
ইংল্যান্ডকে হারিয়ে এক যুগের অপেক্ষা ফুরাল নিউজিল্যান্ড
প্রতিপক্ষ ইংল্যান্ডকে ১০১ বল হাতে রেখে ৫ উইকেটে হারিয়েছে তারা। ১৭৬ রান তাড়ার শুরুটা ধাক্কায় হলেও রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেলের জোড়া ফিফটিতে সহজ জয় পায় নিউজিল্যান্ড। দলীয় খাতায় রান যোগ না হতেই ‘ডাক’ মেরে আউট হন ওপেনার উইল ইয়াং। কেন উইলিয়ামসনের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৪২ রানের জুটি গড়ে ধাক্কা সামলান রাচিন।
বিশেষ করে ব্লিয়ার টিকনার। ২ বছরের বেশি সময় পর ওয়ানডে খেলতে নেমেই বাজিমাত করেছেন এই পেসার। তার পেস তোপেই ১৭৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ৩৪ রানে সর্বোচ্চ ৪ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছেন তিনি। তার ধাক্কার আগে অবশ্য নাথাম স্মিথ-জ্যাকব ডাফিরা ইংল্যান্ডের ব্যাটারদের শুরুতে দাঁড়াতে দেননি। সর্বোচ্চ ৪২ রান করা জেমি ওভারটন ব্যাটিংয়ে নেমেছিলেন আটে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি আগামী ১ নভেম্বর ওয়েলিংটনে।