ট্যাগ ব্রাউজ করুন
ফুটবল ক্লাব বার্সেলোনা [ FC Barcelona ]
ফুটবল ক্লাব বার্সেলোনা [ FC Barcelona ] (কাতালান: fútbol Club Barcelona; কাতালান উচ্চারণ: [fubˈbɔɫ ˈkɫub bərsəˈɫonə] (এই শব্দ সম্পর্কেশুনুন)), সাধারনভাবে বার্সেলোনা এবং বার্সা, নামেও পরিচিত, একটি পেশাদার ফুটবল ক্লাব, যা স্পেনের কাতালুনিয়ার বার্সেলোনা শহরে অবস্থিত।
হুয়ান গাম্পের নামক এক ভদ্রলোকের নেতৃত্বে ১৮৯৯ সালে একদল সুইস, ইংরেজ ও কাতালান নাগরিক দলটি প্রতিষ্ঠা করেন। ক্লাবটি কাতালান সংস্কৃতির এবং কাতালুনিয়ার জাতীয়তাবাদের একটি প্রতীক হয়ে দাড়িয়েছে, যার মূলমন্ত্র হল “Més que un club” (একটি ক্লাবের চেয়েও বেশি)। এছাড়া ক্লাবের একটি দাপ্তরিক থিম সঙ্গীতও রয়েছে, যার শিরোনাম কান্ত দেল বার্সা(Cant del Barça), যা জাইমা পিকাস এবং ইয়োসেপ মারিয়া এস্পিনাস কর্তৃক লিখিত। ক্লাবের নির্দিষ্ট কোন মালিকানা নেই, বরং সমর্থকরাই এর মালিকানা বহন করে এবং তারাই এর পরিচালক। ফোর্বস অনুযায়ী বার্সেলোনা বর্তমানে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ মূল্যবান ক্লাব, যার সম্পদের পরিমাণ ৪.০৭ বিলিয়ন মার্কিন ডলার এবং উপার্জনের দিক থেকে এটি বিশ্বের তৃতীয় ধনী ক্লাব, যার বার্ষিক উপার্জন ৬৪৮.৩ মিলিয়ন ইউরো।
2 নিবন্ধসমূহ