হকির গোল ও পোস্ট ইত্যাদি । হকি খেলার পাঁচ নম্বর আইন । খেলাধুলার আইন

আজকের আলোচনার বিষয়ঃ হকির গোল ও পোস্ট ইত্যাদি, হকি খেলার পাঁচ নম্বর আইন

 

হকির গোল ও পোস্ট ইত্যাদি । হকি খেলার পাঁচ নম্বর আইন । খেলাধুলার আইন

১. মাঠের প্রত্যেক ব্যাক লাইনের কেন্দ্রে একটি গোল থাকবে। এগোলটি দুইটি পোস্ট যাদের পরস্পর হতে দূরত্ব ৪ গজ এবং মাটি হতে ৭ ফুট উচ্চতায় মাঠের সমান্তরাল একটি ক্রসবার দ্বারা যুক্ত। (এই মাপগুলি ভিতর দিক থেকে হবে)।

গোলপোস্টের সামনের অংশ ব্যাক লাইনের বাইরের প্রান্তকে স্পর্শ করবে।

গোলপোস্টদ্বয় ক্রসবারের উপরে বাড়ানো থাকবে না বা ক্রসবার গোলপোস্টের পার্শ্বে বাড়ানো থাকবে না।

২. গোলপোস্ট ও ক্রসবারগুলি আয়তাকার হবে এবং সামনের দিকের বারপোস্ট ও ক্রসবার চওড়ায় হবে ২ ইঞ্চি এবং পাশের দিকের পোস্ট ও ক্রসবার চওড়ায় ২ ইঞ্চির কম বা ৩ ইঞ্চির বেশি হবে না। পোস্টগুলি সব সাদা রঙের হবে ।

৩. গোলপোস্ট ও ক্রসবারের সাথে শক্তভাবে জাল লাগানো থাকবে। প্রতি ৬ ইঞ্চি পরপর কাঠের সাথে জালটি আটকানো থাকবে এবং তা গোলের পিছনের সাইডবোর্ড ও ব্যাকবোর্ডের সাথে শক্তভাবে আটকানো থাকবে।

 

৪. জালের ভিতর এবং গোলপোস্টের পিছনে মাটির উপরে একটি ব্যাক- বোর্ড থাকবে। যার উচ্চতা হবে ১৮ ইঞ্চি এবং লম্বায় ৪ গজের বেশি হবে না। সাইড বোর্ডগুলি ১৮ ইঞ্চি উচ্চ ও কমপক্ষে ৪ ফুট লম্বা হবে। এগুলিকে গোল লাইনের সাথে সমকোনে স্থাপন করতে হবে। সাইড বোর্ডগুলি গোলপোস্টের পিছনের সাথে এমনভাবে যুক্ত থাকবে যাতে করে বোর্ডগুলির কারণে গোলপোস্টের প্রস্থতা বিঘ্নিত না হতে পারে।

৫. গোলপোস্টের বোর্ডগুলির ভিতর দিকে বোর্ডগুলিকে শক্তভাবে আটকানোর জন্য কোন প্রকার খুঁটি বা অতিরিক্ত কোন বস্তু ব্যবহার করা যাবে না।

 

খেলোয়াড় ও আম্পায়ারদের জন্য নির্দেশনা

আম্পায়ার পরীক্ষা করে দেখবেন ঃ

(ক) গোলপোস্টগুলি সুদৃঢ়ভাবে আটকানো হয়েছে,

(খ) গোলপোস্ট ও ক্রসবারগুলিতে সাদা রঙ দেয়া হয়েছে;

(গ) গোলপোস্টদ্বয় ব্যাক লাইনের প্রান্তে ঠিকভাবে বসানো হয়েছে;

(ঘ) জালের মধ্যে কোন ছেঁড়া বা ফুটো নেই। জালটি ঠিকভাবে আটকানো হয়েছে, এবং বোর্ডগুলি ভিতরে আছে কিনা ও গোলপোস্ট থেকে বাইরে বেরিয়ে আছে কিনা ।

 

এই জাতীয় সংকটপূর্ণ কোন ব্যাপারে খুব সতর্কতামূলক পরীক্ষা ছাড়া সিদ্ধান্তে পৌঁছতে ভুল হবার সম্ভাবনা থাকে।

8. ব্যাকবোর্ড ও সাইড বোর্ডগুলিকে গাড় রঙ নিয়ে রঙ করার পরামর্শ দেয়া হয়েছে।

Leave a Comment