ক্যাপটেন বল খেলার আইন কানুন । খেলাধুলার আইন

ক্যাপটেন বল খেলার আইন কানুন নিয়ে আজ আলোচনা করবো। ক্যাপটেন বল শহর অঞ্চলে জনপ্রিয় না হলেও গ্রামাঞ্চলের দিকে এই খেলা প্রায়ই দেখতে পাওয়া যায়। এই খেলার সরঞ্জাম বলতে একটি মাঠ ও একটি বল । এই বল ফুটবল বা ছোট বলও হতে পারে।

 

ক্যাপটেন বল খেলার আইন কানুন । খেলাধুলার আইন

 

ক্যাপটেন বল খেলার আইন কানুন । খেলাধুলার আইন

ক্যাপটেন বল খেলায় সাতজন করে খেলোয়াড় থাকে । প্রতি দলে তিনজন হবে বেসম্যান। এই বেসম্যানেরা দাঁড়াবে মাঠের বৃত্তকার বেস-এর মধ্যে। সেই বেসের মাপ হবে ০.৬১ মিটার থেকে ১.২২ মিটার। মাঠের মাঝখানে থাকবে লম্বা একটি চুনের দাগ। এই দাগকেই বলা হয় সেন্টার লাইন।

সেন্টার লাইনের দু’দিকে তিনটি করে বেস থাকবে। এই দাগগুলো চুন দিয়ে মোটা করে দিতে হবে। প্রতি বেসম্যানের কাছে থাকবে বিপক্ষ দলের একজন করে গার্ডম্যান। উভয় দলের একজন করে থাকবে সেন্টার লাইনের ধারে । প্রতি দলের ক্যাপটেন দাঁড়াবেন গোল বেসে।

বেসম্যানেরা নিজেদের বেস কিছুতেই ছাড়তে পারবে না। একমাত্র ফিল্ডার যে সেন্টারের সামনে থাকে, সেই পারে মাঠের সর্বত্র যেতে ।

 

ক্যাপটেন বল খেলার আইন কানুন । খেলাধুলার আইন

 

ক্যাপটেন বল খেলার উদ্দেশ্য হলো গোল দেয়া। এই গোল কি ভাবে হবে? এর উত্তরে বলতে হয়, বেসম্যান মারফত বল ক্যাপটেন ধরতে পারলেই গোল হয়। গার্ডম্যানদের উদ্দেশ্য হলো বেসম্যানকে লক্ষ্যভ্রষ্ট করানো, যাতে বেসম্যানেরা ক্যাপটেনকে বল পাঠাতে না পারে। যতবার যে পক্ষের বেসম্যানেরা নিজ দলের ক্যাপটেনের হাতে বল পাঠাতে পারবে, তারা ততো গোল পাবে।

আম্পায়ার সেন্টার লাইনে বল বাউন্স করিয়ে খেলা শুরু করেন। যে ফিল্ডার বলটা ধরতে পারে, তার দায়িত্ব হলো বলটি তৎক্ষণাৎ নিজেদের বেসম্যানের কাছে পাঠিয়ে দেয়া। যাতে বেসম্যান নিজ দলের ক্যাপটেনকে বলটি ছুঁড়ে দিতে পারে। কোন বেসম্যান বল ধরার আগে বিপক্ষের গার্ডম্যান বলটি ধরতে পারে, এবং তার কাজও হলো সঙ্গে সঙ্গে নিজের দলের বেসম্যানের হাতে বলটি পৌঁছে দেয়া ।

 

খেলার সময় সকলেই বলকে দু’হাতে ধরতে পারে। কোন কারণে বল মাঠের বাইরে গেলে বা গোল হলে, বলকে আবার সেন্টার লাইনে এনে আম্পায়ার ড্রপ দিয়ে খেলা শুরু করবেন।

ফিল্ডার ছাড়া আর কেউ সেন্টার লাইন অতিক্রম করতে পারবে না। ক্যাপটেনকে বা বেসম্যানকে বল ধরার সময় সর্বদা বৃত্তের মধ্যে একটা পা রাখতেই হবে । তবে ডজ বা পাশ ধরার সময় যে কোন দিকে তারা ফিরতে পারে ।

Leave a Comment