বাংলাদেশকে হারাতে ‘অপরাজেয়’ দল পাঠাচ্ছে ভারত? স্কোয়াডে নতুন বিস্ফোরণ

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে ভারত। আগামী ১৮ নভেম্বর মঙ্গলবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই প্রতিবেশী। ম্যাচটিকে সামনে রেখে শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ভারতীয় দল ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)

ঘোষিত দলে সবচেয়ে বড় চমক রায়ান উইলিয়ামস—অস্ট্রেলিয়ায় জন্ম, ইংল্যান্ড ও ওয়েলসের হয়ে খেলার সুযোগ, আর মায়ের দিক থেকে ভারতীয় বংশ—বহুজাতিক পরিচয়ের এই তারকা সম্প্রতি ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পরই প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন।
তবে মাঠে তার অভিষেক এখনো অনিশ্চিত। তাকে খেলাতে হলে প্রথমে লাগবে ফুটবল অস্ট্রেলিয়ার ‘এনওসি’, এরপর ফিফা ও এএফসি–র আনুষ্ঠানিক অনুমোদন।

৩২ বছর বয়সী উইলিয়ামস বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগের দল বেঙ্গালুরু এফসি–র হয়ে খেলেন। ইংলিশ চ্যাম্পিয়নশিপ ও লিগ ওয়ানে ফুলহাম, পোর্টসমাউথ ও বার্নলির হয়ে খেলার অভিজ্ঞতা তার ক্যারিয়ারে বাড়তি মাত্রা যোগ করেছে। অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক পর্যায়ে খেললেও সিনিয়র জাতীয় দলে সুযোগ না পাওয়ায় আন্তর্জাতিক ফুটবলে ভারতের জার্সি বেছে নিয়েছেন তিনি।

ভারতের ঘোষিত স্কোয়াডে আছে অভিজ্ঞতা ও তরুণ শক্তির দারুণ মিশ্রণ। রক্ষণভাগে জিঙ্গান, আনোয়ার আলীদের নেতৃত্ব, মাঝমাঠে সুরেশ সিং ও মহেশ নাওরেম, আর আক্রমণে ছাংতে, রহিম আলী ও বিক্রম প্রতাপ—সব মিলিয়ে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত শক্তপোক্ত দল।

ভারতের ২৩ সদস্যের স্কোয়াড (বাংলা)

পজিশনখেলোয়াড়
গোলরক্ষকগুরপ্রীত সিং সান্ধু, হৃত্বিক তিওয়ারি, সাহিল
ডিফেন্ডারআকাশ মিশ্র, আনোয়ার আলী, বিকাশ ইয়ুমনাম, হিমিংথান্মাওইয়া রালতে, জয় গুপ্তা, পরমবীর, রাহুল ভেকে, সন্দেশ ঝিঙ্গান
মিডফিল্ডারব্রিশন ফার্নান্দেস, লালরেমতলুয়াঙ্গা ফানাই, মাকারতন লুইস নিকসন, মহেশ সিং নাওরেম, নিখিল প্রভু, সুরেশ সিং ওয়াংজাম
ফরোয়ার্ডএডমুন্ড লালরিন্দিকা, লাল্লিয়াঞ্জুলা ছাংতে, মোহাম্মদ শানান, রহিম আলী, রায়ান উইলিয়ামস, বিক্রম প্রতাপ সিং

Leave a Comment