মার্ক-আন্দ্রে টের স্টেগেন, যিনি এক সময় বার্সেলোনার গোলপোস্টের অবিচ্ছেদ্য অংশ ছিলেন, বর্তমানে ক্লাবের পরিকল্পনায় জায়গা হারাচ্ছেন। দীর্ঘ সময় চোটের কারণে মাঠের বাইরে থাকার পর এখন পুরোপুরি ফিট হলেও, কাতালান ক্লাবের কোচ হান্সি ফ্লিক স্পষ্টভাবে জানিয়েছেন যে, স্টেগানের ভবিষ্যৎ নিজের হাতে সিদ্ধান্ত নিতে হবে। ৩৩ বছর বয়সী এই জার্মান গোলকিপার শেষ মৌসুমে মাত্র নয়টি ম্যাচ খেলেছেন। হাঁটুর চোটের পাশাপাশি পিঠের সমস্যা তাকে দীর্ঘ সময় মাঠের বাইরে রেখেছিল।
বার্সেলোনার গোলপোস্টে এখন নিজের অবস্থান নিশ্চিত করেছেন স্পেন থেকে যোগ হওয়া জোয়ান গার্সিয়া। দ্বিতীয় বিকল্প হিসেবে আছেন ভয়েচেক সেজনি। ফ্লিক জানিয়েছেন, আজকের কোপা দেল’রের ম্যাচে গার্সিয়াকে বিশ্রাম দেওয়া হবে এবং তাঁর পরিবর্তে সেজনি মাঠে থাকতে পারেন। তবে তিনি মনে করিয়ে দিয়েছেন, শেষ সিদ্ধান্ত স্টেগানেরই। সংবাদ সম্মেলনে ফ্লিক বলেছেন, “মার্ক একজন অসাধারণ গোলরক্ষক। আমরা তাকে সম্মান করি, কিন্তু এখন সিদ্ধান্ত নেওয়া তার দায়িত্ব।”
স্টেগেন ২০১৪ সালে বরুশিয়া মোনচেনগ্লাডবাখ থেকে বার্সেলোনায় যোগদানের পর ৪২২ ম্যাচ খেলেছেন এবং ১৭টি ট্রফি জিতেছেন। এই অভিজ্ঞতার পরও, বর্তমান পরিস্থিতি তাকে নিজেকে নতুন করে যাচাই করতে বাধ্য করছে। ফ্লিকের মতে, দলের তিনজন গোলকিপারের মধ্যে প্রতিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গার্সিয়ার স্থিতিশীলতা এবং সেজনির অভিজ্ঞতা দলের জন্য সমান গুরুত্বপূর্ণ।
এমন পরিস্থিতিতে, স্টেগানের জন্য কোপা দেল’রের ম্যাচ অনিশ্চিত। তিনি কি সেজনির পেছনে বসবেন নাকি নিজেই মাঠে নামবেন—এটি এখনো নির্ধারিত হয়নি। বার্সার কোচ জোর দিয়ে বলেছেন, “আমাদের কাছে তিনজন চমৎকার গোলকিপার আছে, এবং সেটি আমাদের আনন্দিত করছে। দেখব পরিস্থিতি কেমন হয়।”