এড়িয়ে লেখায় যান
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ক্রীড়া গুরুকুল , GOLN ক্রীড়া গুরুকুল , GOLN

খেলা খবর, খেলার খবর, আজকের খেলা, প্রতিদিন খেলা, ক্রিকেট খেলার খবর, ফুটবল খেলার খবর, বাংলাদেশের খেলার খবর, বিশ্বকাপ খেলার খবর

ক্রীড়া গুরুকুল , GOLN ক্রীড়া গুরুকুল , GOLN

খেলা খবর, খেলার খবর, আজকের খেলা, প্রতিদিন খেলা, ক্রিকেট খেলার খবর, ফুটবল খেলার খবর, বাংলাদেশের খেলার খবর, বিশ্বকাপ খেলার খবর

  • শিক্ষা
  • খেলা নিয়ম বা আইন
    • অ্যাথলেটিক্স খেলার নিয়ম
    • আর্চারি খেলার নিয়ম
    • কারাতে খেলার নিয়ম
    • ক্রিকেট খেলার নিয়ম
    • জিমন্যাস্টিকস খেলার নিয়ম
    • টেনিস খেলার নিয়ম
    • তায়কোয়ান্দো খেলার নিয়ম
    • দাবা খেলার নিয়ম
    • ফুটবল খেলার নিয়মাবলী
    • বক্সিং খেলার নিয়ম
    • বাস্কেটবল খেলার নিয়মাবলি
    • ব্যাডমিন্টন খেলার নিয়ম
    • ভলিবল খেলার নিয়ম
    • রোলার স্কেটিং খেলার নিয়ম
    • শুটিং খেলার নিয়ম
    • সাইক্লিং খেলার নিয়ম
    • সাঁতারের নিয়ম
    • স্কোয়াশ খেলার নিয়ম
    • স্পিড স্কেটিং খেলার নিয়ম
    • হকি খেলার নিয়ম
    • হ্যান্ডবল খেলার নিয়ম
  • সব খেলার আপডেট
    • ফুটবল আপডেট
    • ক্রিকেট আপডেট
    • অ্যাথলেটিক্স আপডেট
    • আর্চারি খেলার আপডেট
    • কারাতে আপডেট
    • ক্রিকেট আপডেট
    • টেনিস আপডেট
    • দাবা আপডেট
    • ফুটবল আপডেট
  • ফিচার
  • আমরা
    • গোপনীয়তা নীতি
    • দাবিত্যাগ
    • ব্যবহারের শর্তাবলী
  • যোগাযোগ
  • English
  • শিক্ষা
  • খেলা নিয়ম বা আইন
    • অ্যাথলেটিক্স খেলার নিয়ম
    • আর্চারি খেলার নিয়ম
    • কারাতে খেলার নিয়ম
    • ক্রিকেট খেলার নিয়ম
    • জিমন্যাস্টিকস খেলার নিয়ম
    • টেনিস খেলার নিয়ম
    • তায়কোয়ান্দো খেলার নিয়ম
    • দাবা খেলার নিয়ম
    • ফুটবল খেলার নিয়মাবলী
    • বক্সিং খেলার নিয়ম
    • বাস্কেটবল খেলার নিয়মাবলি
    • ব্যাডমিন্টন খেলার নিয়ম
    • ভলিবল খেলার নিয়ম
    • রোলার স্কেটিং খেলার নিয়ম
    • শুটিং খেলার নিয়ম
    • সাইক্লিং খেলার নিয়ম
    • সাঁতারের নিয়ম
    • স্কোয়াশ খেলার নিয়ম
    • স্পিড স্কেটিং খেলার নিয়ম
    • হকি খেলার নিয়ম
    • হ্যান্ডবল খেলার নিয়ম
  • সব খেলার আপডেট
    • ফুটবল আপডেট
    • ক্রিকেট আপডেট
    • অ্যাথলেটিক্স আপডেট
    • আর্চারি খেলার আপডেট
    • কারাতে আপডেট
    • ক্রিকেট আপডেট
    • টেনিস আপডেট
    • দাবা আপডেট
    • ফুটবল আপডেট
  • ফিচার
  • আমরা
    • গোপনীয়তা নীতি
    • দাবিত্যাগ
    • ব্যবহারের শর্তাবলী
  • যোগাযোগ
  • English
Subscribe
বন্ধ করুন

খুঁজুন

ক্রীড়া গুরুকুল , GOLN ক্রীড়া গুরুকুল , GOLN

খেলা খবর, খেলার খবর, আজকের খেলা, প্রতিদিন খেলা, ক্রিকেট খেলার খবর, ফুটবল খেলার খবর, বাংলাদেশের খেলার খবর, বিশ্বকাপ খেলার খবর

ক্রীড়া গুরুকুল , GOLN ক্রীড়া গুরুকুল , GOLN

খেলা খবর, খেলার খবর, আজকের খেলা, প্রতিদিন খেলা, ক্রিকেট খেলার খবর, ফুটবল খেলার খবর, বাংলাদেশের খেলার খবর, বিশ্বকাপ খেলার খবর

  • শিক্ষা
  • খেলা নিয়ম বা আইন
    • অ্যাথলেটিক্স খেলার নিয়ম
    • আর্চারি খেলার নিয়ম
    • কারাতে খেলার নিয়ম
    • ক্রিকেট খেলার নিয়ম
    • জিমন্যাস্টিকস খেলার নিয়ম
    • টেনিস খেলার নিয়ম
    • তায়কোয়ান্দো খেলার নিয়ম
    • দাবা খেলার নিয়ম
    • ফুটবল খেলার নিয়মাবলী
    • বক্সিং খেলার নিয়ম
    • বাস্কেটবল খেলার নিয়মাবলি
    • ব্যাডমিন্টন খেলার নিয়ম
    • ভলিবল খেলার নিয়ম
    • রোলার স্কেটিং খেলার নিয়ম
    • শুটিং খেলার নিয়ম
    • সাইক্লিং খেলার নিয়ম
    • সাঁতারের নিয়ম
    • স্কোয়াশ খেলার নিয়ম
    • স্পিড স্কেটিং খেলার নিয়ম
    • হকি খেলার নিয়ম
    • হ্যান্ডবল খেলার নিয়ম
  • সব খেলার আপডেট
    • ফুটবল আপডেট
    • ক্রিকেট আপডেট
    • অ্যাথলেটিক্স আপডেট
    • আর্চারি খেলার আপডেট
    • কারাতে আপডেট
    • ক্রিকেট আপডেট
    • টেনিস আপডেট
    • দাবা আপডেট
    • ফুটবল আপডেট
  • ফিচার
  • আমরা
    • গোপনীয়তা নীতি
    • দাবিত্যাগ
    • ব্যবহারের শর্তাবলী
  • যোগাযোগ
  • English
  • শিক্ষা
  • খেলা নিয়ম বা আইন
    • অ্যাথলেটিক্স খেলার নিয়ম
    • আর্চারি খেলার নিয়ম
    • কারাতে খেলার নিয়ম
    • ক্রিকেট খেলার নিয়ম
    • জিমন্যাস্টিকস খেলার নিয়ম
    • টেনিস খেলার নিয়ম
    • তায়কোয়ান্দো খেলার নিয়ম
    • দাবা খেলার নিয়ম
    • ফুটবল খেলার নিয়মাবলী
    • বক্সিং খেলার নিয়ম
    • বাস্কেটবল খেলার নিয়মাবলি
    • ব্যাডমিন্টন খেলার নিয়ম
    • ভলিবল খেলার নিয়ম
    • রোলার স্কেটিং খেলার নিয়ম
    • শুটিং খেলার নিয়ম
    • সাইক্লিং খেলার নিয়ম
    • সাঁতারের নিয়ম
    • স্কোয়াশ খেলার নিয়ম
    • স্পিড স্কেটিং খেলার নিয়ম
    • হকি খেলার নিয়ম
    • হ্যান্ডবল খেলার নিয়ম
  • সব খেলার আপডেট
    • ফুটবল আপডেট
    • ক্রিকেট আপডেট
    • অ্যাথলেটিক্স আপডেট
    • আর্চারি খেলার আপডেট
    • কারাতে আপডেট
    • ক্রিকেট আপডেট
    • টেনিস আপডেট
    • দাবা আপডেট
    • ফুটবল আপডেট
  • ফিচার
  • আমরা
    • গোপনীয়তা নীতি
    • দাবিত্যাগ
    • ব্যবহারের শর্তাবলী
  • যোগাযোগ
  • English
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
মাঠে নামতেই বিতর্কিত লাল কার্ড পেলেন নেইমার
ফুটবলফুটবল আপডেট

মাঠে নামতেই বিতর্কিত লাল কার্ড পেলেন নেইমার

সামিউর রহমান রাতুল
লিখেছেন সামিউর রহমান রাতুল | উপ-সম্পাদক | ক্রীড়া গুরুকুল
অক্টোবর 25, 2026 2 মিনিটে পড়া
0

ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে মাঠে নেমেই বিতর্কে জড়ালেন নেইমার জুনিয়র। প্রতিপক্ষের এক ফুটবলারের সঙ্গে বাক্যবিনিময়ের সময় মুখ হাত দিয়ে ঢেকে কথা বলার ঘটনায় সরাসরি লাল কার্ড দেখেছেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড। এর আগে প্রতিপক্ষ খেলোয়াড়ের বুকে বল ছুড়ে মারার ঘটনায় একটি হলুদ কার্ড দেখেছিলেন তিনি। ফলে ম্যাচে দুটি শাস্তিমূলক সিদ্ধান্তের মুখে পড়েন নেইমার।

ব্রাজিলের শীর্ষ ফুটবল প্রতিযোগিতা ব্রাজিলেইরো সিরি আ-তে বাহিয়ার বিপক্ষে সান্তোসের ম্যাচটি নানা নাটকীয়তায় ভরা ছিল। ঘরের মাঠ ভিলা বেলমিরোতে অনুষ্ঠিত খেলায় শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে দুই দল। তবে ম্যাচের ফলাফলের চেয়ে নেইমারের লাল কার্ড নিয়েই বেশি আলোচনা চলছে ফুটবল অঙ্গনে।

ম্যাচের ৩৯ মিনিটে বাহিয়ার হয়ে গোল করেন ডিফেন্ডার লুসিয়ানো জুবা। তাঁর গোলে এগিয়ে গিয়ে জয় পাওয়ার সম্ভাবনা তৈরি করেছিল সফরকারী দল। নির্ধারিত ৯০ মিনিটে পিছিয়ে থাকা সান্তোসের সামনে তখন পরাজয় এড়ানোর চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত যোগ করা সময়ের একেবারে শেষ দিকে লুয়ান পেরেজ পেট্রোনির দুর্দান্ত গোলে সমতা ফেরায় স্বাগতিকেরা। এতে হার এড়াতে সক্ষম হয় নেইমারের দল।

তবে ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরুর ঠিক আগে ঘটে বিতর্কিত ঘটনাটি। বাহিয়ার খেলোয়াড় রদ্রিগো নেস্তরের সঙ্গে কথা বলার সময় নিজের হাত দিয়ে মুখ ঢেকে রেখেছিলেন নেইমার। ওই সময় মাঠের রেফারি স্যাভিও পেরেইরা সাম্পাইও অন্য দিকে তাকিয়ে থাকলেও নেস্তরের অভিযোগের পর ঘটনাটি পর্যালোচনা করা হয় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআরের মাধ্যমে। পর্যালোচনা শেষে নেইমারকে সরাসরি লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত নেন রেফারি।

মুখ ঢেকে কথা বলার ঘটনাটিকে ঘিরে কী বলা হয়েছিল, তা নিয়ে বিস্তারিত তথ্য স্পষ্ট নয়। তবে প্রতিপক্ষ খেলোয়াড়ের অভিযোগের ভিত্তিতে ভিএআরের সহায়তায় নেওয়া সিদ্ধান্তটি ম্যাচের অন্যতম আলোচিত ঘটনায় পরিণত হয়েছে। নেইমারের প্রতিক্রিয়াতেও বোঝা যায়, সিদ্ধান্তটি তিনি সহজভাবে মেনে নিতে পারেননি।

মাঠ ছেড়ে সাজঘরে ফেরার সময় রেফারির সিদ্ধান্ত এবং নেস্তরের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এই ব্রাজিলিয়ান তারকা। তাঁর দাবি, দুজনের মধ্যে কথাবার্তা চলছিল স্বাভাবিকভাবেই। বিষয়টি নিয়ে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন, তাতে ঘটনাটিকে প্রতিপক্ষের বাড়াবাড়ি হিসেবে দেখছেন নেইমার।

ম্যাচ শেষে নেইমার বলেন, ‘আমরা মাঠে মজা করছিলাম, একে অপরকে নিয়ে হাসাহাসি করছিলাম। ঠিক সেই মুহূর্তে আমি নেস্তরের সঙ্গে কথা বলতে যাই। আমি ভুলবশত আমার হাত মুখের ওপর নিয়ে এসেছিলাম এবং তখনও আমি মুখ খুলে কিছু বলিনি, ঠিক তার আগেই সে নিজের হাত তুলে নাটক শুরু করল।’

এরপর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘এটি ফুটবলের সবচেয়ে নোংরা কৌশলগুলোর একটি! আর আমি নেস্তরকে দেখে নেব।’

লাল কার্ডের কারণে সান্তোসের পরবর্তী ম্যাচগুলোতেও নেইমারের অনুপস্থিতি দলের জন্য বড় ধাক্কা হতে পারে। বুধবার পালমেইরাসের বিপক্ষে নির্ধারিত ম্যাচে খেলতে পারবেন না তিনি। পাশাপাশি, চলতি মৌসুমে ইতিমধ্যে তিনটি হলুদ কার্ড দেখায় নিয়ম অনুযায়ী ব্রাগান্তিনোর বিপক্ষে সোমবারের ম্যাচেও তাঁর খেলার কথা নয়।

ফলে গুরুত্বপূর্ণ দুই ম্যাচে নেইমারকে ছাড়াই মাঠে নামার চ্যালেঞ্জের মুখে পড়তে পারে সান্তোস। দলের আক্রমণভাগে তাঁর উপস্থিতি যেমন বাড়তি শক্তি জোগায়, তেমনি মাঠের বাইরের বিতর্কও বারবার আলোচনার জন্ম দেয়। বাহিয়ার বিপক্ষে শেষ মুহূর্তে সমতা ফেরানোর স্বস্তি পেলেও নেইমারের লাল কার্ডের ঘটনা সান্তোসের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে।

ট্যাগসমূহ:

ফুটবল
সামিউর রহমান রাতুল
লেখক

সামিউর রহমান রাতুল | উপ-সম্পাদক | ক্রীড়া গুরুকুল

ফলো মি
অন্যান্য নিবন্ধ
সাত ম্যাচে ৯ গোল, সাফ দলে নতুন মুখ মাহি খান
পূর্ববর্তী

সাত ম্যাচে ৯ গোল, সাফ দলে নতুন মুখ মাহি খান

প্রিমিয়ার লিগে লাল কার্ডের সেঞ্চুরি পূর্ণ করল চেলসি
পরবর্তী

প্রিমিয়ার লিগে লাল কার্ডের সেঞ্চুরি পূর্ণ করল চেলসি

কোনো মন্তব্য নেই! আপনিই প্রথম হোন।

    মন্তব্য করুন জবাব বাতিল

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

    Are you human? Please solve:Captcha


    GOLN

    Brows Gurukul Online Learning Network for details list

    Learn more

    THIS WEBSITE IS PROTECTED BY DMCA

    DMCA.com Protection Status
    • আমরা
    • দাবিত্যাগ
    • ব্যবহারের শর্তাবলী
    • গোপনীয়তা নীতি
    • যোগাযোগ
    Copyright 2026 — ক্রীড়া গুরুকুল , GOLN. All rights reserved.