রোনালদোকে ম্যানইউ ছাড়ার ব্যাপারে সম্মতি হাগের

রোনালদোকে ম্যানইউ ছাড়ার ব্যাপারে সম্মতি দিয়েছেন বর্তমান ম্যানেজার এরিক টেন হাগ। এমনিতেই, বর্তমানে বেশ বাজে সময় পার করছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লীগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রেন্টফোর্ডের ৪-০ গোলের লজ্জার হারের পরই রোনালদোকে ম্যানইউ ছেড়ে যাওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছেন এরিক টেন হাগ, এমনটাই জানিয়েছে এক ইংলিশ গণমাধ্যম।

রোনালদোকে ম্যানইউ ছাড়ার ব্যাপারে সম্মতি হাগের

ফুটবলে যেনো ম্যানইউর হতাশার পাল্লা ভারীই হচ্ছে। ইংলিশ প্রিমিয়ার লীগে নিজেদের প্রথম ম্যাচ হারার পরে, গতরাতে আবার ব্রেন্টফোর্ডের কাছে ৪-০ গোলের হারের স্বাদ পেলো ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যানইউ। অবশ্য, গেলো রাতে ম্যানইউর হয়ে গতরাতে খারাপ পারফর্মেন্স করেননি রোনালদো। ৩ টি কি পাসের পাশাপাশি দুটি শট অন টার্গেটও ছিলো তার।

 

মূলত ম্যাচের প্রথমার্ধেই ম্যানচেস্টার রক্ষণদুর্গের উপর একের পর এক আক্রমণের মাধ্যমে তাদের উপর এক প্রকার ঝড় তুলে দেয় ব্রেন্টফোর্ড। প্রথমার্ধের ২৫ মিনিটের ব্যবধানে এক হালি হজম করে ধুঁকতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড।
ম্যাচের প্রথম গোল করেন ইংলিশ মিড ফিল্ডার ডি সিলভা যার ফলে , ১-০ গোলে এগিয়ে যায় ব্রেন্টফোর্ড। এর  ৮ মিনিট পরে ব্রেন্টফোর্ডের  ড্যানিশ মিডফিল্ডার মাটিয়াস জ্যানসেনের গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা।

এরপর, ম্যাচের  ৩০ মিনিটে করা বেন মিয়ের গোলে এক প্রকার ম্যাচ থেকেই ছিটকে যায় ম্যানচেস্টার ইউনাইটেড।৫ মিনিট পরেই আবারো ম্যানইউয়ের ডেরায় আঘাত হানেন  ব্রেন্টফোর্ডের ফ্রেঞ্চ ফরোয়ার্ড ব্রায়ান এমবিউমো। ম্যাচের দ্বিতীয়ার্ধে নিজেদের আক্রমণের ধার কিছুটা বাড়ালেও গোল করতে ব্যর্থ হয় ম্যানইউ। যার ফলে, ৪-০ গোলের লজ্জার হার নিয়েই মাঠ ছাড়ে তাঁরা।

এ মৌসুমের শুরু থেকেই ইউরোপের বিভিন্ন ক্লাবে সুইচ করতে আগ্রহী ছিলেন রোনালদো। তবে, শুরুর দিকে রোনালদোকে দলেই রাখার চেষ্টা রাখলেও এখন বিভিন্ন ইংলিশ গণমাধ্যমের মতে ম্যানইউ থেকে রোনালদোকে ছাড়ার সম্মতি প্রকাশ করছেন টেন হাগ।

Leave a Comment