মোহাম্মদ নবি ফিরছেন আফগানিস্তান দলে

মোহাম্মদ নবি ফিরছেন আফগানিস্তান দলেঃ এক সিরিজে বাইরে থাকার পর আফগানিস্তান টি-টোয়েন্টি দলে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ নবি। তবে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের দলে জায়গা পাননি রহমত শাহ ও হযরতউল্লাহ জাজাই।

মোহাম্মদ নবি ফিরছেন আফগানিস্তান দলে

গত মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলা সবশেষ সিরিজের দলে পরিবর্তন আছে আরও দুটি। সেই দলের নিজাত মাসুদ ও জহির খান পাকিস্তানের বিপক্ষে আছেন রিজার্ভ তালিকায়। দলে নতুন মুখ বাঁহাতি ব্যাটসম্যান সেদিকউল্লাহ।

মোহাম্মদ নবি ফিরছেন আফগানিস্তান দলে

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অধিনায়কত্ব ছাড়েন নবি। পরে জায়গা হারান এই সংস্করণের দলে। সবশেষ তিনি জাতীয় দলের হয়ে খেলেছেন গত নভেম্বরে, শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে। পাকিস্তান এই সিরিজের দল দিয়েছে গত সপ্তাহে।

মোহাম্মদ নবি ফিরছেন আফগানিস্তান দলে

তারা বিশ্রাম দিয়েছে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও ফখর জামানকে। দলকে নেতৃত্ব দেবেন শাদাব খান। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৪, ২৬ ও ২৭ মার্চ হবে ম্যাচ তিনটি।

মোহাম্মদ নবি ফিরছেন আফগানিস্তান দলে

আফগানিস্তান স্কোয়াড: রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, উসমান গনি, সেদিকউল্লাহ আতাল, নাজিবউল্লাহ জাদরান, আফসার জাজাই, করিম জানাত, মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, শরাফউদ্দিন আশরাফ, নুর আহমাদ, মুজিব উর রহমান, ফরিদ আহমাদ, ফজলহক ফারুকি, নাভিন-উল-হক।

Leave a Comment