এন্ড বল খেলার আইন কানুন । খেলাধুলার আইন

আজকে আমরা এন্ড বল খেলার আইন কানুন সম্পর্কে জানবো। এন্ড বল একটি জনপ্রিয় খেলা। যদিও শহরের তরুণ-তরুণীদের কাছে এন্ড বল খেলা খুব একটা চেনা না লাগতেও পারে, তবু এই খেলার মধ্যে যে একটা নির্মল আনন্দ আছে তা বলতে পারবেন একমাত্র গ্রামের মানুষেরা। গ্রাম্য খেলা বলেই হয়ত এই খেলার কথা অনেকেই আজ ভুলতে বসেছেন।

 

এন্ড বল খেলার আইন কানুন । খেলাধুলার আইন

এন্ড বল খেলার মাঠ সাধারণত ৬৬ x ৩০ ফুট হয়ে থাকে। মাঠের ঠিক মাঝখান দিয়ে আড়াআড়িভাবে একটা রেখা টেনে মাঠকে প্রথমে দুই ভাগে সমানভাবে ভাগ করে নিতে হবে। এবার দৈর্ঘ্যের দিকের লাইনকে ধরতে হবে সাইড লাইন ও গ্রন্থের দিককার লাইনকে ধরতে হবে এন্ড লাইন হিসাবে। এবার দুই দিকের এন্ড লাইনের ৩ ফুট দূরে একটি করে সমান্তরাল রেখা টানতে হবে।

এটা তো হলো মাঠের চেহারা। এবার বলি খেলার সরঞ্জামের কথা।এই সঙ্গে প্রয়োজন একটি ভলিবল নেটের। অবশ্য নেট না থাকলেও খেলা চলতে পারে।

এন্ড বল খেলা হবে দুই দলের মধ্যে। দুই দলে থাকবে সমান সংখ্যক খেলোয়াড়। প্রতি দলে বারোজন করে খেলোয়াড় থাকবেন। এই বারোজনের মধ্যে প্রতি দলের চারজন করে খেলোয়াড় থাকবে বিপক্ষ সীমানার পিছনের দিকে অর্থাৎ এন্ড লাইনের সমান্তরাল যে রেখাটি ৩ ফুট দূরে টানা আছে, সেই জায়গায়। আর প্রতি দলের আটজন খেলোয়াড় থাকবে যে যার সীমানার মধ্যে। অর্থাৎ একেকটি কোর্টে থাকবেন বারোজন খেলোয়াড়। এই বারোজনের মধ্যে আটজন এক দলের খেলোয়াড় হবে বাকি
চারজন তাদের পিছনে যে রেখা টানা আছে সেই জায়গায় দাঁড়াবে। তারা সকলেই বিপক্ষ দলের খেলোয়াড়।

 

প্রতিদলের যে আটজন খেলোয়াড় একটি কোর্টে আছেন, 1 তাদের কাজ হবে বল ছুঁড়ে অন্য কোর্টে তাদের যে চারজন খেলোয়াড় দাঁড়িয়ে আছেন, তাদের কাছে বল ছুঁড়ে দেয়া। মাঠের বাইরে থেকে বল ছুঁড়ে দিয়ে এই খেলার সূচনা করা হয়। যে দলের খেলোয়াড় এই বল পান, তাদের লক্ষ্য হয় বিপক্ষ কোর্টে তাদের যে চারজন খেলোয়াড় দাঁড়িয়ে আছেন তাদের উদ্দেশে বল ছুঁড়ে পৌঁছে দেয়া। তারা সামনের দিকে দাঁড়ানো তাদের বিপক্ষ খেলোয়াড়দের নাগাল টপকে যদি এই বঙ্গ ধরতে পারেন, তাহলে তারা বল ধরার জন্য একটি পয়েন্ট পাবেন। মাটিতে পড়া বল ধরলে কোন পয়েন্ট হবে না।

যারা বল ধরার জন্য আছেন অর্থাৎ প্রতি কোর্টে চারজন তারা নিজেদের সীমানার বাইরে এসে বল ধরতে পারবেন না। যদি তারা সীমানার বাইরে পা ফেলে বল ধরার চেষ্টা করেন তাহলে তাদের বল ধরার জন্য পয়েন্ট দেয়া হয় না। বল ধরার পর ধরিয়ে চারজনেরা আবার নিজ খেলোয়াড়দের উদ্দেশে (বিপরীত কোর্টে তাদের যে আটজন আছেন) বল ফেরৎ পাঠাবেন। কোন বল ধরা ঠিক না হলে পেনাল্টি বাবদ বিপক্ষ দল বল ছোঁড়ার অধিকার পাবেন।

 

এছাড়া আরও কিছু নিয়ম এই খেলায় আছে, যেমনঃ

(১) বলকে অযথা ধরে রেখে বাউন্স করাতে পারবে না। যে জায়গায় তিনি বল ধরবেন, তাকে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বলটি নিজ খেলোয়াড়ের উদ্দেশ্যে ছুঁড়ে দিতে হবে।

(২) বিপক্ষ দলের খেলোয়াড়েরা অন্য দলের ছুঁড়িয়ে বা ধরিয়ে খেলোয়াড়ের বল পথ আগলাতে চেষ্টা করবেন।

(৩) যদি বল এন্ড লাইন অতিক্রম করে যায় তাহলে ওই দিকের একজন ছুঁড়িয়ে বল কুড়িয়ে নিয়ে এণ্ড লাইনের পিছন থেকে তার পক্ষের ছুঁড়িয়েদের কাছে বল পাঠাবার চেষ্টা করবেন-এ ভাবে খেলা চলবে ।

(৪) সাইড লাইনের ওপর দিকে বল বাইরে সেই দিকের ভুঁড়িয়েন্সের একজন (আটজনের মধ্যে) বল কুড়িয়ে নিয়ে বাইরে থেকে নিজ পক্ষের ঝুঁড়িয়েকে দেবেন।

(৫) কোন দলের খেলোয়াড় অন্য কোন নিয়ম ভঙ্গ করলে বিপক্ষ দলের একজন সেন্টার লাইন থেকে তার পক্ষের ধরিয়েকে বল ছুঁড়ে দেবেন।

(৬) যে দল আগে ২১ পয়েন্ট সংগ্রহ করবে, সেই দলই জিতবে।

Leave a Comment