নিজেদের গেম প্ল্যানেই বাজিমাত পাকিস্তানের: গলে, শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড সংখ্যাক রান চেজ করে চলমান সিরিজের প্রথম টেস্ট জেতে পাকিস্তান।এ ভেন্যুত সর্বোচ্চ রান চেজ করে ম্যাচ জেতার রেকর্ড গড়ে পাকিস্তান।
ম্যাচের এক সময় পুরোপুরি দাপট বিস্তার করে ফেলেছিলো স্বাগতিক শ্রীলঙ্কা। কারণ, পাকিস্তানের জয়ের জন্য শ্রীলঙ্কা ৩৪১ রানে বিশাল লক্ষ্য নির্ধারণ করেছিলো । এর আগে, এতো রান চেজ করে কোনো দলই জিততে পারেনি।
নিজেদের গেম প্ল্যানেই বাজিমাত পাকিস্তানের
এক তো টার্নিং, আবার এর মধ্যে ব্যাটিং করতে হতো চতুর্থ ইনিংসে সব মিলিয়ে বেশিভাগ ক্রিকেটবোদ্ধা হয়ত ধরেই নিয়েছিলেন যে এ ম্যাচ বেশ সুবিধাজনকভাবেই জিততে যাচ্ছে শ্রীলঙ্কা।
তবে, এতো পরিসংখ্যান মাথায় না রেখে যেনো নিজেদের মতো খেলেই শ্রীলঙ্কার কাছ থেকে জয় ছিনিয়ে নিলো পাকিস্তান। ম্যাচ জেতার পর পাকিস্তানী পেসার শাহীন আফ্রিদি তাদের গেম প্ল্যানের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন এবং সে গেম প্ল্যান অনুযায়ী ম্যাচ খেলেই বাজিমাত করে পাকিস্তান।
