বিসিবি দিবে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিনামূল্যে বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট দেখার সুযোগ

রাত পোহালেই সিলেটে মাঠে নামবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। মঙ্গলবার (১০ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ক্রিকেট একাডেমির শিক্ষার্থী ও শিক্ষকদের বিনামূল্যে ম্যাচ দেখার সুযোগ করে দিচ্ছে বিসিবি।

এই বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগের দায়িত্বে থাকা বিসিবির পরিচালক রাহাত শামস। তিনি জানান, ফ্রি প্রবেশ শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং একাডেমির খেলোয়াড়দের জন্য প্রযোজ্য।

বিসিবি জানিয়েছে, স্টেডিয়ামে প্রবেশের জন্য অবশ্যই প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। স্টেডিয়ামে প্রবেশের জন্য নির্ধারিত গেট নম্বর ২ এবং গ্যালারিতে প্রবেশের জন্য গেট ৫ থেকে ৯। দর্শকদের জন্য বিনামূল্যে পানি সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে।

তবে নিরাপত্তার কারণে স্টেডিয়ামে বাইরে থেকে আনা ব্যাগ, খাবার ও বোতল নিয়ে প্রবেশ করা যাবে না।

সাধারণ দর্শকদের জন্যও বিসিবি সাশ্রয়ী মূল্যের টিকিট ঘোষণা করেছে। টিকিট পাঁচটি শ্রেণিতে বিভক্ত করা হয়েছে:

  • গ্রিন হিল এরিয়া ও শহীদ তুরাব স্ট্যান্ড: ৫০ টাকা

  • শহীদ আবু সাঈদ স্ট্যান্ড: ১০০ টাকা

  • ক্লাব হাউস: ২৫০ টাকা

  • গ্র্যান্ড স্ট্যান্ড: ৫০০ টাকা

Leave a Comment