আমাদের আলোচ্য বিষয়ঃ ফুটবল বাণিজ্যের আশায় বাংলাদেশে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট
ক্রিয়া গুরুকুল নিউজ আপডেটে আপনাকে স্বাগত।
আজকের আলোচনার বিষয়ঃ সমর্থনেও আর্জেন্টাইন সমর্থকরাই সেরা, ফুটবল–বাণিজ্যের আশায় বাংলাদেশে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট, তাহলে জামাল ভূঁইয়া আর্জেন্টাইন ক্লাবে খেলবেন?, ২০২৬ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি, ফিফার ‘বেস্ট’ রাতটা আর্জেন্টিনার, ফিফা দ্য বেস্টে ভোটই দেননি পর্তুগালের অধিনায়ক রোনালদো, ‘তুমিই সেরা’, দ্য বেস্ট অ্যাওয়ার্ডের পর মেসিকে এমবাপ্পে, মেসির হাতেই ফিফার বর্ষসেরা ‘বেস্ট’ ট্রফি

Table of Contents
ফুটবল বাণিজ্যের আশায় বাংলাদেশে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট
সমর্থনেও আর্জেন্টাইন সমর্থকরাই সেরা
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা থেকেই উড়ে এসেছিল ৩৫ হাজারেরও বেশি সমর্থক। এছাড়া সাড়া বিশ্বের নানা প্রান্তের সমর্থকরাও জড়ো হয়েছিলেন লিওনেল মেসিদের সমর্থনে। কাতার যেন তৈরি হয়েছিল আর্জেন্টিনায়। গ্যালারি থেকে দর্শকদের এমন সমর্থন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে সাহস জুগিয়েছে মেসিদের। এবার সেই আর্জেন্টাইন সমর্থকরাই ফিফার বর্ষ সেরা সমর্থকের পুরস্কার পেয়েছেন।
গত সোমবার রাতে ফ্রান্সের প্যারিসে দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ২০২২ সালের বর্ষসেরা ফ্যানের পুরস্কার তুলে দেওয়া হয় আর্জেন্টাইন সমর্থকদের হাতে। পুরস্কার সংগ্রহের জন্য এদিন উপস্থিত হয়েছিলেন কার্লোস পাসকুয়াল। যিনি আর্জেন্টিনায় এল তুলা নামে বেশি পরিচিত, দেশের অন্যতম বিখ্যাত ভক্ত এবং ১৩টি বিশ্বকাপ মাঠে থেকে দেখেছেন।

ফুটবল বাণিজ্যের আশায় বাংলাদেশে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ক্রিস্টাল বলরুমে সারি সারি সাজানো টেবিল। একেকটি টেবিলের ওপর রাখা একেক রকমের পণ্য। কোনো টেবিলে মধু, কোনো টেবিলে রাখা চকলেট। সব কটি পণ্যই আর্জেন্টিনার। লাতিন আমেরিকার দেশ থেকে বাণিজ্য করতে এই ব্যবসায়ীরা এখন ঢাকায়। কক্ষটির একেবারে শেষ সারির টেবিলের ওপর রাখা আর্জেন্টিনার অন্যতম সেরা ক্লাব রিভার প্লেটের জার্সি, সুভেনির, লোগো–সংবলিত ব্যাজ। ফুটবল নিয়েও যে ‘বাণিজ্য’ করতে চায় ক্লাবটি!
রিভার প্লেটের নিজস্ব ২৫টি ফুটবল একাডেমি আছে। এর মধ্যে আর্জেন্টিনার বাইরে আছে ৫টি। এবার বাংলাদেশেও একটি একাডেমি খুলতে আগ্রহী ক্লাবটি। পাশাপাশি আর্জেন্টিনা থেকে কোচ আর টেকনিক্যাল স্টাফও যাতে বাংলাদেশের ক্লাবগুলো নিতে পারে, সে ব্যাপারেও সহযোগিতার পরিকল্পনা করছে রিভার প্লেট।

তাহলে জামাল ভূঁইয়া আর্জেন্টাইন ক্লাবে খেলবেন?
আর্জেন্টিনার ক্লাব সোল দে মায়োতে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। অবশ্য আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস দাবি করেছে, জামাল এরই মধ্যে ক্লাবটির সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন।
এবারের প্রিমিয়ার লিগে শেখ রাসেল ক্রীড়া চক্রের হয়ে খেলছেন জামাল। শেখ রাসেল ক্লাবের অন্যতম পরিচালক সালেহ জামান সেলিম জানিয়েছেন, ‘জামাল ভূঁইয়া এমন কোনো প্রস্তাব পেলে সেই খবর সবার আগে আমার জানার কথা। এ ব্যাপারে এখনো আমি কোনো খবর পাইনি।’
২০২৬ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি
আর্জেন্টিনা কাতারে গত ডিসেম্বরে বিশ্বকাপ জেতার পরই প্রশ্ন উঠেছিল। লিওনেল স্কালোনির সঙ্গে কবে চুক্তির মেয়াদ বাড়াবে আর্জেন্টিনা? সে প্রশ্নের জবাব খুঁজতে খুঁজতে গত ৩১ ডিসেম্বর তাঁর চুক্তির মেয়াদও ফুরিয়ে যায়। জানুয়ারি পেরিয়ে ফেব্রুয়ারি শেষ হওয়ার পথে কারও কারও মনে হয়তো সন্দেহও জেগেছিল, চুক্তি হবে তো!
কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনার কোচ পদে দেখা যাবে স্কালোনিকে। এএফএ-র বিবৃতিতে বলা হয়, ‘২০২৬ সাল পর্যন্ত জাতীয় দলের কোচের মেয়াদ বাড়ানোর কাজ সম্পন্ন করেছেন ক্লদিও তাপিয়া এবং লিওনেল স্কালোনি।’

ফিফার ‘বেস্ট’ রাতটা আর্জেন্টিনার
প্যারিসে ফিফার ‘বেস্ট অ্যাওয়ার্ডস’ দেওয়া হয়েছে মোট আটটি ক্যাটাগরিতে। সে হিসেবে একাই চার ‘গোল’ দিয়েছে আর্জেন্টিনা।
কীভাবে? খুলে বলা যাক। বর্ষসেরা পুরুষ ও নারী খেলোয়াড়, বর্ষসেরা পুরুষ ও নারী কোচ, বর্ষসেরা পুরুষ ও নারী গোলকিপার এবং বর্ষসেরা গোল ও সেরা ফ্যান, এই ৮ ক্যাটাগরিতে দেওয়া হয়েছে পুরস্কার। আর্জেন্টিনার ঝুলিতে উঠেছে ৪টি ট্রফি। এর মধ্যে পুরুষদের সেরা তিনটি পুরস্কারই আর্জেন্টিনার। সেরা খেলোয়াড় লিওনেল মেসি, সেরা কোচ লিওনেল স্কালোনি ও সেরা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ।
ফিফা দ্য বেস্টে ভোটই দেননি পর্তুগালের অধিনায়ক রোনালদো
কাতার বিশ্বকাপে নিয়মিত শুরুর একাদশে ক্রিস্টিয়ানো রোনালদোকে খেলাননি সেই সময় পর্তুগালের ডাগআউটে থাকা কোচ ফার্নান্দো সান্তোস। কিন্তু কাগজকলমে দলটির অধিনায়ক ছিলেন রোনালদোই। বিশ্বকাপের পর পর্তুগাল কোনো ম্যাচ খেলেনি, রোনালদোও নেতৃত্ব ছেড়ে দেওয়ার কোনো ঘোষণা দেননি।
মরক্কোর কাছে হেরে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় পর্তুগাল। দলের বিশ্বকাপ–ব্যর্থতার পর কোচের পদ থেকে সরে দাঁড়ান সান্তোস। এ কারণে ভোট দিতে পারেননি তিনি। তাঁর বদলে ফিফা দ্য বেস্টে ভোট দিয়েছেন পর্তুগালের নতুন কোচ রবার্তো মার্তিনেজ।
রোনালদো কেন ভোট দেননি, সেই কারণ অবশ্য জানা যায়নি। তবে এবারের ফিফা দ্য বেস্ট পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায়ই ছিলেন না পর্তুগালের তারকা। এ কারণে তিনি ভোট পাওয়ার তালিকাতেও ছিলেন না।

‘তুমিই সেরা’, দ্য বেস্ট অ্যাওয়ার্ডের পর মেসিকে এমবাপ্পে
লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। তাঁরা দুজন সামনের সারিতেই বসে ছিলেন, পাশাপাশি দুই চেয়ারে। ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডে বর্ষসেরা ফুটবলার হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো যখন মেসির নাম ঘোষণা করলেন, পাশের চেয়ারে বসা এমবাপ্পের দিকে তাকালেন আর্জেন্টাইন তারকা।
এরপর এমবাপ্পের সঙ্গে হাত মেলালেন। মঞ্চে যাওয়ার আগে বর্ষসেরা পুরস্কার জয়ের জন্য প্রথম অভিনন্দনটা পিএসজির সতীর্থ এমবাপ্পের কাছ থেকেই পেলেন মেসি। হয়তো, এমবাপ্পেও ধরেই নিয়েছিলেন, পুরস্কারটা মেসির হাতেই উঠতে যাচ্ছে। হাসিমুখেই তাঁকে অভিনন্দন জানিয়েছেন ফরাসি তারকা।
মেসির হাতেই ফিফার বর্ষসেরা ‘বেস্ট’ ট্রফি
প্যারিসে পুরস্কারের মঞ্চ প্রস্তুতই ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। লিওনেল মেসির হাতে ফিফার বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার ‘দ্য বেস্ট’ তুলে দেওয়ার মাধ্যমে সেই আনুষ্ঠানিকতাও সম্পন্ন হলো। ফিফার ২০২২ সালের বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার জিতলেন আর্জেন্টাইন তারকা মেসি। এটি তাঁর ক্যারিয়ারে দ্বিতীয় ‘বেস্ট’ ট্রফি।
আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করা এমবাপ্পে উপস্থিত থাকলেও বেনজেমা যাননি প্যারিসে। এমবাপ্পে বিশ্বকাপের ফাইনালে হারলেও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ জিতেছেন। কিন্তু মেসি আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পথে হয়েছেন সেরা খেলোয়াড়। জিতেছেন ‘গোল্ডেন বল।’ তবে বিশ্বকাপের আগে পিএসজির হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন এমবাপ্পে। হয়েছেন ফ্রান্সের বর্ষসেরা। কিন্তু ‘মেসি বিশ্বকাপ জেতায় (বেস্ট জয়ে) এগিয়ে থাকবেন’ বলে আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন ডাচ কিংবদন্তি রুদ খুলিত।
