গ্যারেথ বেল বিদায় জানালেন ফুটবলকে

গ্যারেথ বেল বিদায় জানালেন ফুটবলকেঃ সব ধরনের ফুটবলকে বিদায় জানালেন ওয়েলস সুপারস্টার গ্যারেথ বেল।  সোমবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

গ্যারেথ বেল বিদায় জানালেন ফুটবলকে

ফেসবুক পোস্টে গ্যারেথ বেল লেখেন, “স্বদিচ্ছায় ও স্বজ্ঞানে সবকিছু বিবেচনা করে আমি ক্লাব এবং আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করছি। আমার সকল সাবেক ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি। এটাই সময় জীবনের পরবর্তী পর্ব শুরু করার”

 

৬৪ বছর পর ফুটবল বিশ্বকাপে খেলার সুযোগ ওয়েলসের মতো দেশের ফুটবলার হয়ে ফুটবল ইতিহাসে অনন্য এক রেকর্ড গড়েন বেল। ক্লাব ফুটবলে প্রথম খেলোয়াড় হিসেবে ১০০ মিলিয়ন ইউরোর ক্লাবে জায়গা করে নেন বেল। ২০১৩ সালে এ বিপুল অংকে তিনি যখন রিয়ালে পাড়ি দেন, ফুটবলারদের দল বদলে সেটিই তখন ছিল সবচেয়ে বেশি ট্রান্সফার মানি।

 

রিয়াল মাদ্রিদের হয়ে গ্যারেথ বেল ২৫৮ ম্যাচে করেছেন ১০৬টি গোল, অ্যাসিস্ট করেন ৬৭টি। ক্লাবটির হয়ে তিনি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন পাঁচবার। তিনবার করে জিতেছেন লা লিগা এবং স্প্যানিশ সুপার কাপের শিরোপা।

 

তার আগে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারের ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাও জিতেছেন। রিয়াল মাদ্রিদে দুর্দান্ত সময় কাটানোর পর ২০২২ সালে জুনে যুক্তরাষ্ট্রের ক্লাব লস অ্যাঞ্জেলস এফসিতে যোগ দেন বেল। তার কল্যাণেই ৬৪ বছর বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নেয় ওয়েলস।

Leave a Comment