এড়িয়ে লেখায় যান
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ক্রীড়া গুরুকুল , GOLN ক্রীড়া গুরুকুল , GOLN

খেলা খবর, খেলার খবর, আজকের খেলা, প্রতিদিন খেলা, ক্রিকেট খেলার খবর, ফুটবল খেলার খবর, বাংলাদেশের খেলার খবর, বিশ্বকাপ খেলার খবর

ক্রীড়া গুরুকুল , GOLN ক্রীড়া গুরুকুল , GOLN

খেলা খবর, খেলার খবর, আজকের খেলা, প্রতিদিন খেলা, ক্রিকেট খেলার খবর, ফুটবল খেলার খবর, বাংলাদেশের খেলার খবর, বিশ্বকাপ খেলার খবর

  • শিক্ষা
  • খেলা নিয়ম বা আইন
    • অ্যাথলেটিক্স খেলার নিয়ম
    • আর্চারি খেলার নিয়ম
    • কারাতে খেলার নিয়ম
    • ক্রিকেট খেলার নিয়ম
    • জিমন্যাস্টিকস খেলার নিয়ম
    • টেনিস খেলার নিয়ম
    • তায়কোয়ান্দো খেলার নিয়ম
    • দাবা খেলার নিয়ম
    • ফুটবল খেলার নিয়মাবলী
    • বক্সিং খেলার নিয়ম
    • বাস্কেটবল খেলার নিয়মাবলি
    • ব্যাডমিন্টন খেলার নিয়ম
    • ভলিবল খেলার নিয়ম
    • রোলার স্কেটিং খেলার নিয়ম
    • শুটিং খেলার নিয়ম
    • সাইক্লিং খেলার নিয়ম
    • সাঁতারের নিয়ম
    • স্কোয়াশ খেলার নিয়ম
    • স্পিড স্কেটিং খেলার নিয়ম
    • হকি খেলার নিয়ম
    • হ্যান্ডবল খেলার নিয়ম
  • সব খেলার আপডেট
    • ফুটবল আপডেট
    • ক্রিকেট আপডেট
    • অ্যাথলেটিক্স আপডেট
    • আর্চারি খেলার আপডেট
    • কারাতে আপডেট
    • ক্রিকেট আপডেট
    • টেনিস আপডেট
    • দাবা আপডেট
    • ফুটবল আপডেট
  • ফিচার
  • আমরা
    • গোপনীয়তা নীতি
    • দাবিত্যাগ
    • ব্যবহারের শর্তাবলী
  • যোগাযোগ
  • English
  • শিক্ষা
  • খেলা নিয়ম বা আইন
    • অ্যাথলেটিক্স খেলার নিয়ম
    • আর্চারি খেলার নিয়ম
    • কারাতে খেলার নিয়ম
    • ক্রিকেট খেলার নিয়ম
    • জিমন্যাস্টিকস খেলার নিয়ম
    • টেনিস খেলার নিয়ম
    • তায়কোয়ান্দো খেলার নিয়ম
    • দাবা খেলার নিয়ম
    • ফুটবল খেলার নিয়মাবলী
    • বক্সিং খেলার নিয়ম
    • বাস্কেটবল খেলার নিয়মাবলি
    • ব্যাডমিন্টন খেলার নিয়ম
    • ভলিবল খেলার নিয়ম
    • রোলার স্কেটিং খেলার নিয়ম
    • শুটিং খেলার নিয়ম
    • সাইক্লিং খেলার নিয়ম
    • সাঁতারের নিয়ম
    • স্কোয়াশ খেলার নিয়ম
    • স্পিড স্কেটিং খেলার নিয়ম
    • হকি খেলার নিয়ম
    • হ্যান্ডবল খেলার নিয়ম
  • সব খেলার আপডেট
    • ফুটবল আপডেট
    • ক্রিকেট আপডেট
    • অ্যাথলেটিক্স আপডেট
    • আর্চারি খেলার আপডেট
    • কারাতে আপডেট
    • ক্রিকেট আপডেট
    • টেনিস আপডেট
    • দাবা আপডেট
    • ফুটবল আপডেট
  • ফিচার
  • আমরা
    • গোপনীয়তা নীতি
    • দাবিত্যাগ
    • ব্যবহারের শর্তাবলী
  • যোগাযোগ
  • English
Subscribe
বন্ধ করুন

খুঁজুন

ক্রীড়া গুরুকুল , GOLN ক্রীড়া গুরুকুল , GOLN

খেলা খবর, খেলার খবর, আজকের খেলা, প্রতিদিন খেলা, ক্রিকেট খেলার খবর, ফুটবল খেলার খবর, বাংলাদেশের খেলার খবর, বিশ্বকাপ খেলার খবর

ক্রীড়া গুরুকুল , GOLN ক্রীড়া গুরুকুল , GOLN

খেলা খবর, খেলার খবর, আজকের খেলা, প্রতিদিন খেলা, ক্রিকেট খেলার খবর, ফুটবল খেলার খবর, বাংলাদেশের খেলার খবর, বিশ্বকাপ খেলার খবর

  • শিক্ষা
  • খেলা নিয়ম বা আইন
    • অ্যাথলেটিক্স খেলার নিয়ম
    • আর্চারি খেলার নিয়ম
    • কারাতে খেলার নিয়ম
    • ক্রিকেট খেলার নিয়ম
    • জিমন্যাস্টিকস খেলার নিয়ম
    • টেনিস খেলার নিয়ম
    • তায়কোয়ান্দো খেলার নিয়ম
    • দাবা খেলার নিয়ম
    • ফুটবল খেলার নিয়মাবলী
    • বক্সিং খেলার নিয়ম
    • বাস্কেটবল খেলার নিয়মাবলি
    • ব্যাডমিন্টন খেলার নিয়ম
    • ভলিবল খেলার নিয়ম
    • রোলার স্কেটিং খেলার নিয়ম
    • শুটিং খেলার নিয়ম
    • সাইক্লিং খেলার নিয়ম
    • সাঁতারের নিয়ম
    • স্কোয়াশ খেলার নিয়ম
    • স্পিড স্কেটিং খেলার নিয়ম
    • হকি খেলার নিয়ম
    • হ্যান্ডবল খেলার নিয়ম
  • সব খেলার আপডেট
    • ফুটবল আপডেট
    • ক্রিকেট আপডেট
    • অ্যাথলেটিক্স আপডেট
    • আর্চারি খেলার আপডেট
    • কারাতে আপডেট
    • ক্রিকেট আপডেট
    • টেনিস আপডেট
    • দাবা আপডেট
    • ফুটবল আপডেট
  • ফিচার
  • আমরা
    • গোপনীয়তা নীতি
    • দাবিত্যাগ
    • ব্যবহারের শর্তাবলী
  • যোগাযোগ
  • English
  • শিক্ষা
  • খেলা নিয়ম বা আইন
    • অ্যাথলেটিক্স খেলার নিয়ম
    • আর্চারি খেলার নিয়ম
    • কারাতে খেলার নিয়ম
    • ক্রিকেট খেলার নিয়ম
    • জিমন্যাস্টিকস খেলার নিয়ম
    • টেনিস খেলার নিয়ম
    • তায়কোয়ান্দো খেলার নিয়ম
    • দাবা খেলার নিয়ম
    • ফুটবল খেলার নিয়মাবলী
    • বক্সিং খেলার নিয়ম
    • বাস্কেটবল খেলার নিয়মাবলি
    • ব্যাডমিন্টন খেলার নিয়ম
    • ভলিবল খেলার নিয়ম
    • রোলার স্কেটিং খেলার নিয়ম
    • শুটিং খেলার নিয়ম
    • সাইক্লিং খেলার নিয়ম
    • সাঁতারের নিয়ম
    • স্কোয়াশ খেলার নিয়ম
    • স্পিড স্কেটিং খেলার নিয়ম
    • হকি খেলার নিয়ম
    • হ্যান্ডবল খেলার নিয়ম
  • সব খেলার আপডেট
    • ফুটবল আপডেট
    • ক্রিকেট আপডেট
    • অ্যাথলেটিক্স আপডেট
    • আর্চারি খেলার আপডেট
    • কারাতে আপডেট
    • ক্রিকেট আপডেট
    • টেনিস আপডেট
    • দাবা আপডেট
    • ফুটবল আপডেট
  • ফিচার
  • আমরা
    • গোপনীয়তা নীতি
    • দাবিত্যাগ
    • ব্যবহারের শর্তাবলী
  • যোগাযোগ
  • English
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ওয়ানডে বিশ্বকাপের সূচিতে আর পরিবর্তন হবে না : বিসিসিআই
ক্রিকেট আপডেট

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি ‘বিপদজনক’ ইংল্যান্ড

লিখেছেন নিউজ ডেস্ক, ক্রীড়া গুরুকুল, GOLN
অক্টোবর 4, 2023 3 মিনিটে পড়া
0

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি ‘বিপদজনক’ ইংল্যান্ড, আহমেদাবাদে আগামীকাল  বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠছে বিশ্বকাপ ক্রিকেটের ১৩তম আসরের। লর্ডসে ২০১৯ সালের স্মরণীয় ফাইনালের সুখস্মৃতি যেন ফিরে আসবে এই ম্যাচের মাধ্যমে।

জশ বাটলারের ইংল্যান্ড ১০ দলের এই টুর্ণামেন্টে শিরোপা ধরে রাখার অন্যতম ফেবারিট হিসেবেই মাঠে নামতে যাচ্ছে। একইসাথে তারকা অল-রাউন্ডার বেন স্টোকসের ফেরা ইংলিশদের বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে। এ কারনেই ১ লাখ ৩০ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন বিশে^র সবচেয়ে বড় নরেন্দ্র মোদি  ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নেমে ইংল্যান্ড বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের প্রমানে মুখিয়ে থাকবে।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি ‘বিপদজনক’ ইংল্যান্ড

ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কারের  বিশ্বাস  ২০০৭ সালে অস্ট্রেলিয়া টানা তিনবার বিশ^কাপ শিরোপা জয়ের যে রেকর্ড গড়েছিল তারপর একমাত্র ইংল্যান্ডই পরপর দুই আসরে শিরোপা জয়ের অন্যতম দাবীদার। সহজেই তারা এবারও ফাইনালে পৌঁছাতে সক্ষম হবে।

এ সম্পর্কে সম্প্রতি ইন্ডিয়ান ব্রডকাস্টার স্টার স্পোর্টসে গাভাস্কার বলেছেন, ‘ইংল্যান্ডের টপ অর্ডারে যে পরিমান প্রতিভা আছে তা অনেক দলেরই নেই। তাদের দলে দুই থেকে তিনজন বিশ^মানের অল রাউন্ডার আছে যারা ব্যাট ও বল হাতে যেকোন সময় ম্যাচ ঘুড়িয়ে দেবার জন্য প্রস্তুত।’

 

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি ‘বিপদজনক’ ইংল্যান্ড

 

ইংল্যান্ডের ফাস্ট বোলিং লাইন আজে রয়েছে রেসি টপলি, ডেভিড উইলি, মার্ক উড ও ক্রিস ওকস। তাদের সাথে আরো রয়েছেন স্টোকস, যিনি সম্প্রতি ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষনার পর আবারো ফিরে এসেছেন। তবে এবারের বিশ^কাপে তিনি দলে শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলছেন।

২০১৯ সালে ইয়োইন মরগানের নেতৃত্বে ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের আটজন এবারের দলে আছেন। মরগানের অবসেরর পর বাটলারের জন্য অধিনায়কের আসনে আসীন হওয়াটা সহজ ছিল। গত বছর তার নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল ইংল্যান্ড।

বাটলার বলেন, বিশ্বকাপ শিরোপা অবশ্যই ধরে রাখতে চাই। যদিও আমরা নিজেদের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে দেখছি না। এটা একটি নতুন টুর্নামেন্ট এবং আমরা সবাই জানি এই আসরটা অত্যন্ত কঠিন হতে যাচ্ছে। কারন এখানে বেশ কিছু শীর্ষ দল আছে। কিন্তু আমাদের দলও ভাল, ইংল্যান্ড একটি বিপদজনক দল। এই দলে বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে যাদের উপর অনায়াসেই নির্ভর করা যায়।’

 

নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৯ সালে লর্ডসের ফাইনাল ম্যাচটি টাই হয়েছিল। শেষ পর্যন্ত সুপার ওভারে ম্যাচের ফলাফল নিষ্পত্তি না হওয়ায় বাউন্ডারি-কাউন্ট আইনে সেরা দল হিসেবে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়। চার বছর আগে বিশ^ চ্যাম্পিয় হবার পর থেকে দারুন এক বেঞ্চমার্ক সেট করে চলেছে ইংল্যান্ড। গত বছর নেদারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে তারা ৪৯৮ রানের বিশ^রেকর্ড গড়েছিল।

সব সময়ের মতই এবারও আন্ডারডগ হিসেবেই মাঠে নামতে যাচ্ছে নিউজিল্যান্ড। হাঁটুর ইনজুরির কারনে প্রথম ম্যাচে দলে থাকছেন না অধিনায়ক কেন উইলিয়ামসন। ভারতীয় প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে  হাঁটুর ইনজুরিতে পড়া সত্ত্বেও উইলিয়ামসন বিশ^কাপ দলে অন্তর্ভূক্ত হন। কঠোর পরিশ্রম করে ফিট হয়ে দলে ফিরে আসার পর পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ম্যাচ জয়ী ৫৪ রানের ইনিংস খেলেছেন কিউই অধিনায়ক। ২০১৯ বিশ^কাপের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছিলেন উইলিয়ামসন।

প্রস্তুতি ম্যাচের পর উইলিয়ামসন বলেছেন, ‘পাকিস্তান অত্যন্ত ভাল একটি দল। তাদের সাথে প্রতিদ্বন্দ্বীতা করা সবসময়ই আনন্দের। আমিও নিজেকে পরখ করে নেবার চেষ্টা করেছি। সবকিছুই ভালভাবে এগুচ্ছে। এখন মূল আসরে নিজেদের প্রমানের অপেক্ষায় আছি। উইলিয়ামসনের অনুপস্থিতিতে কাল নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিবেন টম লাথাম।  এদিকে বুড়ো আঙ্গুলের ইনজুরির কারণে বিশ^কাপের কয়েকটি ম্যাচ মিস করতে যাচ্ছেন ফাস্ট বোলার টিম সাউদি।

দুই সপ্তাহ আগে তার আঙ্গুলে অস্ত্রোপচার করানো হয়েছে। দ্রুতই সে সুস্থ হয়ে উঠছে বলে জানিয়েছেন লাথাম। এ পর্যন্ত অনৃষ্ঠিত ১২টি বিশ^কাপের আটটিতেই সেমিফাইনালে খেলা নিউজিল্যান্ড তাদের প্রথম শিরোপা জয়ের জন্য মুখিয়ে আছে।

 

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি ‘বিপদজনক’ ইংল্যান্ড

 

ট্রেন্ট বোল্ট-সাউদির নেতৃত্বে বিশ^মানের পেস আক্রমনের পাশাপাশি ভারতীয় টার্নিং পিচে মিচেল সান্টনার ও ইশ সোদীর স্পিন ভাল সহায়ক ভূমিকা পালন করতে পারে। লাথামের নেতৃত্বে শেষ প্রস্তুতি ম্যাচে কিউইরা ৭ রানে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে প্রস্তুতি ভালই সেড়ে নিয়েছে।  লাথাম বলেন, ‘বিশে^র সেরা দলের বিপক্ষে এখানে খেলতে হবে। প্রতি ম্যাচেই লক্ষ্য থাকতে হবে শেষ পর্যন্ত যাবার। তবে আমরা ভারতে আগামী কয়েকটি দিন উপভোগ করতে চাই।

ট্যাগসমূহ:

ইংল্যান্ড ক্রিকেট দলক্রিড়া গুরুকুলক্রীড়া গুরুকুলনিউজিল্যান্ডবিশ্বকাপ
লেখক

নিউজ ডেস্ক, ক্রীড়া গুরুকুল, GOLN

ফলো মি
অন্যান্য নিবন্ধ
বার্সেলোনার সাথে চুক্তি নবায়ন করলেন ইয়ামাল
পূর্ববর্তী

বার্সেলোনার সাথে চুক্তি নবায়ন করলেন ইয়ামাল

২০৩০ বিশ্বকাপ ফুটবল তিন মহাদেশের ছয় দেশে অনুষ্ঠিত হবে
পরবর্তী

২০৩০ বিশ্বকাপ ফুটবল তিন মহাদেশের ছয় দেশে অনুষ্ঠিত হবে

কোনো মন্তব্য নেই! আপনিই প্রথম হোন।

    মন্তব্য করুন জবাব বাতিল

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

    GOLN

    Brows Gurukul Online Learning Network for details list

    Learn more

    THIS WEBSITE IS PROTECTED BY DMCA

    DMCA.com Protection Status
    • আমরা
    • দাবিত্যাগ
    • ব্যবহারের শর্তাবলী
    • গোপনীয়তা নীতি
    • যোগাযোগ
    Copyright 2026 — ক্রীড়া গুরুকুল , GOLN. All rights reserved.