হ্যান্ডবল কিভাবে খেলবে । হ্যান্ডবল খেলার সাত নম্বর আইন
Table of Contents
হ্যান্ডবল কিভাবে খেলবে । হ্যান্ডবল খেলার সাত নম্বর আইন । খেলাধুলার আইন
একজন খেলোয়াড় বৈধভাবে খেলে
১. যদি বলটি খেলতে, ধরতে, থামাতে, ধাক্কা দিতে বা আঘাত করতে তার বাহু, মাথা, পৃষষ্ঠদশ, ঊরু বা হাঁটু ব্যবহার করে। (হাত খোলা বা বন্ধ)
২. যদি তিন সেকেন্ড পর্যন্ত বলটি হাতে অথবা মাটিতে ধরে রাখে: (কিন্তু তিন সেকেন্ডের বেশি নয় ।)
৩. যদি বল নিয়ে তিন কদম (step) হাঁটে।
এক কদম নেয়া হয়েছে বলে ধরা হবে
(ক) যখন একজন খেলোয়াড় বল ধরে উভয় পায়ের উপর দাঁড়ান থাকে ও এক পা উপরে তুলে আবার মাটিতে স্থাপন করে অথবা এক পা একস্থান থেকে অন্য স্থানে স্থাপন করে;
(খ) যখন একজন খেলোয়াড় এক পায়ের উপর দাঁড়ান অবস্থায় বলটি ধরে ও অন্য পা মাটিতে স্থাপন করে;
(গ) যখন খেলোয়াড় বল ধরে লাফ (Jump) দেয়ার পর এক পা মাটিতে রাখে এবং ঐ পায়ের উপল লাফ (Hope) দেয় অথবা অন্য পা মাটিতে স্পর্শ করে; অথবা
(ঘ) একজন খেলোয়াড় বল ধরে লাফ দেয়ার পর যদি একসাথে উভয় পা মাটিতে রাখে, অতঃপর এক পা উপরে তুলে আবার মাটিতে স্থাপন করে বা এক পা একস্থান হতে অন্যস্থানে স্থাপন করে ।
নোটঃ এক পা একস্থান হতে অন্য স্থানে স্থাপন করে অন্য পা আবার একস্থান হতে অন্যস্থানে স্থাপন করতে পারবে।
৪. দাঁড়ান অথবা দৌড়ান অবস্থায়
(ক) বলটি একবার মাটিতে বাউন্স করে একহাত বা উভয় হাত দ্বারা বলটি ধরে,
(খ) যদি বলটি এক হাত দ্বারা বারবার বাউন্স করে অথবা এক হাতে বারবার মাটিতে গড়িয়ে দেয় ও পরে এক হাত বা উভয় হাতে বলটি ধরে। যখনই বলটি একহাত বা দুই হাত দ্বারা ধরে তিন। সেকেন্ডের মধ্যে বা তিন কদমের মধ্যে বলটি খেলতে হবে।
ড্রিবলিং বা বাউন্সিং তখনই ধরা হবে যখন একজন খেলোয়াড় তার হাত বা শরীরের যে কোন অংশ দ্বারা বলটি মাটিতে ধাক্কা দেবে। বলটি অন্য কোন খেলোয়াড়কে স্পর্শ করলে উক্ত খেলোয়াড় আবার বলটি ধরতে, টেপ করতে বা বাউন্স করতে এবং পুনরায় ধরতে পারবে।
৫. যদি বলটি এক হাত থেকে অন্য হাতে নেয়।
৬. যদি নতজানু, বসা বা শায়িত অবস্থায় বলটি খেলে ।
৭. একজন খেলোয়াড় অবৈধভাবে খেলেঃ
যদি বলটি অন্য কোন খেলোয়াড় বা মাঠে বা গোলপোস্ট স্পর্শ করার পূর্বে একাধিকবার খেলে। তবে বলটি ধরতে অসমর্থ হয়ে বারবার ধরার চেষ্টা করা অবৈধ নয়।
নোটঃ বলটি হাতে ধরে টেপ বা বাউন্স করার পর একাধিকবার ধরতে পারবে না।
৮. যদি হাঁটুর নিচে পায়ের যে কোন অংশ দ্বারা বলটি খেলে। তবে বিপক্ষ দলের কোন খেলোয়াড় বলটি হাঁটুর নিচে মারলে তা অবৈধ নয়। (১৩.১৪) বলটি পায়ে স্পর্শ করার পর যদি বিপক্ষ দলের কোন খেলোয়াড় বলটি খেলার সুযোগ পায় অর্থাৎ যার পায়ে লেগেছে সে নিজে অথবা তার দলের খেলোয়াড় বলটি খেলার সুযোগ না পেলে শাস্তি দেয়া যাবে না।
৯. বলটি স্থির অথবা চলমান অবস্থায় ধরার জন্য যদি ডাইভ (Dive) দেয় তবে গোলরক্ষক তার নিজ গোল-সীমার ডাইভ দিতে পারবে।
১০. যদি ইচ্ছাকৃতভাবে পার্শ্ব রেখা বা নিজ গোল লাইনের উপর দিয়ে বলটি বাইরে খেলে। (১৩১৫) গোলরক্ষক বলটি ধরতে অসমর্থ হয়ে গোল-লাইনের বাইরে বলটি সরিয়ে দিলে অবৈধ নয় (গোল-থ্রো )
১১. যদি বলটি নিজ দলের মধ্যে রেখে ইচ্ছাকৃতভাবে খেলা দেরি করে বা গোল করার কোন চেষ্টা না করে (Passive play) এই ধরনের খেলার জন্য বিপক্ষ দলকে ওই স্থান থেকে ফ্রি-থ্রো দেয়া হবে।
১২. বলটি রেফারির গায়ে স্পর্শ করলে খেলা চলতে থাকবে ।
