কিংবদন্তি অ্যাম্ব্রোস রাঙাতে এসেছেন বিপিএলঃ বিপিএলে অন্য সব বিতর্কের সাথে ধারাভাষ্য নিয়েও বিতর্ক দেখা যায় প্রতি আসরে। অখ্যাত সব বিদেশী ধারাভাষ্যকারদের দেখা যায় বিপিএলে। ভুলভাল ইংলিশ, ফ্রাঞ্চাইজিদের নাম বলতে না পারা, ক্রিকেটারদের নাম ভুল উচ্চারণ করাসহ নানা অভিযোগ উঠে তাদের বিরুদ্ধে।
কিংবদন্তি অ্যাম্ব্রোস রাঙাতে এসেছেন বিপিএল
![]()
![]()
![]()
![]()
তবে এই মৌসুমে প্রথম বিদেশী ধারাভাষ্যকার হিসেবে বাংলাদেশে পা রেখেছেন কিংবদন্তি অ্যামব্রোস। তার মতো কিংবদন্তীকে ধারাভাষ্যে থাকা নিঃসন্দেহে বিপিএলে ভিন্ন মাত্রা যোগ করবে। বিপিএলের শুরুর চার ম্যাচে ধারাভাষ্য করেছিলেন দেশীয় ধারাভাষ্যকাররাই।
ধারাভাষ্য দিতে আসা ক্যারিবিয়ান কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস ঢাকায় নেমে বললেন, দারুণ কিছু সময় কাটানোর অপেক্ষায় আছেন তিনি। এক ভিডিও বার্তায় অ্যামব্রোস জানান, ‘বিপিএলের অংশ হতে এসেছি আমি। তবে ক্রিকেট খেলতে আসেনি, এমন কিছু আবার আশা করে বসবেন না (হাসি)’
![]()
![]()
![]()
![]()
বিসিবির সেই ভিডিওতে অ্যামব্রোস আরো বলেন, ‘খুব বেশি দিন হয়নি, ওরা ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল। আমি ধারাভাষ্য দিয়েছি তখন। ওয়েস্ট ইন্ডিজকে বেশ বাজেভাবে হারিয়েছিল ওরা। বেশকিছু ভালো ক্রিকেটার আছে এখানে। ওরা কেমন করে, দেখতে মুখিয়ে আছি।’
খেলোয়াড় হিসেবে কিংবদন্তি অ্যামব্রোস ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে ৯৮ টেস্টে ৪০৫ উইকেট আর ১৭৬ ওয়ানডে ২২৫ ওয়ানডে উইকেট শিকার করেছেন।
