দাবা খেলার চালঃ দাবা হচ্ছে বুদ্ধির খেলা। বুদ্ধি দিয়ে প্রতিক্ষকে পরাজিত করতে হয়। অন্যান্য খেলার তুলনায় এই খেলায় বুদ্ধির প্রয়োজন হয় অনেক বেশি। ধৈর্য ও বুদ্ধির সংমিশ্রনে এই খেলা চিন্তাশীল ব্যাক্তিদের কাছে অধিকতর জনপ্রিয়।
দাবা হচ্ছে মূলত ‘ইনডোর গেম” বা ঘরের ভিতরের খেলা। এই খেলার জন্য বেশি জায়গা বা বেশি খেলোয়াড়ের প্রয়োজন হয় না। সামান্য জায়গা ও মাত্র ২ জন খেলোয়াড় হলেই দাবা খেলা সম্ভব। কম খেলোয়াড়ে খেলা হয় বলেও এই খেলাটি অনেকটা সহজ এবং বেশি জনপ্রিয় বলা যায়।
দাবা খেলার চাল । দাবা খেলার ৪ নম্বর আইন । খেলাধুলার আইন
১. কোন একটি খুঁটি দারাছকের একটি ঘর থেকে অন্য একটি শূন্য ঘরে বা বিপক্ষের খুঁটি দ্বারা অধিকৃত ঘরে স্থানান্তরিত হলে তাকে দাবার চাল বলা হয় । অবশ্য দূর্গগড়ার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। (আইন ৫১ (খ) দেখুন)।
২. দূর্গগড়ার (castling) সময় নৌকা দ্বারা অধিকৃত একটি ঘরকে ডিঙ্গিয়ে বা অতিক্রম করে যেতে পারবে না।
৩. বিপক্ষের কোন খুঁটি দ্বারা অধিকৃত একটি ঘরে যদি কোন খেলোয়াড় নিয়মানুযায়ী চাল দেন তবে বিপক্ষের ঘুঁটিটি কাটা গিয়েছে বলে ধরে নেয়া হয় ৷ একই চালের অংশ হিসেবে কাটা খুঁটিটিকে তৎক্ষণাৎ দারাছকের বাইরে সরিয়ে রাখতে হবে । ‘পাশ কাটানো বড়ে” (en passant) কাটা সংক্রান্ত নিয়মের জন্য আইন ৫৬ দেখুন।
