লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা জাতীয় দল আগামী মাসে ভারতে খেলার পরিকল্পনা বাতিল করেছে। জওহরলাল নেহরু স্টেডিয়ামে ১৭ নভেম্বরের জন্য নির্ধারিত প্রীতি ম্যাচটি ফিফার পরবর্তী আন্তর্জাতিক উইন্ডোতে অনুষ্ঠিত হবে।
রিপোর্টার ব্রডকাস্টিংয়ের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্টো অগাস্টিন সামাজিক মাধ্যমে জানিয়েছেন, ম্যাচের জন্য ফিফার অনুমতি দেরিতে পাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর সঙ্গে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।
ভারত সফরের ঘোষণার পর থেকেই বিভ্রান্তি তৈরি হয়েছিল। কেরালার ক্রীড়া মন্ত্রী এক সময় বলেছিলেন ম্যাচ বাতিল হয়ে গেছে। তবে আগস্টে এএফএ নিশ্চিত করেছিল দল খেলবে।
সম্প্রতি আর্জেন্টিনার মিডিয়ায় বলা হয়েছে, নভেম্বর মাসে ভারতের সঙ্গে ম্যাচ সম্ভব নয় এবং এটি ২০২৬ সালের মার্চে অনুষ্ঠিত হতে পারে।
খবরওয়ালা/টিএসএন
