ক্রিকেটের বাউন্ডারি । ঊনিশ নম্বর ক্রিকেটের বাউন্ডারি । ক্রিকেট খেলার ১৯ নম্বর আইন । খেলাধুলার আইনআইন
Table of Contents
ক্রিকেটের বাউন্ডারি । ক্রিকেট খেলার ১৯ নম্বর আইন । খেলাধুলার আইন
১। খেলার মাঠের সীমানা
ইনিংসের জন্য টসের পূর্বে আম্পায়ারদ্বয় উভয় অধিনায়কের পরামর্শে খেলার মাঠর সীমানা নির্ধারণ বিষয়ে একমত হবেন। সম্ভব হলে বাউন্ডারি সাদা রেখা বা মাঠে পাতা একটি দড়ি বা বেড়ার সাহায্যে চিহ্নিত করতে হবে। কেবল পতাকা বা দন্ডের সাহায্যে বাউন্ডারি সীমানা চিহ্নিত করা হয়ে থাকলে ঐ গুলির সংযোগকারী কাল্পনিক রেখাই বাউন্ডারি সীমানা হিসাবে নেয়া যাবে। খেলার মাঠের নির্দিষ্ট সীমানার ভিতরে বাধাস্বরূপ কোন বস্তু বা মানুষ বাউন্ডারি হিসাবে গণ্য হবে না। যদি না আম্পায়ারদ্বয় ইনিংসের জন্য টসের পূর্বেই অনুরূপ সিদ্ধান্ত গ্রহণ করে না থাকেন । ক্রীড়াঙ্গনের সম্পূর্ণ বা আংশিক ভিতরে অবস্থিত সাইটস্ক্রীন বাউন্ডারি হিসাবে গণ্য হবে এবং কোন বল সরাসরি ভাবে এর উপর আঘাত করলে বা এর ভিতর দিয়ে বা নিচে দিয়ে অতিক্রম করে গেলে বাউন্ডারি বলে গণ্য হবে।
২। বাউন্ডারির জন্য বরাদ্ধ রানগুলি
বাউন্ডারির জন্য দেয় রানের বিষয়ে সিদ্ধান্ত নেবেন, এবং এই সিদ্ধান্ত গ্রহণকালে। ইনিংস নির্বাচনের জন্য টসের পূর্বে আম্পায়ারদ্বয় উভয় অধিনায়কের সম্মতিক্রমে আম্পায়ারগণকে ও অধিনায়কদ্বয়কে ঐ মাঠের চিরাচরিত রীতির ওপর নির্ভরশীল হতে হবে।
সাইটস্ক্রীনের একটি অংশ বাউতারি লাইনের ভিতর অপরদিক লাইনের বাইরে
(ক) বলটি স্ক্রীনের ওপর এসে লাগলে-৪ রান।
(খ) বলটি স্ক্রীনের নিচে এসে লাগলে ৪ রান ।
(গ) বলটি সরাসরি মাটির ওপর দিয়ে বাউন্ডারি অতিক্রম করলে-৪ রান।
সাধারণতঃ একটি বাউন্ডারির জন্য ৪ রান এবং ফিল্ডিং দলের খেলোয়াড় দ্বারা ইতিপূর্বে স্পর্শ করা বল বাউন্ডারি লাইন বা বেড়া সম্পূর্ণ অতিক্রম করলে ৬ রান দেয়া হবে। ফিল্ডিং দলের কোন খেলোয়াড় বলটি লোফা সম্পূর্ণ করার পরও যদি বলটি সমেত বাউন্ডারি অতিক্রম করে যান তাহলেও তা ৬ রান হিসেবে গণ্য হবে। (আইন- ৩২ টীকা (অ) অনুযায়ী)। খেলার মাঠের ভিতর সম্পূর্ণ বা আংশিকভাবে অবস্থিত সাইট স্ক্রীনের উপর, স্ট্রাইকার দ্বারা আঘাত করা কোন বল যদি একপীচে বাধাপ্রাপ্ত হয়. তবে ৬ রান দেয়া হবে না। কিন্তু স্ট্রাইকার দ্বারা আঘাত করা কোন বল স্ট্রাইক্রীনদের উপর দিয়ে সরাসরি অতিক্রম করলে ৬ রান হবে।
সাইটস্ক্রীন বাউন্ডারি লাইনের ওপর, স্ট্রাইকার বল হিট করছেন
(ক) ওভার বাউন্ডারি ৬ রান।
(খ) সরাসরি স্ক্রীনে লেগেছে-৪ রান।
(গ) বল মাটির ওপর দিয়ে বাউন্ডারি হয়েছে ৪রান।
(ঘ) মাটির ওপর স্ক্রীনের পাশ দিয়ে বাউন্ডারি হয়েছে-৪ রান।
৩। বাউন্ডারি
নিম্নলিখিত ক্ষেত্রে বাউন্ডারি রান হবে এবং বোলার প্রান্তের আম্পায়ার এই উদ্দেশে সংকেত জানাবেন, যখন তার মতেঃ
(ক) খেলার মেয়াদ থাকাকালীন কোন বল নির্ধারিত বাউন্ডারি সীমানা স্পর্শ বা অতিক্রম করলে ।
(খ) যখন হাতে বল সমেত ফিল্ডিং দলের কোন খেলোয়াড়ের শরীরের কোন অংশ উন্ডারি লাইন স্পর্শ বা অতিক্রম করে মাটি স্পর্শ করে।
(গ) যখন হাতে বল ধরা অবস্থায় কোন ফিল্ডারের শরীরের কোন অংশ বাউন্ডারি সীমানা ৰূপে চিহ্নিত কোন বেড়া বা বোর্ড অতিক্রম করে মাটি স্পর্শ করে। কিন্তু এমত অবস্থায় ফিল্ডিং দলের কোন খেলোয়াড় বলটিকে বাউন্ডারি লাইন অতিক্রম করতে না দেয়ার প্রচেষ্টায় বাউন্ডারি লাইন চিহ্নিত বেড়া বা বোর্ড স্পর্শ করতে বা এর উপর ঝুঁকতে পারেন ।
স্ক্রীনটি সম্পূর্ণ বাউন্ডারি লাইনের ভিতরে আছে
(ক) বলটি স্ক্রীনের ওপর দিয়ে বাউন্ডারি লাইনের বাইরে পড়েছে-৬ রান।
(খ) ৪ রান। (আ) ৪ রান।
(গ) বলটি মাটির ওপরে গড়িয়ে গেছে-৪ রান।
(ঘ) ৪ রান।
৪। বাউন্ডারির জন্য বরাদ্দ রানের অধিক রান
বলটি বাউন্ডারি লাইন অতিক্রমের মুহূর্তে বাউন্ডারির জন্য দেয়া রান অপেক্ষা অধিক রান সংগ্রহ হয়ে থাকলে সংগৃহীত সম্পূর্ণ রানই গ্রাহ্য হবে।
৫। ওভার থ্রো বা কোন ফিল্ডারের দ্বারা স্বেচ্ছাকৃতভাবে ঘটলে স্ট্রাইকার
ইতিমধ্যে সংগ্রহীত রান এবং বাউন্ডারির জন্য দেয় রান-মোট রানের সঙ্গে যোগ হবে। উপরোক্ত ওভার থ্রো অথবা স্বেচ্ছাচারণ ঘটার মুহূর্তে যদি ব্যাটসম্যানদ্বয় কোন রান সংগ্রহের উদ্দেশে পরস্পরকে অতিক্রম করে থাকে তবে সেই রানটিও গ্রাহ্য হবে।
টীকা
সাইটস্ক্রীনের অবস্থান
যদি সম্ভব হয় তবে সাইটস্ক্রীনম্বর মাঠের সম্পূর্ণ বাইরে রাখা হবে এবং যতটা সম্ভব বাউন্ডারি লাইনের কাছাকাছি থাকবে।
(অ) বলটি ব্যাট দিয়ে খেলছেন। ফিল্ডার (ক) সেটি ধরেছেন এ রকম সময় (অ) অপর প্রান্তের টুইকেটের দিকে (অ১) পৌঁছছেন এবং (আ) ননস্ট্রাইকার অতিক্রম করেছেন। এই অতিক্রমের মুহূর্তে ফিল্ডার (ক) থেকে বলটি ছোঁড়েন এবং ওভার থ্রো হয়ে বাউন্ডারি হয়। রান হবে ৪+১=৫ রান।
স্ট্রইকার হিট করেছেন এবং সাইটস্ক্রীনটি বাউন্ডারি লাইনের বাইরে অবস্থিত।
(ক) বলটি স্ক্রীনের উপর দিয়ে গেছে-৬ রান।
(খ) বলটি সরাসরি স্ক্রীনের উপর পড়েছে-৬ রান।
(গ) বলটি স্ক্রীনের পাশ দিয়ে সরাসরি মাঠের বাইরে পড়েছে- ৬ রান।
(ঘ) বলটি মাঠে গড়িয়ে বাইরে গেছে-৪ রান।
জ্ঞাতব্য বিষয়
বাউন্ডারি বরাদ্দের ৪ ও ৬ রানের ক্ষেত্রে এম সি সি ১৯৮০ (কোড) এ ব্যাপারে বিষনভাবে ব্যাখ্যা করা হয়েছে। কোন ফিল্ডসম্যান যদি একটি হিট করা বল মাঠের ভিতর স্পর্শ করেনও সেটি যদি বাউন্ডারি লাইন এক পীচে অতিক্রম করে তবে সেটা ওভার বাউন্ডারি বলে গণ্য হবে ও ৬ রান দেয়া হবে। আর যদি কোন ফিল্ডসম্যান একটি বল ক্যাচ করে এবং সেটা ধরে বাউন্ডারি লাইন অতিক্রম করেন সেটাও ও বান হবে। সরাসরি স্ট্রাইকার কোন বল হিট করেন ও মাঠের উপর দিয়ে বাউন্ডারি লাইন অতিক্রম করে বাইরে পড়ে সেটাও ৬ রান হবে।
একজন স্ট্রাইকার যদি একটি নো বলকেও হিট করে ও সেটি সরাসরি বাউন্ডারি লাইন অতিক্রম করে সেটাও ওভার বাউন্ডারি ৬ রান হবে ও স্ট্রাইকারের কৃতিত্বে যুক্ত হবে। আর একটি বিষয় বিশেষ করে জানা দরকার যে, যদি কোন ফার্স্ট বোলারের বল করার সময় হঠাৎ স্লিপ করে বলটি বাউন্ডারি লাইন এক পীচে অতিক্রম করে তবে সেটা কখনও ওভার বাউন্ডারি হবে না। যদিও বলটি হিট করা হলে ৬ রানই হত। কিন্তু যেহেতু না। বলটি হাত থেকে ফসকে গেছে হিট হয় নাই (বাই বা ওয়াইড) ৬ রান হবে
এই আইনের অধীনে (১৯৮০ কোড) যে যে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি বরাদ্দের কথা বলা আছে সেই বিষয়গুলি পাঠক, আম্পায়ার ও খেলোয়াড়দের জন্য সরল ছবির মাধ্যমে বুঝিয়ে দেবার খানিকটা চেষ্টা করেছি। ঠিকমত বরাদ্দ না প্রয়োগ করলে বা পরস্পর অতিক্রমের পরিস্থিতি স্ট্রাইকার ও ননস্ট্রাইকারের কোন ক্রীজটা অধিকারে উপযুক্ত হয়েছেন তাহা ভালভাবে বিচার করা যাবে না। আম্পায়ারদের এটি ভুল প্রয়োগ হলে ম্যাচের ফলাফল বদলে বা ব্যাঘাত হয়ে যেতে পারে ও আম্পায়ার অধিনায়কদ্বয়ের বিরাগভাজন হতে পারেন। বাউন্ডারি ও ওভারবাউন্ডারি বরাদ্দের সাথে প্রথম ওভার থ্রো বা দ্বিতীয় ওভার থ্রো ও তাদের রান সংখ্যা ভাল করে বিবেচনা করা দরকার বিশেষতঃ স্ট্রাইকার ও ননস্ট্রাইকারের রান করে অতিক্রমের সময় ও তাদের ঠিক ঠিক ক্রীজে অবস্থান বিষয় নিয়ে আগে যা বলা হয়েছে সেটি আম্পায়ারদের পক্ষে গুরুত্বপূর্ণ বিষয়।
টস করার আগেই আম্পায়াররা যে মাঠে খেলাবেন সেখানকার রীতি ও বাউন্ডারি সম্পর্কে যা জানা দরকার সব জেনে নেবেন ও তার বিষয় মাঠ কর্তৃপক্ষ ও অধিনায়কদ্বয়ের সাথে আলোচনা করে নেবেন। মাঠের অবস্থা, বাউন্ডারি লাইন ও মাঠের ভিতর কোন স্থায়ী বাধা আছে কিনা জেনে নেয়া দরকার। এই বাধা গাছ, মাঠের উপর দিয়ে কোন তার বা পাইপ লাইন, কোন ইটের গঠন প্রভৃতি বিষয় জেনে নেয়া উচিত। স্থানীয় কোন বাউন্ডারির জন্য আলাদা রীতি আছে কিনা সেটাও আম্পায়াররা জেনে নেবেনও তার বিষয়ে যা রান হওয়া ঠিক হবে তাই করবেন।
যখন মাঠে চিহ্নিত সাদা বাউন্ডারি লাইনে একটা হিট করা বল পৌঁছায় বা অতিক্রম করে তখন ব্যাটসম্যানের স্কোরে ৪ রান জমা হয়। আর যদি একজন ফিল্ডসম্যান বলটি হাতে নিয়ে সেই লাইন স্পর্শ করে সেটাও ৪ রান হয়। তবে হিট করার পর যদি বলটি | পীচে এই বাউন্ডারি লাইন অতিক্রম করে সেটি ৬ রান হবে। বাউন্ডারির দিকে কোন হিট করা বল বা সেটি ব্যাটসম্যান না খেলেন, বা দেহ স্পর্শ করে বাই অথবা লেগ বাই রান হিসাবে বাউন্ডারির দিকে আস্তে আস্তে যায় এবং এই অবস্থায় ব্যাটসম্যানরা ৬ রান দৌড়ে সংগ্রহ করেন তখন ব্যাটসম্যানের স্কোরে, বাই বা লেগ বাই হিসাবে ৬ রান জমা হবে ও যদি বলটি তারপর বাউন্ডারি অতিক্রম করে সেই বাউন্ডারি গণ্য হবে না, কৃত ৬ রান জমা হবে
আর একটি ঘটনা প্রায়ই ঘটে থাকে যা আম্পায়ার টসের আগেই অধিনায়কদের সাথে ঠিক করে নেবেন। একটি বল ব্যাটসম্যান হিট করলেন ও সেটা যদি বাউন্ডারি লাইনের দিকে অগ্রসর হয় এই অবস্থায় কোন দর্শক মাঠের ভিতর ঢুকে বলটি তুলে নেন তাহলে টসের আগে চুক্তি অনুযায়ী ৪ রান ধরা হবে। কোন ব্যাটসম্যান একটি বল হিট করলে সেটি যদি মাঠের ভিতর গাছে বা কোন বাধায় লেগে ফিল্ডার ক্যাচ করেন তবে সেটা আউট বা নট আউট হবে, সেই বিষয়ে খেলা আরম্ভের আগেই ঠিক করে নিতে হবে ।
আম্পায়াররা দেখে থাকবেন, অনেক মাঠ আছে যেটি ছোট ও বহু ভাঙ্গা ও ছোট ছোট বাড়ির দ্বারা বেষ্টিত। এক্ষেত্রে বাউন্ডারি বরাদ্দ ৪ ও ওভার বাউন্ডারি ৬ রান হবে কিনা সেটাও ঠিক করে নেয়া উচিত। এ ক্ষেত্রে অনেক জায়গায় দেখাও গেছে যে ৬ রান ওভার বাউন্ডারি বরাদ্দকে ৪ রানে পরিণত করা হয়েছে। আম্পায়ারদের এই ব্যাপারে আইনের ২.৩ ও ৫ নং উপধারাগুলি ভাল করে পড়া উচিত।
