দাবা চালের সমাপ্তি: দাবা মূলত রাজার খেলা বা রাজায় রাজায় যুদ্ধের খেলা। এই খেলা হয়ে থাকে দুই দলের রাজার মধ্যে। এক রাজাকে কিস্তি দেয়া বা আক্রমণ করাই অন্য রাজার উদ্দেশ্য। অনেক স্থানে এই খেলাকে ‘কিস্তিমাত” খেলাও বলা হয়।
দাবা চালের সমাপ্তি । দাবা খেলার ৬ নম্বর আইন । খেলাধুলার আইন
একটি চাল তখনই সমাপ্ত হয়, যখন
১.কোন একটি শূন্য ঘরে একটি খুঁটির স্থানান্তর করে খেলোয়াড় খুঁটির ওপর থেকে হাত সরিয়ে নেয়।
২. কোন একটি খুঁটি কাটার সময় কাটা খুঁটিটিকে দাবাছক থেকে অপসারণ করে সে স্থানে নিজস্ব ঘুঁটি স্থাপন করে সেই ঘুঁটির ওপর থেকে খেলোয়াড় তার হাত সরিয়ে নেয়।
৩. দূর্গগড়ার সময় খেলোয়াড় নৌকাকে রাজার উপর দিয়ে এনে রাজার পাশের ঘরে বসিয়ে নৌকার উপর থেকে নিজের হাত সরিয়ে নেয়। এখানে উল্লেখ করা প্রয়োজন, রাজা থেকে এ সময় হাত সরিয়ে নিলে চালের সমাপ্তি ঘটে না ঠিকই কিন্তু বৈধ দূর্গগড়ার পরিবেশ থাকলে এ ক্ষেত্রে আর অন্য কোন চাল দেবার অধিকার থাকে না।
৪. বড়ের পদোন্নয়নের পর খেলোয়াড় সে স্থানে বড়ের পরিবর্তে নিজের ইচ্ছানুযায়ী অন্য কোন খুঁটি বসিয়ে খুঁটি থেকে নিজের হাত সরিয়ে নেয়। এক্ষেত্রে পদোরিত বড়ে থেকে হাত সরিয়ে নিলে চালের সমাপ্তি ঘটে না ঠিকই তবে খেলোয়াড়ের অন্য কোন চাল দেবার অধিকারও থাকে না।
৫. যখন নির্দিষ্ট সময়ে নির্ধারিত সংখ্যক চাল দেবার কথা থাকে তখন দাবাছকে চাল দিয়ে ঘড়ি বন্ধ কারার পূর্ব পর্যন্ত শেষ চালটি সমাপ্ত হয়েছে বলে ধরা যাবে না। কেবলমাত্র আইন ১০১, ১০২, ১০.৩, এবং ১০.৪ ছাড়া অন্য সকল ক্ষেত্রেই এ নিয়ম প্রযোজ্য হবে।
