কোরারকে ঠিক করতে হবে কখন থেকে ঐ খেলোয়াড় ত্রুটিতে ছিল। সে সময় থেকে ত্রুটি ধরা পড়া পর্যন্ত ঐ দলের অর্জিত সকল পয়েন্ট বাতিল হবে। তবে সেই সঠিক সময়ে বিপক্ষ দলের অর্জিত পয়েন্ট কোনভাবেই প্রভাবিত হবে না।
(৩) তবে কখন বা কোন অবস্থান থেকে সার্ভিং ত্রুটি শুরু হয়েছে তা নির্ণয় করা সম্ভব না হলে সেই দলকে ত্রুটির জন্য কেবল একটি শাস্তি দেয়া হবে।
৫ ঘূর্ণন চক্রের ত্রুটি
যদি সঠিক ঘুর্ণন চক্রে সার্ভ করা না হয় তবে তাকে ঘূর্ণন চক্রের ত্রুটি হিসেবে ধরা হবে। সাথে সাথে খেলা বন্ধ করে ত্রুটি সংশোধন করতে হবে এবং অভিযুক্ত দলকে শান্তি দিতে হবে।
