স্পোর্টস গুরুকুল নিউজ আপডেটে আপনাকে স্বাগত । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
আজকের আলোচনার বিযয় : এশিয়া কাপ আর্চারিতে সোনা জয় বাংলাদেশের, বার্সায় ফেরার কথা ‘গুরুত্ব’সাথে ভাবছেন মেসি, ৫ দিন, ২ ম্যাচ, ১২৬ মিনিট, ৮ গোল— সরাসরি একজন মানুষ কম যন্ত্র, রানে পারেননি, বাভুমাকে ‘ক্যাচে হারিয়েছেন’ হোপ, রোনালদোর ‘প্রথম’–এর আনন্দ, উইলিয়ামসনের পেছনে রুট–কোহলি, সামনে স্মিথ, গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে বাংলাদেশ, গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে বাংলাদেশ, ডি ভিলিয়ার্স ও গেইলের জার্সি অবসরে

Table of Contents
এশিয়া কাপ আর্চারিতে সোনা জয় বাংলাদেশের | সারা সপ্তাহের খবর
এশিয়া কাপ আর্চারিতে সোনা জয় বাংলাদেশের
এশিয়া কাপ আর্চারির ওয়ার্ল্ড কাপ র্যাঙ্কিং টুর্নামেন্ট স্টেজ ওয়ানের রিকার্ভ মিশ্র দলগত বিভাগে সোনা জিতেছে বাংলাদেশ। চীনা তাইপেতে চলমান টুর্নামেন্টে আজ ফাইনালে কাজাখস্তানকে ৫-৩ সেট পয়েন্টে হারিয়েছে বাংলাদেশের আর্চাররা। এই ইভেন্টে দিয়া সিদ্দিকীর সঙ্গে জুটি গড়ে সোনা জিতেছেন বাংলাদেশের হাকিম আহমেদ।
বার্সায় ফেরার কথা ‘গুরুত্ব’সাথে ভাবছেন মেসি
আর মাত্র তিন মাস! এর মধ্যে চুক্তি নবায়ন না হলে ফ্রি এজেন্ট (মুক্ত খেলোয়াড়) হয়ে যাবেন লিওনেল মেসি। শুরুতে পিএসজির সঙ্গে চুক্তি নবায়নের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, সেটিকেও এখন মনে হচ্ছে দূরের বাতিঘর। দিন যতই গড়াচ্ছে ততই কমছে সম্ভাবনা এবং বাড়ছে গুঞ্জন। কখনো সৌদি আরবের আল–হিলাল, কখনো এমএলএসের ক্লাব ইন্টার মায়ামি, কখনো আবার বার্সেলোনা কিংবা নিউয়েলস ওল্ড বয়েজকে জড়িয়ে সামনে আসছে মেসির নাম।
৫ দিন, ২ ম্যাচ, ১২৬ মিনিট, ৮ গোল— সরাসরি একজন মানুষ কম যন্ত্র
সর্বশেষ দুই ম্যাচে গোল সংখ্যা ৮ টি। হলান্ড যন্ত্র, নাকি অতিমানব। এফএ কাপের কোয়ার্টার ফাইনালে চ্যাম্পিয়নশিপের শীর্ষ দল বার্নলিকে সিটি উড়িয়ে দিয়েছে ৬-০ গোলে। হলান্ডের হ্যাটট্রিকের পাশাপাশি জোড়া গোল করেছেন হুলিয়ান আলভারেজ, অন্য গোলটি পালমারের।
রানে পারেননি, বাভুমাকে ‘ক্যাচে হারিয়েছেন’ হোপ
ব্যাট হাতে লড়াইটা করেছেন দুই দলের অধিনায়ক। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই অপরাজিত সেঞ্চুরি করে ওয়েস্ট ইন্ডিজকে ৩৩৫ রান এনে দেন শাই হোপ। টেম্বা বাভুমা হোপের সেঞ্চুরির জবাব দিয়েছেন ক্যারিয়ার–সেরা ইনিংস খেলে। যদিও তাঁর দল তাঁকে যোগ্য সঙ্গ দিতে পারেনি।
রোনালদোর ‘প্রথম’–এর আনন্দ
ম্যাচের তখন ৭৭ মিনিট পেরিয়ে গেছে। নিচের সারির দল আবহার বিপক্ষে আল–নাসর তখনো ১–০ গোলে পিছিয়ে। উঁকি দিচ্ছিল লিগে টানা দ্বিতীয় হারের শঙ্কাও। এই ম্যাচ হারলে শিরোপা দৌড় থেকেও অনেকটা পিছিয়ে যাবে আল–নাসর।
কঠিন পরিস্থিতিতে ৩০ গজ দূর থেকে ফ্রি–কিক পায় তারা। আর শটটি নিতে এগিয়ে আসেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফ্রি–কিকে গোল করাকে একসময় ট্রেডমার্ক বানিয়ে ফেলেছিলেন রোনালদো। কিন্তু লম্বা সময় ধরে কোথায় যেন হারিয়ে গিয়েছিল তাঁর সেই জাদু।
উইলিয়ামসনের পেছনে রুট–কোহলি, সামনে স্মিথ
২০১৯ সালে পুনেতে বিরাট কোহলি যখন টেস্ট ক্যারিয়ারের সপ্তম ডাবল সেঞ্চুরিটি তুলে নেন, কেইন উইলিয়ামসনের নামের পাশে দ্বিশতক তখন মাত্র দুটি। সাড়ে তিন বছর পর কোহলি এখনো ৭টিতেই আটকে আছেন, কিন্তু উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরি হয়ে গেছে মোট ৬টি!
ডাবল সেঞ্চুরিতে এখনো পিছিয়ে থাকলেও দ্রুততম ৮ হাজার রান আর ২৮ সেঞ্চুরিতে কোহলিকে ছাড়িয়ে গেছেন উইলিয়ামসন। ছাড়িয়ে গেছেন ‘ফ্যাব–ফোর’–এর আরেক সদস্য জো রুটকেও। সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসনের সামনে শুধুই স্টিভ স্মিথ।
গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে বাংলাদেশ
এক ম্যাচ হাতে রেখে গতকাল শুক্রবার সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। আজ শনিবার ইরাককে হারিয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ চারে উঠলেন তুহিন তরফদার, আরদুজ্জামান মুন্সীরা। পল্টন ভলিবল স্টেডিয়ামে আজ বাংলাদেশ ৪৯-৩৩ পয়েন্টে হারিয়েছে ইরাককে। এই ম্যাচে বাংলাদেশ পেয়েছে ৩টি লোনা। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের অধিনায়ক তুহিন তরফদার।

ডি ভিলিয়ার্স ও গেইলের জার্সি অবসরে
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে (আরসিবি) এবি ডি ভিলিয়ার্স ১৭, আর ক্রিস গেইল ৩৩৩ নম্বর জার্সি পরতেন। দুজনের কেউই আর আইপিএলে নেই। আরসিবি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, টি–টোয়েন্টির দুই মহাতারকাকে সম্মান জানাতে তাঁদের জার্সি নম্বর আর কাউকে দেওয়া হবে না। ডি ভিলিয়ার্স ও গেইলের জার্সিকে অবসরে পাঠানো হয়েছে।
