
হকি খেলার স্টিক । হকি খেলার আট নম্বর আইন । খেলাধুলার আইন
আজকের আমরা আলোচনা করব হকি খেলার স্টিক, হকি খেলার আট নম্বর আইন নিয়ে
হকি খেলার স্টিক । হকি খেলার আট নম্বর আইন । খেলাধুলার আইন
১. স্টিকের বাঁ দিকে কেবল চ্যাপ্টা আকার থাকবে। স্টিকের সম্মুখ ভাগ সমস্ত চ্যাপ্টা দিক এবং স্টিকের চ্যাপ্টা দিকের উপরের হাতল-এর সম্পূর্ণ ভাগ।
২. স্টিকের নিচের বাঁকানো অংশটিকে স্টিকের মাথা বলা হয় এবং এটা কাঠের তৈরি হতে হবে। এর ধারে বা অন্য কোথাও কোন ধাতব বা অন্য কোন পদার্থ লাগানো যাবে না। স্টিকে কোন ধারালো প্রান্ত বা বিপজ্জনক কোন বস্তুর অংশ থাকবে না। স্টিকের বাঁকানো নিচের মাথার অংশের দৈর্ঘ সম্মুখদিকের অংশের সর্বনিম্ন প্রান্ত হতে ৪ ইঞ্চির বেশি হবে না। স্টিকের বাঁকানো দিকের মাথাটা চৌকাভাবে কাটা বা চোখা হবে না, কেবল গোলাকৃতি হবে।
৩. স্টিকের মোট ওজন হবে সর্বোচ্চ ২৮ আউন্স (৭৯৩.৮ গ্রাম) এবং সর্বনিম্ন ১২ আউন্স (৩৪০২ গ্রাম)। এটি এমন মাপের হবে যেন এতে কিছু জড়ানো থাকলেও এটি অনায়াসে একটি ২ ইঞ্চি আন্তঃব্যাস বিশিষ্ট রিং এর ভিতর দিয়ে বেরিয়ে যেতে পারে।
8. যে স্টিকটি আম্পয়ারের মতে আইনানুগ নয় তা দিয়ে তিনি খেলতে অনুমতি দেবেন না। (আইন ৩ ১ দেখুন)।
শাস্তি
কোন খেলোয়াড় উল্লেখিত নিয়ম-কানুন- এর একটিও অমান্য করলে যতক্ষণ পর্যন্ত তিনি আইনানুগ স্টিক নিয়ে মাঠে না নামবেন ততক্ষণ তাকে খেলায় অংশগ্রহণ করতে দেয়া হবে না।
খেলোয়াড় ও আম্পায়ারদের জন্য নির্দেশনা
হকি স্টিকের নিত্য নতুন আকৃতির বিশেষ করে হাতলের ব্যাপারে বোর্ড অত্যন্ত উদ্বিগ্ন। আইন অনুযায়ী স্টিকটি ২ ইঞ্চি অন্তঃ ব্যাসের রিং এর মধ্যে দিয়ে বেরিয়ে যেতে হবে, এবং ওজন হবে ১২ আউন্স থেকে ২৮ আউন্সের মধ্যে। সেই জন্য বোর্ড নির্ভরযোগ্য একটি নির্দেশনা দেয়ার প্রয়োজন অনুভব করেছে । স্টিকের হাতলটির একটি ঐতিহ্যগত আকৃতি রয়েছে এবং সেটাই থাকা উচিত। যাহোক হাতলটি কতটুকু সোজা হবে নির্দিষ্টভাবে বলা সম্ভ নয় । এটা স্বীকৃত যে অধিকাংশ হাতলেই স্টিকের উপরের দিকের চেয়ে মাথার কাছে দিকটা বেশি চওড়া।
সুতরাং স্টিকের হাতটির সম্মুখের যে কোন দিকে ২ সেন্টিমিটার পর্যন্ত নীতিগতভাবে গ্রহণযোগ্য । যখন নির্দেশনা প্রদান করা হচ্ছে তখন বোর্ড এই ঘটনাটি পরিষ্কারভাবে বোঝাতে চাচ্ছে যে, নির্দিষ্ট আকৃতির ব্যাপারে বোর্ড অনুমোদন দেয়নি শুধুমাত্র গ্রহণযোগ্য ক্ষেত্রগুলির ইংগিত দিয়েছে। বোর্ড আরো নিশ্চিত করেছে যে, বেশ কিছু বৎসর যাবৎ বাজারে প্রচলিত স্টিকগুলি অবৈধ ঘোষণা করার কোন ইচ্ছা তাদের নেই । কিন্তু নতুন উদ্ভাবনের সর্বশেষ চিন্তাধারা আকৃতির প্রচলনকে রন করবে।
নতুনভাবে স্টিকের সংজ্ঞা প্রদানের ব্যাপারে আগ্রহী দলগুলি সাম্প্রতিক আলোচনার ঐক্যমত পোষণ করেছে। এই সংজ্ঞাটি ১৯৯৩ আইনের বইতে উপস্থাপন করা হবে।