ব্যায়ামের জাদু ও শিরাসন : এটি একটি সুন্দর ব্যায়াম। এতে আপনাকে শির বা মাথা হাঁটুর উপর রাখা হয় বলেই এর নাম হয়েছে জানু শিরাসন।
ব্যায়ামের জাদু ও শিরাসন । ৩ নম্বর ব্যায়ামের নিয়ম । খেলাধুলার আইন
নিয়মঃ
সামনের দিকে পা ছড়িয়ে সোজা হয়ে বসুন। এরপর ডান পায়ের হাঁট ভেঙ্গে পায়ের গোড়ালি নিয়ে আসুন আপনার লজ্জাস্থানের যেনো পায়ের নিচের অংশটা বাঁ উরুর সঙ্গে লেগে থাকে। বাম পা সোজা ছড়ানোই থাকবে। এবার আপনি দু হাতে বাঁ পায়ের বুড়ো আঙুল ধরুন। সামনের দিকে ঝুঁকে পড়ে কপাল বাঁ পায়ের হাঁটুতে ছোঁয়ান। হাড়ের কনুই পায়ের দু’পাশে থাকবে।
খেয়াল রাখুন আপনার হাঁটু যেনো না ভাঙে এবং নিচ যেনো মাটিতেই লেগে থাকে। এভাবে আধমিনিট কাটান। স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিন। এর পর হাত ঢিলে করে ধীরে ধীরে সোজা হয়ে বসুন। এভাবে ডান পা ছড়িয়ে দিয়ে বাঁ পা গুটিয়ে পালা করে ব্যায়ামটি ৬-৮ বার করুন। প্রথমত হয়তো বা ঠিক মতো কপাল হাঁটুতে ঠেকানো যাবে না। কনুই ঠিক থাকবে না, কিন্তু অভ্যেস করলে ঠিক হয়ে যাবে।
উপকারিতাঃ
এ ব্যায়ামটি আপনার মেরুদন্ড ও পেটের জন্য খুবই উপকার করবে। এতে মেরুদন্ডের হাড়ের জোড়া নরোম থাকে, স্নায়ুমন্ডলী ও পেশী সবল ও সক্রিয় হবে। মেরুদত্ত সুস্থ ও কর্মক্ষম থাকে, এতে আপনি সুন্দর জীবনের অধিকারী হতে পারেন। অজীর্ন, কোষ্টবদ্ধতা, বহুমুত্র, স্বপ্নদোষ, অশ্ব-প্রভৃতি রোগের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। কোমরের ও পেটের অপ্রয়োজনীয় চর্বি কমাতে সাহায্য করে লম্বা হতে সাহায্য করে থাকে।
যারা এ আসনটি নিয়মিত অনুশীলন করেন তাদের বা রোগ হয় না। বাতরোগও ভাল হয়ে যায়। তবে মনে রাখতে হবে হার্নিয়া বা এ্যাপেন্ডিসাইটিস রোগীদের রোগ নিরাময় না হওয়া পর্যন্ত আসনটি অনুশীলন থেকে বিরত থাকতে হয় । প্লীহা যকৃত যাদের খারাপ বা অত্যধিক বড় তাদের সতর্কতার সঙ্গে অভ্যেস করতে হবে নতুবা উপযুক্ত ওস্তাদের পরামর্শ নিয়ে এগোতে হবে।
