হকির শুটিং সার্কেলঃ ফুটবল ও ক্রিকেটের মত হকিও একটি অভি প্রাচীন খেলা। ফুটবল ও ক্রিকেটের চেয়েও অনেক প্রাচীন। কবে, কখন, কোথায়, হকি খেলার উদ্ভব ঘটে সে ইতিহাস আজো জানা যায় নি। তবে ক্রীড়া গবেষকদের ধারণা আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে হকি খেলার উৎপত্তি। মিসরের একটি পিরামিডেও হকি খেলার ছবি আঁকা দেখা যায়। পিরামিডটি তিন হাজার বছর আগের। ১১২২ সালে একটি দেয়াল চিত্রেও হকি খেলার ছবি আঁকা থেকে এ খেলার তথ্য পাওয়া যায়।
গ্রীসে হকি খেলার উৎপত্তি বলে ক্রীড়া গবেষকদের ধারণা। গ্রীসে উৎপত্তি হলেও ফুটবল ও ক্রিকেটের মত হকি খেলারও পূর্ণতা দান করে ইংল্যান্ড। ইংল্যান্ডে হকি প্রবেশের সাথে সাথে এ খেলার জনপ্রিয়তা বাড়তে থাকে। প্রাথমিক পর্যায়ে ইংল্যান্ডের স্কুলে হকি খেলা সীমাবদ্ধ থাকলেও পরবর্তিতে তা স্কুলের গন্ডি পেরিয়ে কলেজ, বিশ্ববিদ্যালয়, ক্লাব, সমিতি সহ সর্বস্তরে ছড়িয়ে পড়ে। পরবর্তিতে ইংরেজরা বৃটিশ অধিকত দেশ সমূহে হকিকে পরিচিত করে তোলে ।
বাংলাদেশে হকি কম জনপ্রিয় নয়। বাংলাদেশে নিয়মিতভাবে হকি লীগ, জাতীয় হকি, জাতীয় যুব হকি, ফেডারেশন কাপ হকি প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
